post
খেলা

দাপুটে জয়ে শীর্ষে বাংলাদেশ

আরব আমিরাতের পর জাপানের বিপক্ষেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জাপানের দেয়া ১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে আশিকুর ও জিসান। প্রথম পাঁচ ওভারে ওভারপ্রতি প্রায় ১০ রান করে সংগ্রহ করে তারা। ১৬ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিসান। ৪৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন আশিকুর। ১১.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। এর আগে, ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিপক্ষে উইকেটে টিকে থাকাই যেন বড় চ্যালেঞ্জ ছিল জাপানের ব্যাটারদের জন্য। দলীয় ৫০ রান তুলতেই জাপানের ব্যাটাররা খরচ করে ২৬ ওভার। ওয়ানডে ম্যাচ হলেও জাপানের ব্যাটাররা ব্যাটিং করেছে টেস্টের মতো। দলটির ওপেনার পারমান ৮০ বল খেলে করেন ১৮ রান। কাজুমা ৪২ বলে করেন ১৩ রান আর আদিত্য ৮ রান করতে বল খেলেছেন ৩২টি। শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের তোপে ৯৯ রানে অলআউট হতে হয় জাপানকে। টাইগার যুবাদের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন আরিফুল ইসলাম এবং মাহফুজুর রহমান রাব্বি।

post
খেলা

প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইতিহাস নাহিদার

প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দল সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে। সোমবার আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ ক্রিকেটে নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে। নাহিদা আক্তার ছাড়াও পুরুষ ক্রিকেটে মাসসেরার পুরস্কার জিতেছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের নায়ক অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের। পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪। মাসসেরা হয়ে উচ্ছ্বসিত নাহিদা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, 'এই মুহূর্তটা উদযাপনের।' আরও যোগ করেন, 'ক্রিকেট বিশেষজ্ঞদের এমন অভিজ্ঞ প্যানেল দ্বারা স্বীকৃতি পাওয়াটা আমার কাছে অনেক কিছু এবং আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হওয়াটা অনুপ্রেরণার বড় উৎস আমার জন্য।'

post
খেলা

ফুটবলে নিষিদ্ধ হলো বিকেএসপি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপি। বলা চলে বাংলাদেশের ক্রীড়াজগতের আঁতুড়ঘর এই প্রতিষ্ঠান। সেই বিকেএসপির ফুটবল দল আগামী বছর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। জালিয়াতির অভিযোগে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের এ শাস্তি দিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।বাফুফে জানায়, এ বছর তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল চকবাজার কিংস। সেই দলের কয়েকজন ফুটবলার দ্বিতীয় বিভাগে বিকেএসপির হয়ে খেলেছেন। আবার বিকেএসপির কয়েকজন শিক্ষার্থী চকবাজার কিংসের হয়ে তৃতীয় বিভাগে অন্য নামে খেলেছেন। দুই লিগে দুই পরিচয়ে খেলার বিষয়টি বাফুফের নজরে আসে। এরপর বাফুফে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দোষ খুঁজে পায়। তারপর বাফুফে ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে। ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী বিকেএসপি’র সিনিয়র ফুটবল কোচ শাহীনুল হক এবং প্রশিক্ষক রবিউল ইসলামকে ফুটবলসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে। পাশাপাশি দুজনকে ২৫ হাজার টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। নাম পরিবর্তনকারী তিন খেলোয়াড় নিজ দলের পক্ষে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। আর বিকেএসপিকে ঘরোয়া ফুটবলে এক বছর নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।

post
খেলা

টেস্টে পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ

জয়ের সম্ভাবনা জাগিয়েও দ্বিতীয় টেস্টে পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ দল।মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টাইগার ভক্তরা আরও একবার দেখলো তীরে এসে তরি ডোবানো ম্যাচ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটে হেরে সিরিজ শেষ করলো টিম টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের পর ১৮০ রান করে কিউইরা। দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ১৪৪ রানে বাংলাদেশ। জবাবে শেষ ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরাও। তবে শেষদিকে গ্লেন ফ্লিপস ও স্যন্টারের ৭০ রানের জুটিতে ভর করে জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড। এর ফলে সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

