post
বাংলাদেশ

সাবেক অতিরিক্ত কমিশনার হারুন সম্পদের দিক থেকে সাবেক আইজিপি বেনজীরকেও ছাড়িয়ে গেছেন

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) সাবেক আইজিপি বেনজীর আহমেদকেও ছাড়িয়ে গেছেন।জানা যায়, ঢাকার উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অঢেল সম্পত্তির মালিক তিনি। বেশ কয়েকটি বাড়ি, প্লট, হোটেল ও রিসোর্টের মালিক তিনি। আশুলিয়ার নন্দন পার্কেও তার শেয়ার আছে। শুধু দেশে না, বিদেশেও তার বাড়ি আছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায়। গত ৫ আগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলছে না। তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।এ দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সুপারিশে তার স্ত্রীর নামে থাকা এক হাজার ৫৩২ কোটি টাকা আটকে গেছে। সেই সঙ্গে, মঙ্গলবার হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

post
বন্যার খবর

কুমিল্লায় কলাগাছের ভেলায় ভাসছে কাফনে ঢাকা লাশ

কুমিল্লার বুড়িচংয়ে বন্যার পানিতে কলাগাছের ভেলায় ভাসছে কাফনে ঢাকা লাশ। এই লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।স্থানীয়রা বলছেন, কোথাও দাফন কাফন করার পর চারদিকে পানি আর পানি তাই হয়তো কেউ এই লাশ কলাগাছের ভেলায় ভাসিয়ে দিয়েছেন। অনেক বলেছেন, এই প্রথম দেখেছি লাশ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলার মানুষ মারা গেলে এই মুহূর্তে কোথাও মাটি দেওয়ার মতো জায়গা নেই। চতুর্দিকে শুধু পানি আর পানি। তবে এই লাশ ভাসতে ভাসতে কোথা থেকে এলো তা জানা যায়নি। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

post
বাংলাদেশ

রানাপ্লাজার ধ্বংসস্তূপে আটকাপড়াদের চাপা দিতে নির্দেশ দেন শেখ হাসিনা

১১ বছর আগের ভয়ংকর এক দিন ২৪ এপ্রিল। বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা। ওই ঘটনায় আহত-নিহতের পরিবারতো আছেই,এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপাপড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকুতি কানে বাজে এখনও। এগারশ’৩৬ জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল দুই হাজার ৪৩৮ জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ৬ আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।তিনি বলেন, উদ্ধার কাজের একপর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও। উদ্ধারকাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন, এটি অসম্ভব, শেখ হাসিনার নির্দেশেই উদ্ধারকাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশনা দেয়া হয়েছিল।পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিলো। এবং ওই ঘটনায় মানুষ চাপা দেয়া হয়েছে কাউকে উদ্ধার করা হয়নি।রানা প্লাজা থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই। আসলে কী হয়েছিল তখন! এ বিষয়ে তিনি বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে। সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে। কীভাবে উদ্ধার হলো কি হলো এসব জানতে চাওয়া হয়েছে। আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক মিডিয়া টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল। পরে সে একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করতো এসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি।শুধু রানা প্লাজা নয়, ২০১২ সালের নভেম্বর মাসে তাজরীন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন ১১৭ পোশাক-কর্মী। আহতের সংখ্যা ছাড়িয়েছিল দুইশ’ এর মতো। হাসান সারওয়ার্দীর দাবি, তাজরীন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয়-এমন নির্দেশনা দিয়েছেন সাবেক সরকারপ্রধান।তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে। রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে।এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট।

post
বাংলাদেশ

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন কোথায় কোথায় পরিবর্তন?

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নৌ পরিবহন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

post
আন্তর্জাতিক

ভারতবিরোধী পোস্টে লাভ রিঅ্যাক্টে বাংলাদেশি ছাত্রীকে ফেরত

ভারতবিরোধী পোস্টে ‘লাভ রিঅ্যাক্ট’ দিয়েছিলেন। এই ‘অপরাধে’ দেশে পাঠিয়ে দেয়া হলো বাংলাদেশি এক ছাত্রীকে। এমন অভিযোগে শিরোনামে উঠে এসেছে আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)।ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, বাংলাদেশি ওই তরুণী এনআইটি শিলচরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারতবিরোধী পোস্টে ‘লাভ রিঅ্যাক্ট’ দিয়ে সমর্থন জানান তিনি। এর পরেই সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য স্থানীয় পুলিশ কর্মকর্তা নুমাল মাহাট্টের দাবি, বহিষ্কার করা হয়নি, বরং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরেই দেশে পাঠানো হয়েছে ওই ছাত্রীকে। পোস্টদাতা ওই সাবেক ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে একটি সংগঠন। সংগঠনের মুখপাত্র শুভাশিস চৌধুরী জানিয়েছেন, ভারতবিরোধী পোস্টটিতে প্রতিষ্ঠানের এক ছাত্রীর লাভ রিঅ্যাক্ট তাদের নজরে আসে। কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। পোস্টে ছাত্রীর সমর্থনের বিষয়টি চোখে পড়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এনআইটি’র পরিস্থিতি। শুভাশিস চৌধুরীর দাবি, এরপর নিজেই কর্তৃপক্ষের কাছে দেশে ফিরে যাওয়ার আর্জি জানান ওই ছাত্রী। সরকারি সূত্র বলছে, এই মুহূর্তে এনআইটি শিলচরে পড়াশোনা করেন ৭০ জন বাংলাদেশি ছাত্রছাত্রী। তাদের সঙ্গে পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে। ভারতবিরোধী কোনো কর্মসূচিতে সমর্থন ও মতপ্রকাশ করতে নিষেধ করা হয়েছে তাদের। 

