post
খেলা

আইপিএলের জন্য মুস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল এই পেসারকে। এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস।মুস্তাফিজের এনওসির মেয়াদ ১ দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। নাফিস বলেন, 'মুস্তাফিজের একদিন ছুটি বাড়ানো হয়েছে। ১ তারিখ ম্যাচ আছে তার, সেই ম্যাচের পরদিন সে দেশে ফিরবে।' মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড। আগামী ৩ মে থেকে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে আইপিএলের চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি। পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন এই পেসার। ওভার প্রতি রান খরচ করেছেন ৯ এর একটু বেশি। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর তালিকায় তিনে আছেন এই বাঁহাতি।

post
এনআরবি বিশ্ব

ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন আবুধাবী প্রবাসী ব্যবসায়ীরা

ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন আবুধাবীর দেশীয় মালিকানাধীন দুই জুয়েলারি শপের মালিক ও কর্মচারী। দেশটির হামদান রোডের আহলিয়া হাসপাতালের বিপরীতে অবস্থিত দুই জুয়েলারিতে ঈদ উপলক্ষে রাখা হয়েছে বিশেষ ছাড়। জিরো পার্সেন্ট মেকিং চার্জের ফলে দেশীয় ক্রেতাদের পাশাপাশি ফিলিপিনো, নেপালী, পাকিস্তানী, ইন্ডিয়ানসহ নানান দেশীয় ক্রেতাতে ভরপুর রয়েছে জুয়েলারি।

post
এনআরবি বিশ্ব

লিসবনে প্রথমবারের মতো বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জনপ্রিয় রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার লিটন তার্কিশ গ্রিলে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেন। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া, আবৃতি, গান ও নৃত্য পরিবেশন, পান্তা ইংলিশ-ভর্তা ভোজন এবং সংগীত অনুষ্ঠানসহ দিনব্যাপী ছিল জমকালো আয়োজন। অনুষ্ঠানে পর্তুগালের অন্তত পাঁচ শতাধিক পরিবারসহ সহস্রাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বর্ষবরণ উদযাপন পরিষদের আহবায়ক খলিলুর রহমান সাগর, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও তরুণ উদ্যোক্তা রনি হোসাইন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমেদ প্রিন্স, ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, মাসুম আহমেদ, পর্তুগাল সাহিত্য সংসদের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আবুল আসাদ ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদসহ অনেকে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।

post
এনআরবি বিশ্ব

জার্মানির সর্বত্র উদযাপিত হলো পহেলা বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জার্মানির সর্বত্র উদযাপিত হলো পহেলা বৈশাখ ১৪৩১। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে দেশটির অন্যান্য প্রদেশের মত রাজধানী বার্লিনেও ছিল প্রবাসী সংগঠনের নানা আয়োজন। বাংলার আবহমান সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য দিন পহেলা বৈশাখ। ধর্ম বর্ণ আর জাত পাতের উর্দ্ধে উঠে ঐতিহ্যবাহী জাতীয় এই দিনটিকে পালনে বাংলাদেশের মত প্রবাসীরাও পিছিয়ে নেই। একেতো রোববার দেশটিতে ছুটির দিন তারোপর ঈদুল ফিতরের আনন্দ সেই সাথে বাংলা নববর্ষ বরণ সব মিলিয়ে বেশ উৎসবমুখর ছিল বার্লিনের প্রবাসীদের সংগঠন বেঙ্গালীশে কুলটুর ফোরামের জমকালো আয়োজন। তাইতো প্রবাসীদের ঢল নেমেছিল অসাম্প্রদায়িক এই উৎসবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সবার জন্য শুভকামনা জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। বাঙ্গালী হিসেবে আত্ম পরিচয়ের এই দিনটিতেও ছিল ছিল জার্মান প্রবাসী নানা বয়সের শিল্পীদের মনোমুগ্ধকর আয়োজন। এমন অনুষ্ঠান আয়োজনতো বটেই অংশগ্রহণ করতে পেরে খুশী দূর দূরান্ত থেকে আসা সর্বস্তরের প্রবাসীরা। বরাবরের মত বর্ষবরণের অনুষ্ঠানে ছিল নানা ধরণের মজাদার ঐতিহ্যবাহী বাংলা খাবার ও পিঠাপুলির বিশেষ আয়োজন । ছিল প্রবাসী উদ্যেক্তাদের তৈরি নানা ধরণের পোশাক ও নানা ধরণের হাতের তৈরি সামগ্রীও। তবে বিচিত্র সাংস্কৃতিক পরিবেশনার কারণে দিনটাকে প্রবাসীরা বছরজুড়ে মনে রাখবে বিশ্বাস অনেকের।

post
বাংলাদেশ

ঈদুল ফিতরের পর আজ খুলেছে সরকারি অফিস আদালত

পবিত্র ঈদুল ফিতরের পর আজ খুলেছে সরকারি অফিস আদালত। সকাল থেকেই অফিসে আসতে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, স্বাভাবিকের তুলনায় ছিল অনেকটাই কম। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরের সঙ্গে করেন কোলাকুলি। কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন,ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অনেকটাই ঈদের আমেজ থাকে। যারা দূর-দূরান্তে ঈদ করতে যান, তারা সাধারণত ঈদের ছুটির বাইরেও আলাদা ছুটি নেন। এছাড়া, বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে কর্ম দিবস। 

