post
এনআরবি বিশ্ব

বাংলাদেশসহ তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দিবে ভারত

বাংলাদেশসহ তিনটি দেশ থেকে ভারতের গুজরাটে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।বাংলাদেশ ছাড়া অন্য দেশ দুটি হলো- পাকিস্তান ও আফগানিস্তান। সোমবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর না হওয়ায় ‘নাগরিকত্ব আইন, ১৯৫৫’-এর আওতায় এ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।   জানা গেছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুজরাটের মেহসানা ও আনন্দ জেলায় বসবাসকারী অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের।  গত বছর থেকেই এই প্রক্রিয়া শুরু করে মোদি সরকার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের মোট ১৩টি জেলায় বসবাসরত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব পেতে আবেদনের নির্দেশ দিয়েছিল সরকার। সেখানে অবিলম্বে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৯ সালের নিয়ম অনুযায়ী এই নির্দেশকে কার্যকর করতে বলা হয়। কারণ ২০১৯ সালে আইনে পরিণত হলেও এখন পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইন সংক্রান্ত নিয়ম প্রণয়ন করেনি কেন্দ্রীয় সরকার। মুসলিম দেশগুলো থেকে ‘নিপীড়িত’ সংখ্যালঘুদের জন্য তৈরি নাগরিকত্ব সংশোধনী আইন এখনও বলবৎ করেনি ভারত সরকার। ফলে এই গোটা প্রক্রিয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। এখনই কার্যকর হচ্ছে না সংশোধিত নাগরিকত্ব আইনও।মোদি সরকারের আবেদনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএএ কার্যকর করার সময়সীমা বৃদ্ধি করেছে রাজ্যসভা। ২০২৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত তা বাড়িয়েছে লোকসভার সংসদীয় কমিটি।

post
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির উন্নয়নে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : মেয়র এডামস

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বলেছেন, আমেরিকা হচ্ছে এমন একটি দেশ যেখানে বসতি গড়তে হলে মাতৃভূমির মায়া-মমতা ত্যাগের প্রয়োজন হয় না। অর্থাৎ এ দেশটিকে নিজের মনে করতে পারলে প্রিয় মাতৃভূমিকে এখানেই নিয়ে আসা যায়। আমেরিকার মহাত্ম এভাবেই মহিমান্বিত হচ্ছে বহুজাতিক সমাজে নিজ নিজ সংস্কৃতির ধারা প্রবাহিত রাখার মধ্য দিয়ে। নিউইয়র্ক সিটির উন্নয়নে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন ‘বাপা’র ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’ অনুষ্ঠানে শুভেচ্ছা তিনি এসব কথা বলেন। ২৮ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটস সংলগ্ন বিলাসবহুল একটি পার্টি হলে এই অনুষ্ঠান হয়।পুুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসাকালে মেয়র বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। একইসাথে নিজ কম্যুনিটির সকলের প্রতি যাদে ভিন্ন কম্যুনিটির লোকজনের শ্রদ্ধাবোধ বাড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।আর এভাবেই সামাজিক সম্প্রীতির বন্ধন সুসংহত হলে বিশ্বের রাজধানী খ্যাত এই সিটির ইমেজ আরো উজ্জ্বল হবে। সিটি মেয়র বলেন, নিজের ভাষা, সংস্কৃতিকে কখনো ছোট ভাববেন না। তাহলে অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যায়। বিশেষ করে এদেশে বেড়ে উঠা অথবা জন্মগ্রহণকারি প্রজন্মও গৌরববোধ করবে তার মা-বাবার সমাজ নিয়ে।নিউইয়র্ক সিটিতে বহু ভাষা, বহুবর্ণ আর বহু জাতির মানুষ বাস করছে। সবকিছু মাড়িয়ে আমি খুব সহজেই বাংলাদেশী-আমেরিকানদের দেখতে পাই তাঁদের কর্মনিষ্ঠা আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে।  বিশেষ সম্মানীত অতিথির বক্তব্যে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম বলেন, গৌরবে আমার বুকটা ভরে যায়, যখন এই সিটির নানা পর্যায়ের কর্মকর্তাদের কাছে থেকে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সদস্যগণের ব্যাপারে ইতিবাচক মন্তব্য শুনি। সকলেই প্রশংসা করেন প্রতিটি পুলিশ অফিসারের কর্মনিষ্ঠা-দায়িত্ববোধের বিষয়ে। বাংলাদেশের একজন নাগরিক এবং কন্সাল জেনারেল হিসেবে এরচেয়ে বড় পাওয়া আর কী হতে পারে।এজন্যে আমি বাপার প্রতিটি সদস্য-কর্মকর্তাকে অভিবাদন জানাচ্ছি।  কম্যুনিটির জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজিব ও তৃণিয়া হাসানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর বাপার (বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন) এই বর্ণাঢ্য ডিনারের সংক্ষিপ্ত আলোচনা ও অ্যাওয়ার্ড বিতরণ পর্ব শুরু হয় সংগঠনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। বাপার বোর্ড অব ট্রাস্টির সকলকে মঞ্চে ডেকে পরিচিতি পর্বের পর সমাপনী ভাষণ দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক।  অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী, সিটি মেয়রের (এশিয়ান বিষয়ক) উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কম্যুনিটি লিডার গিয়াস আহমেদ, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, কম্যুনিটি লিডার মাহাবুবুর রহমান টুকু এবং ফখরুল ইসলাম দেলোয়ার, পিজি গ্রুপের সিইও পার্থগুপ্ত, ইউনাইটেড টেকনোলজি কোম্পানী ‘প্র্যাট এ্যান্ড হুইটনি’র সহযোগী পরিচালক মোহাম্মদ ইসলাম, এটর্নী মোহাম্মদ গোলাম মোস্তফা, কাজী আজম, মাকসুদ চৌধুরী, ফিরোজ আলম প্রমুখ।  আগত অতিথিগণকে স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন বাপার মিডিয়া লিঁয়াজো জামিল সরোয়ার, কম্যুনিটি লিঁয়াজো মাহবুবুর জুয়েলসহ কর্মকর্তারা।

