ঘরের মাঠে টেস্টে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ মিশনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতা বজায় রেখে হোয়াইট ওয়াশের লক্ষ্য স্বাগতিকদের। অন্যদিকে, সিরিজে সমতায় ফেরার চ্যালেঞ্জ কিউইদের। টাইগারদের জন্য দুশ্চিন্তার কারণ আগের দিন অনুশীলনে বাংলাদেশ দলের দলের নাঈম হাসানের চোট। তবে সবকিছু ছাপিয়ে টাইগারদের লক্ষ্য সিরিজ জয়।
