আন্তর্জাতিক

৩২ দিন পর মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

post-img

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থাকার ৩২ দিন পর অবশেষে মুক্ত হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক।

জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম শনিবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জাহাজটি মুক্ত হওয়ার পরই সংযুক্ত আরব আমিরাতে আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। এসময় এমভি আবদুল্লাহর দুই পাশে দুটি যুদ্ধজাহাজ পাহারা দিয়ে সোমালিয়া উপকূল ত্যাগ করতে থাকে। লাল-সবুজ পতাকা হাতে ফেসবুক পোস্টে দেশের প্রতি বার্তায় জাহাজটির চিফ অফিসার আতিকউল্লাহ খান লিখেছেন, ‘লাভ ইউ অ্যান্ড মিসিং ইউ বাংলাদেশ’


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.