প্রবাসী ও বিভিন্ন দেশের যাত্রীদের বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
৪ আগস্ট থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়ার ৪০ মিনিট আগে থেকেই শুরু হবে। আগে যা ২০ মিনিট আগে থেকে শুরু হতো। ঠিক সময়ে যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সবধরণের সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারা। নতুন এই টাইমিংয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কমবে কয়েকগুণ। এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে।