post
বাংলাদেশ

টানা ছুটি শেষে, রাজধানীতে ফিরছে নগরবাসী

ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের টানা ছুটি শেষে, রাজধানীতে ফিরছেন নগরবাসী। কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনে ছিলো যাত্রীদের ভিড়। পরিবারের সাথে ছুটির সময় কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে সন্তোষ জানিয়েছেন তারা। এছাড়া সড়কপথের যাত্রীরাও নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। বছর ঘুরে ঈদ, তার পরপরই বাংলা নববর্ষ। সবমিলিয়ে লম্বা ছুটি কাটিয়ে এবার কর্মস্থল অভিমুখে রাজধানী ফিরতে মানুষের ঢল। ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। অনেকে স্বজনদের সাথে নিয়ে ফিরছেন। আবার কেউ কেউ বাড়িতে পরিবার রেখে চলে এসেছেন কর্মের টানে। সোমবার দিনভরই কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসে ট্রেনগুলো। যাত্রী চাপ বেশি থাকলেও নিরাপদে ফিরতে পারায় সবার চোখেমুখে স্বস্তি। অন্যদিকে সড়কপথে যাত্রীর চাপ এখনও তেমন একটা নেই। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকে। এদিকে, ছুটির আমেজ কাটিয়ে রাজধানী ঢাকা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তার চিরচেনা রুপে। দৈন্দন্দিন যাত্রার এখনও নগর পরিবহন বেশি না চললেও, ঢাকার রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল।

post
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সিডনিতে গুলি এবং ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছে

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে গুলি এবং ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার অ্যান্থনি কুক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আট থেকে নয় জন আহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। আহতদের মধ্যে নয় মাস বয়সের একটি শিশুও রয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে বলা হয়, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন থেকে স্থানীয় সময় বিকাল ৪টার ঠিক আগে দিয়ে পুলিশের জরুরি সেবা নম্বর ফোন করে সাহায্য চাওয়া হয়। বিবৃতিতে পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধও করে। পরে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা কুক জানান, সন্দেহভাজন হামলাকারী স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিটের দিকে বন্ডি জংশনের ওই শপিংমলে প্রবেশ করেন এবং হামলা চালায়।

post
বাংলাদেশ

আজ পয়লা বৈশাখ, নতুন প্রত্যয়ে নতুন দিনের সূচনা

কুসংস্কার,হিংসা,হানাহানি,যুদ্ধ বন্ধ এবং শান্তির প্রত্যাশায় ধ্বনিত হল মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বর্ণিল আয়োজনে যোগদেয় সর্বস্তরের মানুষ। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল অন্ধকার ভেদ কোরে আলো ছড়াতে-আমরা তিমিরবিনাশী। অন্যায় -অনাচার দূর কোরে নতুন সম্ভাবনায় ভরে উঠবে নতুন বর্ষ,এমন প্রত্যাশা শোভাযাত্রায় অংশ নেয়া সকলের। বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দিনটির অপেক্ষায় থাকে। ঢাক-ঢোলের তালে তালে নেচে গেয়ে, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩১ সালকে স্বাগত জানিয়েছেন, নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা সফল করতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসতে থাকে নানা বয়সী মানুষ। পুরোনো গ্লানি আর হতাশা ভুলে, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায়, নতুন বছর বরণ করে নেয় তারা। বর্ষ বরণের এই আনন্দ শুধু বাঙ্গালীদের নয়, ভিনদেশীদের কাছেও এই আয়োজন ছিল আনন্দময়। এবারের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তা নিয়ে সন্তোষ জানিয়েছেন সবাই। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় নিয়োজিত ছিল সোয়াত,র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

post
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় আরও অগ্রগতি হওয়ার কথা জানিয়েছে আয়ারল্যান্ড ও নরওয়ে। দেশ দুটি বলছে, তারা স্বীকৃতি দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রী আলাদা করে এমন আশাবাদ জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রীও বলেছেন, তাঁর দেশ ফিলিস্তিনকে দ্রুত স্বীকৃতি দিতে চায়। ডাবলিনে সানচেজের সঙ্গে বৈঠকের পর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেন, আয়ারল্যান্ড দ্রুতই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়। তবে স্পেনসহ আরও ইউরোপীয় দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ পদক্ষেপ নেওয়া হবে।

post
আন্তর্জাতিক

৩২ দিন পর মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থাকার ৩২ দিন পর অবশেষে মুক্ত হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম শনিবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জাহাজটি মুক্ত হওয়ার পরই সংযুক্ত আরব আমিরাতে আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। এসময় এমভি আবদুল্লাহর দুই পাশে দুটি যুদ্ধজাহাজ পাহারা দিয়ে সোমালিয়া উপকূল ত্যাগ করতে থাকে। লাল-সবুজ পতাকা হাতে ফেসবুক পোস্টে দেশের প্রতি বার্তায় জাহাজটির চিফ অফিসার আতিকউল্লাহ খান লিখেছেন, ‘লাভ ইউ অ্যান্ড মিসিং ইউ বাংলাদেশ’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.