আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সিডনিতে গুলি এবং ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছে

post-img

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে গুলি এবং ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার অ্যান্থনি কুক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আট থেকে নয় জন আহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। আহতদের মধ্যে নয় মাস বয়সের একটি শিশুও রয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে বলা হয়, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন থেকে স্থানীয় সময় বিকাল ৪টার ঠিক আগে দিয়ে পুলিশের জরুরি সেবা নম্বর ফোন করে সাহায্য চাওয়া হয়। বিবৃতিতে পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধও করে। পরে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা কুক জানান, সন্দেহভাজন হামলাকারী স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিটের দিকে বন্ডি জংশনের ওই শপিংমলে প্রবেশ করেন এবং হামলা চালায়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.