post
এনআরবি বিশ্ব

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে জঙ্গলেই নিখোঁজ বাংলাদেশি যুবক সাগর

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি যুবক সাগর খাঁন। তখন তাকে ফেলেই চলে যায় দালাল ও সঙ্গীরা। এর পর থেকেই নিখোঁজ আছেন বরিশালের এই যুবক।প্রায় দেড় মাস আগে তুরস্ক থেকে গ্রিসে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ২৫ বছর বয়সী সাগর খাঁন। সঙ্গীরা গ্রিসে পৌঁছালেও, তার কোনো খোঁজ পাচ্ছেন না পরিবার ও স্বজনরা। দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটছে তাদের।সাগর খাঁনের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী থানার সফিপুর এলাকায়। বিদেশে পাড়ি দেওয়ার পরই তার বাবা মারা যান। পরিবারে আছেন মা, ৩ বোন ও ২ ভাই।স্বজনরা জানান, জীবিকার তাগিদে সাগর প্রায় ৮ বছর আগে প্রথমে ওমান যান। সেখানে দীর্ঘদিন থাকার পর স্বপ্ন দেখেন ইউরোপে প্রবেশের। এক দালালের সঙ্গে চুক্তি করে বিভিন্ন পথে ইরানের সীমান্ত পাড়ি দিয়ে প্রায় ২ বছর আগে তুরস্ক পৌঁছান তিনি। ইউরোপ প্রবেশ করতে প্রথমে গ্রিসে যেতে হয়। তাই তুরস্কে অবস্থানরত এক বাংলাদেশি দালালের তিনি গ্রিসে প্রবেশের চুক্তি করেন বলে জানান স্বজনরা।তার চাচা রবিউল খাঁন সানাউল জানান, গ্রিসে যাওয়ার জন্য সাগর তুরস্কে মাদারীপুরের মোবারক নামের এক দালালের সঙ্গে ৪ লাখ টাকার চুক্তি করেছিল সাগর। চুক্তি অনুযায়ী দালালকে ৪ লাখ দেওয়া হয়েছিল।তিনি বলেন, 'সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ গ্রিসে প্রবেশের কথা ছিল, ১৬ তারিখ সাগর ফোন করে বাড়িতে জানিয়েছিল। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।'তিনি আরও জানান, ভাতিজার খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টের সূত্র ধরে সাগরের সঙ্গে গ্রিসে অনুপ্রবেশকারী দলের আরেক বাংলাদেশি যুবকের সঙ্গে যোগাযোগ হয় তাদের।ওই যুবকের বরাত দিয়ে সাগরের পরিবারের সদস্যরা জানান, ২৪ ঘণ্টা হাঁটলেই গ্রিসের সেলোনিকা পৌঁছে যাওয়া যাবে বলে দালালরা তাদের বলেছিল। কিন্তু টানা ৪ দিন হাঁটার পরও তারা গ্রিসের সীমানায় পৌঁছাতে পারেননি।ওই যুবক আরও জানান, একসময় পথের মধ্যে জঙ্গলে অসুস্থ হয়ে পড়েন সাগর। তার হাঁটার শক্তি ছিল না। তিনি উঠে দাঁড়াতেও পারেননি। এ অবস্থায় তাকে জঙ্গলে রেখেই দালালচক্র ও সঙ্গীরা চলে যায়।দলের সবাই এক সময় গ্রিসে গিয়ে পৌঁছালেও, সাগর জঙ্গলেই রয়ে যান। এরপর থেকে সাগরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তার নাম আজিজুর রহমান মোল্লা (২৬)। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে মো. কালাম মোল্লার ছেলে।শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিহত হন আজিজুর।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজিজুর রহমান চার ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি গত প্রায় এক বছর আগে মালয়েশিয়ায় যান। শনিবার তার পরিবারে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথার মাঝারদিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দীন বলেন, প্রায় এক বছর আগে আজিজুর মালয়েশিয়ায় যান। বিদেশ থেকে পাঠানো অর্থেই চলতো তার বাবা-মায়ের সংসার। শনিবার সন্ধ্যার পরে মালয়শিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিজুর নিহত হয়েছেন বলে সংবাদ পাওয়া যায়।তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। মালশিয়ায় সালথা এলাকার প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে দেশে লাশ পাঠানোর বিষয়ে চেষ্টা চলছে বলে জানানো হয়।