post
খেলা

এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

নিউজিল্যান্ডের সাথে অনুষ্ঠিত ঢাকা টেস্টের তৃতীয় দিনের ৩৮ রানে লিড নিয়ে খেলা শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।তৃতীয় দিন মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব হয়। গেল দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরু করে কিউইরা। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। শেষ দিকে গ্লেন ফিলিপসের ৮৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। ৮ রানের লিড পায় উইলিয়ামসনরা। জবাবে ব্যাট করতে নেমে আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে মিরাজরা। ফলে ৩০ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স।   

post
খেলা

আইসিসির মাস সেরার দৌড়ে দুই বাংলাদেশি

নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল -আইসিসি। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার। তাছাড়া বাকি একজন পাকিস্তানি।গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। যেখানে বড় অবদান নাহিদা আক্তারের। পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪। সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি ফারজানা হক। এই টপ অর্ডার ব্যাটারও দুর্দান্ত ছিলেন পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে। পুরো সিরিজে প্রায় ৩৭ গড়ে ১১০ রান করেছেন তিনি। যেখানে তার সেরা ইনিংসটি ছিল ৬২ রানের। তাছাড়া এই তালিকায় জায়গা পাওয়া আরেক ক্রিকেটার সাদিয়া ইকবাল। পাকিস্তানের এই পেসার বাংলাদেশ সফরে দুর্দান্ত ছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার ঝুলিতে গেছে ৬ উইকেট। এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ট্রাভিস হেড, মোহাম্মদ শামি ও গ্লেন ম্যক্সওয়েল। মূলত সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকায় জায়গা পেয়েছেন তারা।

post
খেলা

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট বাংলাদেশ

ঢাকা টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। মিরাজ তাইজুলের ঘূর্ণিতে মাত্র ৫৫ রানে পাচ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে কিউইরা।  মিরাজ ৩ আর তাইজুল তুলে নিয়েছে ২ উইকেট। এরআগে বুধবার সকালে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালো করলেও ফিলপস ও স্যান্টার এর বোলিং তান্ডবে ১৭২ রানে অল আউট হয় টিম টাইগার। বাংলাদেশ দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের পক্ষে ৩ টি করে উইকেট নেন ফিলপস ও স্যান্টার।  

post
খেলা

বুধবার হোয়াইটওয়াশ মিশনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল

ঘরের মাঠে টেস্টে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ মিশনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতা বজায় রেখে হোয়াইট ওয়াশের লক্ষ্য স্বাগতিকদের। অন্যদিকে, সিরিজে সমতায় ফেরার চ্যালেঞ্জ কিউইদের। টাইগারদের জন্য দুশ্চিন্তার কারণ আগের দিন অনুশীলনে বাংলাদেশ দলের দলের নাঈম হাসানের চোট। তবে সবকিছু ছাপিয়ে টাইগারদের লক্ষ্য সিরিজ জয়।

post
খেলা

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতলো জার্মানি

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো জার্মানি।ইন্দোনেশিয়ার সুরাকার্তার মানাহান স্টেডিয়ামে, টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় জার্মান যুবারা। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও ৫১ মিনিটে ২-০ করেন জার্মানির নোয়াহ ডারভিচ। ফ্রান্সেরও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। দ্বিতীয় গোল হওয়ার দুই মিনিটে ফ্রান্সের হয়ে একটি গোল করে সায়মন বোয়াব্রে। এরআগে নির্ধারিত সময়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

post
খেলা

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের জয় !

টেস্টে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের মাটিতে, সিলেট স্টেডিয়ামের ম্যাচে ১৫০ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় টিম টাইগার্স।এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিজেদের অবস্থান শক্ত করলো বাংলাদেশ। জয়ের পেছলে সবচেয়ে বড় ভূমিকা রাখে স্পিনার তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে বাহাতি এই বলার তুলে দেন ১০ উইকেট। তাইজুলের ঘূর্ণিতেই ম্যাচের শেষদিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৮১ রানে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.