post
বাংলাদেশ

এবার মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র কলকাতা

ভারতের কলকাতার বহুল আলোচিত আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। আর তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের সেল ও জলকামান নিক্ষেপ করেছে দাঙ্গা পুলিশ। অন্যদিকে, বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট-পাথর নিক্ষেপ করেছেন।

post
বাংলাদেশ

ডিবিতে মিষ্টি নিয়ে হিরো আলম

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে কোথায় রাখা হয়েছে, সেই খবর নিতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম জেনেছেন, আরাফাতকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সেজন্য, খুশিতে হিরো আলম যাচ্ছেন রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। সঙ্গে নিয়েছেন মিষ্টি।আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে হিরো আলম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।হিরো আলম বলেন, ‘আরাফাতকে গ্রেপ্তারের পর আমি খোঁজ নিয়েছি থানায়। কিন্তু, সেখানে তিনি নেই। তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সেজন্য, এখন (বিকেল সাড়ে ৫টা) সেখানে যাচ্ছি। সঙ্গে মিষ্টি নিয়েছি। খুশির মিষ্টি। এ মিষ্টি কর্মকর্তাদের খাওয়াব। বিরতণও করব।’হিরো আলম আরও বলেন, ‘আগামীকাল বুধবার আমি আরাফাতের বিরুদ্ধে মামলা করব। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেজন্য, আমি হত্যা চেষ্টার মামলা করব।’গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন, তাকে পেটানো লোকজন আরাফাতের সমর্থক।হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।

post
বাংলাদেশ

বিদেশ যেতে পারবেন না ডিবির সেই হারুন

ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর ও দায়রা জজ আদালত এই নিষেধাজ্ঞা দেন। 

post
বাংলাদেশ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গত ১২ আগস্ট মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকর আর্থিক গোয়েন্দা বিভাগ। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।মোহাম্মদ আলী আরাফাত কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। টক শোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেন। ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি।  গত বছরের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

post
বন্যার খবর

এবার ফারাক্কার সব গেট খুলে দিলো ভারত!

সোমবার (২৬ আগস্ট) গেটগুলো খুলে দেয়া হয়। এতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পাশাপাশি বাংলাদেশেও নতুন করে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রবল বৃষ্টি আর বিহার, ঝাড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণে চাপ বাড়ছে ফারাক্কা ব্যারেজে। পানি ছাড়তে হচ্ছে এই ব্যারেজেও। ফারাক্কা বাঁধ প্রকল্পের পানি বিপৎসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে। যদিও বাকি সময়ে আপস্ট্রিমে পানি যেমন থাকে, সেই অনুযায়ী পানি ছাড়া হয় ডাউনস্ট্রিমে। গঙ্গার পানিস্তর বেড়ে যাওয়ায় ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম বলছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় এবং ফারাক্কা বাঁধ প্রকল্পের পানিস্তর বৃদ্ধি হতেই সব গেট খুলে দেয়া হয়েছে। যে পরিমাণ পানি আসছে, সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে। এরইমধ্যে ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় ‘বাধ্য হয়ে’ গেট খুলতে হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, ফারাক্কা ব্যারেজে পানি ধরে রাখার সক্ষমতা নেই, ফলে পানি ছাড়তে বাধ্য হচ্ছে তারা। পানি না ছাড়া হলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে। অন্যদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে তা ঢুকছে বিভিন্ন গ্রাম ও মাঠে। প্লাবনের আশঙ্কা করছেন মুর্শিদাবাদের মানুষ। বিহার, ঝাড়খণ্ডসহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। যার ফলে হু হু করে বাড়ছে গঙ্গার পানিস্তর। ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিমে পানি ধারণ ক্ষমতা ২৬ দশমিক ২৪ মিটার। বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার এবং সতর্কতা সীমা ২১ দশমিক ২৫ মিটার। এরইমধ্যে আপস্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেয়া হয়েছে অধিকাংশ গেট। এরইমধ্যেই ১১ লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হয়েছে ব্যারেজ থেকে।এর আগে, ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.