post
বাংলাদেশ

সীমান্তে উত্তেজনার ঘটনায় বাংলাদেশ মিয়ানমার পতাকা বৈঠক শুরু

সীমান্তে উত্তেজনার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়েছে।রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নাফ নদ সংলগ্ন সীমান্তে টেকনাফের শাহ পরীর দ্বীপে বিজিবির নির্মিত ‘সাউদান পয়েন্ট’ এর সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শুরু হয়। এর আগে সকাল ৯টায় দুটি স্পিডবোটযোগে মিয়ানমারের প্রতিনিধি দল শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়। এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।বিজিবি সূত্রে জানা যায়, শাহপরীর দ্বীপে রোববার সকাল সাড়ে ৯টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের নেতৃত্বে ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার মংডুর ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কাও না ইয়ান শোর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

post
এনআরবি বিশ্ব

ইতালিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাবার্ষিকী

ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনের রিপল সেন্টার ব্যাংকিংয়ে সংগঠনটির আয়োজনে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কার্যকরী পরিষদের অভিষেক করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র ফারুক চৌধুরী, বিশেষ অতিথি রেডব্রিজের কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর সায়মা আহাম্মেদ, নিউহাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাব্বির হাসান, বরিশাল ফ্রেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক গাজী রফিক, ব্যারিস্টার তারেক চৌধুরীসহ বাংলাদেশি কমিনিটির ব্যক্তিরা।সভার শুরুতে কোরআান থেকে তেলাওয়াত করেন ইউসুফ আলী পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ ও সভা যৌথভাবে পরিচালনা করেন মনিরুজ্জামান খান টিপু ও আতিয়ার রসুল কিটন।এ সময় প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ নতুন কমিটির (২০২২-২০২৪) সবাইকে পরিচয় করিয়ে দেন। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ টুটুল, সিনিয়র সহ-সভাপতি খন্দকার কামাল সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম, উপদেষ্টা মামুন আহসান, মহসিন সিকদার বাবুল সহ-সভাপতি মফিজুল ইসলাম, কবিরুল ইসলাম কামাল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর খান, গোকুল দাস প্রমুখ।অনুষ্ঠানের তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠন পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মুনা আহমেদ। সঙ্গীত পরিবেশন করেন সাহনাজ সুমী, ফামিয়া খান, রানা, হান্নান খান, ইলভা ফিরোজ, মেহেদী হাসান বাবু এবং নিত্য পরিবেশনায় তাল তরংঙ্গ।

post
এনআরবি সাফল্য

'অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড' এ ভূষিত বাংলাদেশি কন্যা শামারুহ মির্জা

