post
সংবাদ

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের চ্যানেল উদ্বোধন

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের চ্যানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেইসঙ্গে সমুদ্রবন্দরটির প্রথম টার্মিনালের নির্মাণকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। বিকেলে মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের ভেতরে উদ্বোধনী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এ দুই প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্রবন্দরে মাতারবাড়ী টার্মিনাল বাস্তবায়িত হলে ১৬ মিটার বা তার অধিক ড্রাফটের বাণিজ্যিক জাহাজ এই বন্দরে ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি বাণিজ্যে অর্থ ও সময় বাঁচবে।

post
সংবাদ

জনগণ নৌকায় ভোট দেয়ার ফলেই দেশ এগিয়ে যাচ্ছে- বললেন শেখ হাসিনা

মানুষের কল্যাণই আওয়ামী লীগের লক্ষ্য, জনগণ নৌকায় ভোট দেয়ার ফলেই দেশ এগিয়ে যাচ্ছে- উল্লেখ করে আগামীতে এই ধারা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ মাঠে আওয়ামী লীগের জনসভায় একথা বলেন তিনি। এসময় বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।বিকেলে কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে প্রধানমন্ত্রী মাতারবাড়ীতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উদ্বোধন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তকরণসহ ১৩টি বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন ও ৩টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে সমাবেশে বক্তৃতাকালে, কক্সবাজারকে ঘিরে আগামীর উন্নয়ন-অগ্রগতির পরিকল্পনার কথা তুলে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেয়ার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। বিএনপি-জামায়তের জানে শুধু ধ্বংস করতে, হত্য আর আগুনসন্ত্রাস করতে। গত ১৫ বছরের আওয়ামী লীগের হাত ধরে দেশের যে অগ্রগতি হয়েছে, সেই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা।জিনিসপত্রের দাম শিগগিরই নিয়ন্ত্রণে আসবে, সরকার সেই উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

post
বাংলাদেশ

রেলসেবা পৌঁছালো পর্যটননগরী কক্সবাজারে,আইকনিক রেলস্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটিয়ে এবার রেলসেবা পৌঁছালো পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত। নবনির্মিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রতীক্ষিত রেললাইন ও কক্সবাজারের ঝিনুক আদলের আইকনিক রেলস্টেশন আজ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,এরপরে সারাদেশের সঙ্গে কক্সবাজারে রেল যোগাযোগের উদ্যোগ নেয়া হবে।এই সেবা পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন বয়ে আনবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ গত ১৫ বছরের বদলে গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা মাত্রই অনেকগুলো উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, বাংলাদেশের স্বাক্ষরতা হার বৃদ্ধি, দেশের এই রেলপথ থেকে শুরু করে রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, মসজিদ সবকিছুর উন্নয়ন করা হয়েছে।যমুনা নদীর ওপর ব্রিজ নির্মান, তার সঙ্গে রেল সংযোগ, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ সংযোগ করে যমুনা সেতু নির্মাণ করে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ সংযুক্ত হয়। দক্ষিনাঞ্চলকে সংযুক্ত করা হয়েছে পদ্মা সেতু নির্মানের মাধ্যমে।সুধী সমাবেশে শেষে নতুন স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনের যাত্রী হয়ে কক্সবাজার থেকে রামু পর্যন্ত সফর করেন প্রধানমন্ত্রী।পরে বিকেলে মাতারবাড়িতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে যোগদেন জনসভায়। কক্সবাজারে ভ্রমণে এতদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও আকাশপথে পর্যটকদের আসার সুযোগ থাকলেও, এখন থেকে যুক্ত হলো রেল যোগাযোগ ব্যবস্থা। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীবাহি ট্রেন চলাচল শুরু হবে।১৮ হাজার কোটি টাকায় নির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন ও কক্সবাজারের আইকনিক রেলস্টেশন প্রকল্প সাধারনের মানুষের জন্য উম্মুক্ত হলো। আইকনিক স্টেশনের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হলো কক্সবাজার। এই রেল পথের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ।#

post
বিশেষ প্রতিবেদন

শুভ জন্মদিন ফারহানা হানিপ

শুভ জন্মদিন ফারহানা হানিপ।যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের সর্বাধিক নামকরা আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির (সিএফও) প্রধান অর্থ কর্মকর্তা মিসেস ফারহানা হানিপের জন্মদিন আজ। ঢাকা জেলার কেরানীগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে পিতা আখতারুজ্জামান খান ও মাতা নুরজাহান বেগমের কনিষ্ঠ কন্যা হয়ে আজকের এইদিনে জন্মগ্রহণ করেন তিনি।ফারহানা হানিপ সংসার জীবন শুরু করেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের সাথে। তাদের ঘরে রয়েছে তিন কন্যা সন্তান, নাফিসা, প্রীয়তা ও ইলাফ।ঢাকার কেরানীগঞ্জে বেড়ে উঠা ফারহানা হানিফ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফারহানা হানিপ পরিবারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের স্ট্রেয়ার ইউনিভার্সিটি থেকে ডাবল ব্যাচেলর ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এমবিএ, মাস্টার্স ইন লিডারশীপ ম্যানেজমেন্টে পড়ছেন।  যুক্তরাষ্ট্রের সর্বোৎকৃষ্ট আইটি কোম্পানিতে দীর্ঘ ২০ বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে পিপলএনটেক যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ও বাংলাদেশ অফিসের স্বত্বাধিকারী ও প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সার্বক্ষণিক নজর রাখছেন ফারহানা হানিপ ।এছাড়াও যুক্তরাষ্ট্রের পাবলিক সেক্টর ও গভমেন্ট সেক্টর নিয়ে কাজের পাশাপাশি তিনি ওয়াশিংটন ডিসিতে উইমেন ইমপ্যাক্ট ইন পাবলিক পলিসি (ডব্লিউআইপিপি) সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন।এই বিশেষ দিনে ফারহানা হানিপের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও তার সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ জন্মদিনের বিশেষবার্তা দেবার পাশাপাশি তার সুস্থতা ও সফলতা কামনা করে শুভ কামনা জানিয়েছেন।

