এনআরবি বিশ্ব

ওয়াশিংটন ডিসিতে আজ শুরু হচ্ছে বইমেলা

post-img

প্রবাসী বাঙ্গালীদের মাঝে বাংলা বই ও সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার লক্ষে আজ শনিবার শুরু হতে যাচ্ছে বৃহত্তর ওয়াশিংটন ডিসি তৃতীয় বইমেলা। ভার্জিনিয়ার হলিডে ইন এক্সপ্রেস বলরুমে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী বইমেলার এবারের স্লোগান 'বিশ্বজুড়ে বাংলা বই'।

এবারের বইমেলার প্রধান সমন্বয়ক আতিয়া মাহজাবিন মিতু জানান, বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা। এছাড়া সাহিত্যিক ও কবি আসাদ চৌধুরী, অভিনেতা ও আবৃত্তিকার সৈয়দ হাসান ইমাম, লেখক ও গবেষক মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, গবেষক ও কবি হাসান মাহমুদসহ প্রখ্যাত কবি এবং বইমেলার প্রধান উপদেষ্টা ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার এবারের বইমেলায় উপস্থিত থাকবেন।

ঘরে বাংলা চর্চা, বাংলা ভাষায় অবাঙালিদের অবদান, এপার বাংলার সাহিত্য ওপার বাংলার সাহিত্য থেকে স্বতন্ত্র কেন, বাংলা গদ্য সাহিত্যের বর্তমান অবস্থা, বাংলা সাহিত্যে অবাঙালিদের অবদান, কবিতায় ছন্দ তত্ত্ব, বেগম রোকেয়া: প্রথম সার্থক কল্পবিজ্ঞান রচয়িতা, খেলার ছলে পড়া, অজানা একাত্তর, স্থাপত্যের চোখে ভাষা আন্দোলন এবং বাঙালি চেতনা, জনপ্রিয় সাহিত্য বনাম উঁচু মানের সাহিত্য-দেশের সাহিত্য পুরস্কারগুলো বিতর্কের সম্মুখীন কেন ইত্যাদি বিষয়ের ওপর সেমিনারের পাশাপাশি এবারের বইমেলায় প্রায় অর্ধশত লেখক ও কবিদের সাথে তাদের লেখা বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।  

এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, গানের ছোঁয়ায় কবিতা, কবিতা পাঠ, ক্লেমেন্ট, শব্দ অংকন, মেরি স্টেলা, পুঁথিপাঠ, শ্রুতি নাটক, কবির কণ্ঠে কবিতা, রবীন্দ্র সঙ্গীত, প্রেম ও প্রকৃতিতে রবীন্দ্রনাথ, বাংলা গান, হারানো দিনের সুর, রাগাশ্রয়ী গান, দেশের গান-প্রেমে, দ্রোহে, হৃদয়ে স্বদেশ, আমার বাংলাদেশ প্রদর্শিত হবে। এর পাশাপাশি স্বল্প দৈর্ঘ্য ছবি: দ্রোহ (রিভোল্ট), ডকুমেন্টারি ফিল্ম: একাত্তর, মাতৃভাষা (Mother Tongue), নারী অধিকার নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য ছবি 'নারী' এবং একাত্তরের ওপরে নির্মিত ছবি 'নাওফিল' প্রদর্শিত হবে।

বৃহত্তর ওয়াশিংটন ডিসি'র ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক (ডুয়াফি), বাংলা ইশকুল, বর্ণমালা, বিসিডিডিআই বাংলা স্কুলসহ বিভিন্ন সংগঠন বইমেলায় অংশগ্রহণ করবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.