আগামী ৯ নভেম্বর অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারিতে মনোনীতদের মধ্য থেকে ৪ জনের নাম ঘোষণা করা হবে। আগামী ২৫ জানুয়ারি জাতীয় পুরস্কারের জন্য রাজধানীতে জাতীয় বিজয়ী হিসেবে তারা অন্যান্য রাজ্য ও অঞ্চলের পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে যোগদান করবেন।ন্যাশনাল অস্ট্রেলিয়া ডে কাউন্সিলের সিইও কার্লি ব্র্যান্ড মনোনীতদের তাদের স্বীকৃতির জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, 'মনোনীতরা আমাদের মনে করিয়ে দেন যে, অঞ্চলটি কী একটি অসাধারণ সক্রিয় সম্প্রদায়ের আবাসস্থল।'এ পুরস্কারটি অস্ট্রেলিয়ানদের একটি ব্যতিক্রমী ও বৈচিত্র্যপূর্ণ গোষ্ঠীকে সম্মানিত করে, যারা জাতীয় গুরুত্বের বিষয়গুলোতে আলোচনা এবং পরিবর্তনকে আলোড়িত করেন।'অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড' জাতীয় অস্ট্রেলিয়া দিবস কাউন্সিলের একটি প্রোগ্রাম। প্রতি বছর দেশটি এই পুরস্কারের মাধ্যমে সেসব বিশিষ্ট অস্ট্রেলিয়ানদের কৃতিত্ব ও অবদানকে উদযাপন করে, যারা সবার জন্য আদর্শ নাগরিকদের প্রতিনিধিত্ব করেন। তারা তাদের কৃতিত্বের মাধ্যমে জাতিকে অনুপ্রাণিত করেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক অস্ট্রেলিয়া তৈরিতে নিজ অবদান রাখার জন্য চ্যালেঞ্জ মোকাবিলা করেন।১৯৬০ সাল থেকে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার পুরস্কারটি অস্ট্রেলিয়া দিবসকে ঘিরে উদযাপনের অংশ হিসেবে দেওয়া হচ্ছে। এই সময়ে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জাতীয় পুরস্কার হয়ে উঠেছে ।২০২৩ বর্ষসেরা অস্ট্রেলিয়ান পুরস্কারের মনোনীতরা হলেন—অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ারমিকেলা জেড: প্রতিষ্ঠাতা, ইনডিজিটাল (ফিলিপ)স্কট ওয়ালিস: প্রতিষ্ঠাতা, নিরক্ষীয় লঞ্চ অস্ট্রেলিয়া, আর্নহেম স্পেস সেন্টার (গারান)অলিম্পিয়া ইয়ারগার: পোকা চাষের অগ্রগামী ও প্রতিষ্ঠাতা, গোটেরা (ক্যানবেরা)হেইডি ইয়েটস: মানবাধিকার আইনজীবী এবং সম্প্রদায়ের উকিল (ক্যানবেরা)সিনিয়র অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ারমোহাম্মদ আলী: প্রতিষ্ঠাতা ও সভাপতি, হেল্পিংএসিটি (ফ্রাঙ্কলিন)প্রফেসর টম ক্যালমা এও: মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের আইনজীবী, পরামর্শদাতা ও স্বেচ্ছাসেবক (চ্যাপম্যান)রবার্ট কুক: শিশু আদালতের ম্যাজিস্ট্রেট ও ওয়াররুমবুল কোর্ট ম্যাজিস্ট্রেট (ক্যানবেরা)ব্রায়ান ট্রিগ্লোন ওএএম: প্রতিষ্ঠাতা ও কন্ডাক্টর, আলকেমি কোরাস (টরেন্স)ইয়াং অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ারব্রাইস ক্রোনিন: প্রকৌশলী, ডিজাইনার ও প্রতিষ্ঠাতা, অ্যাক্সেস থ্রি ডি (বেলকনেন)কফি ওউসু-আনসাহ: অভিনয়শিল্পী ও গীতিকার (ক্যানবেরা)ক্যামিল শ্লোফেল: প্রতিষ্ঠাতা, দ্য স্টপ ক্যাম্পেইন (আইন্সলি)হিলারি সোয়ান: শিক্ষক ও প্রতিষ্ঠাতা, এমপাওয়ার (রিভেট)লোকাল হিরোনাজমুল হাসান: মাল্টিকালচারাল কমিউনিটি চ্যাম্পিয়ন (হোল্ডার)গৌরব মালহোত্রা: প্রতিষ্ঠাতা, কেন বেহরেন্স হেল্পিং হ্যান্ডস (ডেনম্যান প্রসপেক্ট)গ্যারি মালহোত্রা: প্রতিষ্ঠাতা, কেন বেহরেন্স হেল্পিং হ্যান্ডস (ডেনম্যান প্রসপেক্ট)ক্যারল মিড: প্রতিষ্ঠাতা, পরিবর্তনের জন্য সেলাই (গর্ডন)ডা. শামারুহ মির্জা: বিজ্ঞানী ও সহ-প্রতিষ্ঠাতা, সিতারার গল্প (ওয়ারমাঙ্গা)

