বাংলাদেশ

সোমবার দেশে আসছে শাফিনের মরদেহ

post-img

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মসজিদে শুক্রবার (২৬ জুলাই) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদের। এবার মাতৃভূমিতে ফেরার পালা, সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুলাই) বাদজোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা।

এরপর বনানী কবরস্থানে হবে দাফন। যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.