post
বিশেষ প্রতিবেদন

ব্যস্ত সময় পার করছেন মাশরাফি

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে,ততই ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা।সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথ সভা  করেন তিনি। এ সময় তাকে দেখতে হাজার হাজার নারী-পুরুষ হাজির হয়, তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন । এসব পথসভায় মাশরাফি বিন মোর্তজা আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দানের জন্য আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। নড়াইলেরও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের বাকী কাজ আগামীতে করা হবে। আপনারা আমাকে ভোট দিলে কেন্দ্রে যাবেন না দিলো ও কেন্দ্র যাবেন। আগামী ৭ জানুয়ারি আমার দায়িত্ব¡ আপনারা নিবেন। নির্বাচনের পরে  আমি আপনাদের দায়িত্ব নেব। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ জেলা -উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরাসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশর মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

প্যারিসে ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ

ফ্রান্সের প্যারিসে ভিলজুফ সুপার কিংস ক্রিকেট ক্লাব নামে নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশী তরুণদের নিয়ে গঠিত এ ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি কামাল শিকদারের সভাপতিত্বে মেট্রোহোসের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের অধিনায়ক সজিবুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইসার প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস , অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী, ব্যবসায়ী ইব্রাহিম হাসান,সরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন,সংগঠক ওবায়দুল ইসলাম রিয়াদ, আমজাদ সিন্ধু , আসাদুজ্জামান সুমন ও কামাল পাশা। এ সময় বক্তারা বলেন, ক্রিকেট খেলায় বিশ্বের দরবারে বাংলাদেশ দল যেমন সমহিমায় উচ্চ আসনে বিরাজমান তেমনিভাবে প্রবাসের মাটিতে নতুন এ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্যতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে।

post
খেলা

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়

গত বছর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। চলতি সফরে ওয়ানডেতেও ১ম জয় পেয়েছে টাইগাররা। তাসমান সাগর পাড়ের এই দেশটাতে এতদিন টি-টোয়েন্টিতেও জয়হীন ছিল বাংলাদেশ। আজ সেই আক্ষেপ ঘুচেছে। ৫ উইকেটের জয়ে ইতিহাস গড়ে সিরিজ শুরু করেছে টাইগাররা।বুধবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে ১ ওভার ২ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা কিউই ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানে বাংলাদেশ। ৯১ রানে ৬ উইকেট হারানোর পরও কিউইদের আশার আলো হয়ে এক প্রান্তে জ্বলছিলেন নিশাম। ৪৮ রানে তাকে ফেরান মুস্তাফিজ। নিশাম ফেরার পর রানের গতি কমে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১৩৪ রানের বেশি করতে পারেনি তারা।

post
খেলা

বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তামিম

চলতি মাসেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ। চলতি মেয়াদে বিসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আছেন তামিম ইকবালও। তবে চলতি মেয়াদ শেষে কেন্দ্রীয় চুক্তিতে আর থাকতে চান না সাবেক এই অধিনায়ক। তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য ইতোমধ্যেই বিসিবিকে অনুরোধ করেছেন এই অভিজ্ঞ ওপেনার।রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল বলেন, 'সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনায়। এর আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটা সে জানিয়েছে। সে চেয়েছে এখন না রাখতে, বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করবে।' তামিম বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেই তার ক্যারিয়ারের ভবিষ্যত প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জালাল বলেন, 'তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, তামিম প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে।' কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ নিয়ে জালাল বলেন, 'নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সাথে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আরকি। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করবো। তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে। তিনি দেখবেন তারপর আমরা বোর্ডে রিলিজ করব।

post
খেলা

নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবিয়ে যত রেকর্ড বাংলাদেশের

২০০৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। তাসমান পাড়ের এই দেশটাতে স্বাগতিকদের বিপক্ষে টানা ১৮ ওয়ানডেতে জয় শূন্য ছিল টাইগাররা। অবশেষে আজ সেই অধরা জয়ের দেখা পেল টাইগাররা। ন্যাপিয়ারে ৯ উইকেটে কিউইদের হারিয়েছে টাইগাররা।টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫১ রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত। এমন ঐতিহাসিক জয়ের দিনে বেশ কিছু রেকর্ডও হয়েছে। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার কোনো ইনিংসে অলআউট হলো নিউজিল্যান্ড। এর আগে ২০১৬ সালে নেলসনে ২৫১ রানে অলআউট হয়েও নিউজিল্যান্ড জিতেছিল ৬৭ রানে। তবে এবার শেষ হাসিটা টাইগারদের মুখে ছিল।

post
খেলা

বন্দুকধারীর গুলিতে নিহত ১৪, স্থগিত চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ১৪ জনের মতো নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে প্রাগের ফরচুনা অ্যারেনায় মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা স্থগিত করা হয়েছে।জানা যায়, চেক প্রজাতন্ত্রের স্থানীয় সময় বেলা ৩টায় প্রাগের চার্লস ইউনিভার্সিটিতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ১৪ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছেন বেশ কয়েকজন। এ সময় গুলির শব্দ পাওয়া যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলা প্রতিরোধে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। এদিন রাতে প্রাগের ফরচুনা অ্যারেনায় মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল স্লাভিয়া প্রাহা ও সেইন্ট পলেনের। তবে খেলা শুরুর কয়েক ঘণ্টা আগের এ ঘটনায় ম্যাচটি স্থগিত ঘোষণা করে প্রাহা। এ হতাহতের ঘটনায় শনিবার শোক দিবস ঘোষণা করেছে চেক প্রজাতন্ত্র সরকার। এদিকে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ (উয়েফা) এক বিবৃতিতে জানিয়েছে, দুই ক্লাবের সঙ্গে আলোচনার মাধ্যমে ‘বি’ গ্রুপের ম্যাচটি আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই গ্রুপের অপর দুই দল লিঁও ও ব্রান।

post
খেলা

ক্রিকইনফোর চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, নাম নেই মুস্তাফিজের!