post
এনআরবি বিশ্ব

ওয়াশিংটন ডিসিতে আজ শুরু হচ্ছে বইমেলা

প্রবাসী বাঙ্গালীদের মাঝে বাংলা বই ও সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার লক্ষে আজ শনিবার শুরু হতে যাচ্ছে বৃহত্তর ওয়াশিংটন ডিসি তৃতীয় বইমেলা। ভার্জিনিয়ার হলিডে ইন এক্সপ্রেস বলরুমে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী বইমেলার এবারের স্লোগান 'বিশ্বজুড়ে বাংলা বই'।এবারের বইমেলার প্রধান সমন্বয়ক আতিয়া মাহজাবিন মিতু জানান, বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা। এছাড়া সাহিত্যিক ও কবি আসাদ চৌধুরী, অভিনেতা ও আবৃত্তিকার সৈয়দ হাসান ইমাম, লেখক ও গবেষক মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, গবেষক ও কবি হাসান মাহমুদসহ প্রখ্যাত কবি এবং বইমেলার প্রধান উপদেষ্টা ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার এবারের বইমেলায় উপস্থিত থাকবেন।ঘরে বাংলা চর্চা, বাংলা ভাষায় অবাঙালিদের অবদান, এপার বাংলার সাহিত্য ওপার বাংলার সাহিত্য থেকে স্বতন্ত্র কেন, বাংলা গদ্য সাহিত্যের বর্তমান অবস্থা, বাংলা সাহিত্যে অবাঙালিদের অবদান, কবিতায় ছন্দ তত্ত্ব, বেগম রোকেয়া: প্রথম সার্থক কল্পবিজ্ঞান রচয়িতা, খেলার ছলে পড়া, অজানা একাত্তর, স্থাপত্যের চোখে ভাষা আন্দোলন এবং বাঙালি চেতনা, জনপ্রিয় সাহিত্য বনাম উঁচু মানের সাহিত্য-দেশের সাহিত্য পুরস্কারগুলো বিতর্কের সম্মুখীন কেন ইত্যাদি বিষয়ের ওপর সেমিনারের পাশাপাশি এবারের বইমেলায় প্রায় অর্ধশত লেখক ও কবিদের সাথে তাদের লেখা বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।  এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, গানের ছোঁয়ায় কবিতা, কবিতা পাঠ, ক্লেমেন্ট, শব্দ অংকন, মেরি স্টেলা, পুঁথিপাঠ, শ্রুতি নাটক, কবির কণ্ঠে কবিতা, রবীন্দ্র সঙ্গীত, প্রেম ও প্রকৃতিতে রবীন্দ্রনাথ, বাংলা গান, হারানো দিনের সুর, রাগাশ্রয়ী গান, দেশের গান-প্রেমে, দ্রোহে, হৃদয়ে স্বদেশ, আমার বাংলাদেশ প্রদর্শিত হবে। এর পাশাপাশি স্বল্প দৈর্ঘ্য ছবি: দ্রোহ (রিভোল্ট), ডকুমেন্টারি ফিল্ম: একাত্তর, মাতৃভাষা (Mother Tongue), নারী অধিকার নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য ছবি 'নারী' এবং একাত্তরের ওপরে নির্মিত ছবি 'নাওফিল' প্রদর্শিত হবে।বৃহত্তর ওয়াশিংটন ডিসি'র ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক (ডুয়াফি), বাংলা ইশকুল, বর্ণমালা, বিসিডিডিআই বাংলা স্কুলসহ বিভিন্ন সংগঠন বইমেলায় অংশগ্রহণ করবে।

