এনআরবি বিশ্ব

ইতালিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাবার্ষিকী

post-img

ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনের রিপল সেন্টার ব্যাংকিংয়ে সংগঠনটির আয়োজনে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কার্যকরী পরিষদের অভিষেক করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র ফারুক চৌধুরী, বিশেষ অতিথি রেডব্রিজের কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর সায়মা আহাম্মেদ, নিউহাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাব্বির হাসান, বরিশাল ফ্রেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক গাজী রফিক, ব্যারিস্টার তারেক চৌধুরীসহ বাংলাদেশি কমিনিটির ব্যক্তিরা।

সভার শুরুতে কোরআান থেকে তেলাওয়াত করেন ইউসুফ আলী পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ ও সভা যৌথভাবে পরিচালনা করেন মনিরুজ্জামান খান টিপু ও আতিয়ার রসুল কিটন।

এ সময় প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ নতুন কমিটির (২০২২-২০২৪) সবাইকে পরিচয় করিয়ে দেন। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ টুটুল, সিনিয়র সহ-সভাপতি খন্দকার কামাল সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম, উপদেষ্টা মামুন আহসান, মহসিন সিকদার বাবুল সহ-সভাপতি মফিজুল ইসলাম, কবিরুল ইসলাম কামাল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর খান, গোকুল দাস প্রমুখ।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠন পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মুনা আহমেদ। সঙ্গীত পরিবেশন করেন সাহনাজ সুমী, ফামিয়া খান, রানা, হান্নান খান, ইলভা ফিরোজ, মেহেদী হাসান বাবু এবং নিত্য পরিবেশনায় তাল তরংঙ্গ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.