post
বাংলাদেশ

আগুনসন্ত্রাস করলে কোন ছাড় নয়, পুলিশের হুঁশিয়ারি

আন্দোলনের নামে কেউ আগুনসন্ত্রাস করলে পুলিশ কাউকে ছাড় দিবেনা বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়ার সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ায় পুরস্কার সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান,গেলো ক’দিনের বিভিন্ন কর্মসূচিতে আগুন দেয়ার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

post
বাংলাদেশ

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এবার অযুহাত অবরোধ !

অবরোধের কারণে পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। চাল-চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে, তবে কমেছে পচনশীল পন্যের দাম। সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। বাজারদর সহনীয় রাখতে নজরদারির তাগিদ দিয়েছেন ক্রেতারা। দফা দফায় অবরোধের কারণে, সড়কপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে।বেশ কিছুদিন ধরেই চড়া প্রায় সকল নিত্যপণ্যের দাম। শুক্রবার কারওয়ান বাজারে এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে কাচাবাজারে সবজিসহ পচনশীল পন্যগুলোর দাম পড়তির দিকে। সাধারণ ক্রেতাদের প্রত্যাশা সপ্তাহঘুরে বাজারদর যেন সাধ্যের মধ্যে থাকে।

post
সংবাদ

রোববার থেকে ৪৮ ঘন্টার চতুর্থ দফা অবরোধ

সরকারের জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদে, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,একদফা বাস্তবায়নে রোববার ১২ নভেম্বর ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলবে চতুর্থ দফা অবরোধ কর্মসূচি । রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সঙ্গীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা, সারা দেশের নেতা-কর্মীরাসহ হাজারো নেতা-কর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। তবে অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি ও গণমাধ্যমের গাড়ি।

post
বাংলাদেশ

পোষাক শ্রমিকদের উসকে দিচ্ছে বিএনপি ও দোসররা : ওবায়দুল কাদের

পোশাক কারখানায় শ্রমিকদের আন্দোলনে বিএনপি ও তাদের মিত্রদের কালো হাত রয়েছে. বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উস্কানি ও গুজবে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শ্রমিকদের অধিকাংশ দাবির সমাধান হয়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাকিটা সমাধানে শ্রমিকরা এগিয়ে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি মনিটরিং করছেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধীরা আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা করছে। তাদেরকে প্রতিহত করে দেশে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে হবে।

post
সংবাদ

‘শহীদ নূর হোসেন দিবস’ আজ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য জীবন দেয়া ‘শহীদ নূর হোসেন দিবস’ আজ। ১৯৮৭ সালের এই দিনে শহীদ নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তার আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল। সামরিক শাসনামল থেকে দেশকে মুক্তি দিতে গণতন্ত্র পুনরুদ্ধারে টানা আন্দোলনের চূড়ান্ত রূপ বেগবান হয় ১৯৮৭ সালের ১০ নভেম্বর। সেদিন হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে ঢাকার রাজপথে নেমেছিলেন নূর হোসেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’-নিজের বুকে-পিঠে এই স্লোগান লিখে আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে, পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। শরীরে গণতন্ত্রের বার্তা লেখা অদম্য অকুতোভয় সেই যুবক শহীদ হওয়ার পর, বাংলাদেশে সামরিক শাসনবিরোধী গণআন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিলেন। তীব্রতর আন্দোলনে, পরের কয়েকদিন ঢাকায় ব্যাপক বিক্ষোভ চলে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটে। গণতন্ত্রকামী মানুষের দৃপ্ততার প্রতীক হয়ে আছেন শহীন নূর হোসেন। গণতন্ত্র মুক্তির লক্ষ্যে তার নাম অবিনশ্বর।পে অফ।

post
বাংলাদেশ

কেউ দমিয়ে রাখতে পারবে না বাংলাদেশের অগ্রযাত্রা : প্রধানমন্ত্রী

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বিজয় সরণিতে নির্মিত মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রজন্মের হাত ধরে আগামীতে আরও এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ। শুক্রবার সকালে রাজধানীর বিজয় স্মরণীতে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঘিরে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার এই ভাস্কর্য বাংলাদেশকে জানার একটি ইতিহাস। এসময় নতুন প্রজন্মের প্রতিনিধিদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর বঙ্গবন্ধু ভাস্কর্য ঘিরে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সেখানে উপস্থিত ছাত্র-ছাত্রী এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন বঙ্গবন্ধু কন্যা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.