আইপিলে ২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ালেও চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে ঠাই পাওয়া সন্দেহ দেখা দিয়েছে এই টাইগার পেসারের।মুস্তাফিজুরের আইপিএল যাত্রাটা বেশ বলার মতোই। হায়দরাবাদ থেকে মুম্বাই হয়ে রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে এবার ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ে থিতু হলেন। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। এরপর টাইগার এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। ক্রিকইনফোতে দেয়া একাদশে ঠাঁই হয়নি মুস্তাফিজুর রহমানের। ক্রিকনইফোর একাদশে পেসার হিসেবে রাখা হয়েছে তিনজনকে।

post
খেলা

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলা জয়

নিউজিল্যান্ডের বিরূপ কন্ডিশনে খেলা। ওয়ানডেতে সবশেষ বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল যাচ্ছেতাই। তার ওপর আবার এই সিরিজে নেই অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে অনেকটা অগোছালো দল নিয়েও নিউজিল্যান্ড সফরটা দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ।লিংকনে প্রথম প্রস্তুতি ম্যাচে বড় পুঁজি গড়ে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারিয়েছে লিটন দাসের দল। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে অলআউট হলেও ৩৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের প্রথম চার ব্যাটারই রান পেয়েছেন। সাত নম্বরে নেমে ব্যাট হাতে চমক দেখিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ওপেন করেন তানজিদ হাসান আর এনামুল হক বিজয়। তানজিদ ৪৬ বলে ৫ চার আর ৪ ছক্কায় খেলেন ৫৮ রানের ঝোড়ো এক ইনিংস। এনামুল হক বিজয় ২৬ বলে ৩৩ রান। তিন নম্বরে নেমে সৌম্য সরকার ৫৬ বলে করেন ৫৯, চারে খেলে লিটন দাস করেন ৬৩ বলে ৫৫ রান। তবে আসল চমকটা দেখিয়েছেন সাত নম্বরে নামা রিশাদ হোসেন। ৫৪ বলে ৮৭ রানের ইনিংস খেলেন এই লেগস্পিনার। বিধ্বংসী এ ইনিংসে ১১টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। জবাব দিতে নামা নিউজিল্যান্ডের ৮০ রানে ৪টি উইকেট তুলে নেন টাইগার বোলাররা। অধিনায়ক ভারত পপলি আর সন্দ্বীপ পাতিল এরপর প্রতিরোধ গড়ে তোলেন। দুজনকেই ফেরান আফিফ হোসেন। পপলি ৯০ বলে ৯২ আর সন্দ্বীপ ৭৭ বলে খেলেন ৮৯ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ৩০৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড একাদশ। আফিফ ২৬ রানে আর রিশাদ হোসেন ৫২ রানে নেন ৩টি উইকেট। ৩৬ রানে ২ উইকেট শিকার হাসান মাহমুদের। তানজিম হাসান সাকিব আর রাকিবুল হাসান নেন একটি করে উইকেট।

post
খেলা

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রিকেট মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথের কথা এখন সবারই জানা। গত কয়েক বছর ধরে মাঠের লড়াইয়ে ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা দেখা যায় টাইগার ও লায়নদের। জাতীয় দলের মতো যুবা দলগুলোতেও একই চিত্র ফুটে ওঠে। যেমনটা দেখা গেলো আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে।দুবাইতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১১তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে এক পা দিয়ে রেখিছিল টাইগার যুবারা। লঙ্কানদের বিপক্ষে আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের।  অপর দিকে সেমিফাইনালে উঠতে জয়ের বিকল্প ছিল না লঙ্কানদের। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে ছিটকে পড়েছে শ্রীলঙ্কা। আর গ্রুপ সেরা হয়েই শেষ চার নিশ্চিত হলো বাংলাদেশের যুবাদের। বুধবার দুবাইয়ে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে ১৯৯ রানের সাদামাটা পুঁজি দাঁড় করাতে পেরেছিল শ্রীলঙ্কার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরির ফুল ফোটালেন আশিকুর রহমান শিবলী। টাইগার এই ব্যাটারের সেঞ্চুরিতে ২০০ রানের টার্গেট বাংলাদেশ পেরিয়ে গেছে ৫৫ বল বাকি থাকতেই।

post
খেলা

তিন ফরম্যাটেই অধিনায়ক থাকছেন সাকিব

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, আসর শেষে তিনি আর অধিনায়কত্ব করবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিসিবিকে কিছু বলেননি তিনি। যে কারণে বিসিবি বলছে এখনও সব ফরম্যাটের অধিনায়ক সাকিবই।মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'এখানে আবার বিবেচনার পার্টটা আসে না। এখনও সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে। যেটা নিউজিল্যান্ড সিরিজ সেই সিরিজের জন্যই তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। ইমপ্যাক্ট সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে আপনারা জানেন। লং টাইমের মধ্যে সে এখনো আমাদের অধিনায়ক, সব ফরম্যাটের।''আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। তো এখন সামনের ফরম্যাটগুলোই সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু এখনো উঠেনি। আমরা জানি সে এখনো অধিনায়ক। আমরা চাই বাকিগুলোই সে অধিনায়ক থাকুক।'-যোগ করেন জালাল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.