খেলা

দাপুটে জয়ে শীর্ষে বাংলাদেশ

post-img

আরব আমিরাতের পর জাপানের বিপক্ষেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জাপানের দেয়া ১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।


সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে আশিকুর ও জিসান। প্রথম পাঁচ ওভারে ওভারপ্রতি প্রায় ১০ রান করে সংগ্রহ করে তারা। ১৬ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিসান। ৪৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন আশিকুর। ১১.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা।


এর আগে, ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিপক্ষে উইকেটে টিকে থাকাই যেন বড় চ্যালেঞ্জ ছিল জাপানের ব্যাটারদের জন্য। দলীয় ৫০ রান তুলতেই জাপানের ব্যাটাররা খরচ করে ২৬ ওভার। ওয়ানডে ম্যাচ হলেও জাপানের ব্যাটাররা ব্যাটিং করেছে টেস্টের মতো। দলটির ওপেনার পারমান ৮০ বল খেলে করেন ১৮ রান। কাজুমা ৪২ বলে করেন ১৩ রান আর আদিত্য ৮ রান করতে বল খেলেছেন ৩২টি। শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের তোপে ৯৯ রানে অলআউট হতে হয় জাপানকে। টাইগার যুবাদের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন আরিফুল ইসলাম এবং মাহফুজুর রহমান রাব্বি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.