নিউজিল্যান্ডের সাথে অনুষ্ঠিত ঢাকা টেস্টের তৃতীয় দিনের ৩৮ রানে লিড নিয়ে খেলা শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
তৃতীয় দিন মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব হয়। গেল দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরু করে কিউইরা। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। শেষ দিকে গ্লেন ফিলিপসের ৮৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। ৮ রানের লিড পায় উইলিয়ামসনরা। জবাবে ব্যাট করতে নেমে আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে মিরাজরা। ফলে ৩০ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স।