post
এনআরবি বিশ্ব

কাতারের আমিরের সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আমিরের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় তার সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত-পত্নী শায়লা পারভীন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক ইউসুফ বিন সুলতান ইউসুফ লারেম এবং বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তনময় ইসলাম।সৌজন্য সাক্ষাতের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাতারে তার কার্যকাল সংক্ষিপ্ত হলেও ব্যাপ্তি ছিল দীর্ঘ। আগামী বছর বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহের কথা জানান।রাষ্ট্রদূত কাতারের আমিরের বাংলাদেশের সফরের বিষয়ে বলেন, এ সফর দুইদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। কাতারে নির্মিত স্টেডিয়াম, অবকাঠামোসহ বিভিন্ন নির্মাণ খাতে বাংলাদেশের কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা জানান।কাতারের আমির বলেন, কাতারের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। নির্মাণখাত ছাড়াও স্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের অবদান আছে। নতুন কিছু ক্ষেত্র, যথা- জ্বালানি, বিনিয়োগ, পর্যটন, ব্যবসা ও কৃষিতে কাতারের সঙ্গে বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে।আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে গণচীনে তার নতুন দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান ও সাফল্য কামনা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য আমিরকে ধন্যবাদ জানান।

post
এনআরবি সাফল্য

ইউরোপের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শুভ্রের সাফল্য

বিশ্বের প্রাচীন ও ইউরোপের বিখ্যাত বিশ্ববিদ্যালয় লা সাপিয়েন্সা থেকে ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স পোস্ট গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করেছেন বাংলাদেশি যুবক মো. রেজোয়ান হোসেন শুভ্র। তিনি পেশায় কম্পিউটার প্রকৌশলী।জানা গেছে, বাংলাদেশে সাড়ে তিন বছর বুয়েটের ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যাক অফিস প্রজেক্ট, লিডস-সফট ও মিডিয়া সফটওয়্যার কোম্পানিতে চাকরির পর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে ইতালির রোমে আসেন। শুভ্র শিক্ষাকালীন সময়ে ইরাসমাস প্লাস স্কলারশিপ নিয়ে স্কটল্যান্ডের হ্যারিয়ট-ওয়াট ইউনিভার্সিটি থেকে একটি সেমিস্টারের তিনটি কোর্স সম্পন্ন করেন। ডিপ লার্নিং বেজড পারসন আইডেনটিফিকেশন ইউজিং টুডি আউটার ইয়ার ইমেজেব-এর ওপর গবেষণা সম্পন্ন করেন। ভবিষ্যতে এ বিষয়ের ওপর আরও গবেষণা করার আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ভবিষ্যতে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিংয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জনের পরিকল্পনা রয়েছে।এ বিষয়ে শুভ্র বলেন, অর্জন তখন সম্ভব যখন নিজে সেটা মনে প্রাণে চাওয়া হয়। এর মধ্যে যত বাধা-বিপত্তির সব সমাধানের রাস্তা নিজেকেই বের করে সামনে এগোতে হবে। সময়গুলো হয়ত সবসময় সমান যায় না, কিন্তু সেই সময়কে ধরে না রেখে আগামীকালের সূর্যোদয়ের দিকে আগ্রহ দেখালে একটা সময় প্রাপ্তি চলেই আসে।শুভ্র আরও বলেন, বাংলাদেশের গবেষণার দিকে আগানো এখন সময়ের দাবি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ে ইতালির ইউনিভার্সিটিতে লব্ধ গবেষণাকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো সম্ভব। তাছাড়া এখান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারীরা দেশে ফিরে অর্জিত গবেষণার প্রয়োগ এবং আরও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের গবেষণাকে বিশ্বমানের করে তোলা সম্ভব। যার ফলে বিশ্বের মাঝে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আরেক ধাপ এগিয়ে যেতে পারে বলে আমার বিশ্বাস।ইতালির রোম শহরে অবস্থিত লা সাপিয়েন্সা রাষ্ট্রীয় একটি বিশ্ববিদ্যালয়, যা ১৩০৩ সালে প্রতিষ্ঠা করা হয়। সি ডব্লিউ ইউ আর র‌্যাংকিং (সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং) অনুযায়ী ২০২২-২০২৩ সালে বিশ্ব র‌্যাংকিংয়ে প্রথম ইতালীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান নিশ্চিত করেছে। ২০২২ সালের হিসাব অনুযায়ী ১ লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.