post
সংবাদ

অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে বিএনপি: তথ্যমন্ত্রী

নির্বাচন বর্জন করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে বিএনপির ১৫ বছর কেটেছে,এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে লায়ন মুহা. মীযানুর রহমান রচিত ‘সময় এখন বাংলাদেশের’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।বিএনপির নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে কিংবা নাও করতে পারে কিন্তু নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারো নেই।

post
বাংলাদেশ

নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলসহ ৪ দফা কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশের

চলতি সংসদ ভেঙে দিয়ে সব প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।সেই সঙ্গে নির্বাচনী তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলসহ ৪ দফা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ রোববার পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। ইসি অভিমুখে গণমিছিল ও বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের চলমান রাজনৈতিক সংকট নিয়ে বিভিন্ন দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ২০ নভেম্বর সংলাপের কথাও জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর। সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের নেতা বলেন, ক্ষমতাসীনদের সীমাহীন ক্ষমতা লিপ্সার কারণে সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে, যা জনগণ দেখছে। নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন কমিশন’ অখ্যায়িত করে তিনি বলেন, “কলঙ্কের নিম্নস্তরে পৌঁছে গেছে নির্বাচন কমিশন। এই সরকারের অধীনে নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ কখনোই হবে না দাবী করে তাদেরকে পদত্যাগ করে পরিবেশ তৈরি করতে ব্যবস্থা নিতে বলেন ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। 

post
বাংলাদেশ

পোষাক খাতে বিশৃঙ্খলা,২৫ ফ্যাক্টরি ভাঙচুর,বন্ধ ১৩০টি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তৈরী পোষাক খাতে নূন্যতম মজুরি বৃদ্ধির দাবী ও সবশেষ ঘোষিত মজুরি মেনে না নেয়া- এসব ঘটনায় বিক্ষোভ ভাংচুর চলছেই। এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত ২৫টি ফ্যাক্টরিতে ভাঙচুরের ঘটনা এবং ১৩০টি ফ্যাক্টরি বন্ধ আছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তবে বেতন বৈষম্য নাকি হরতাল-অবরোধের কারণে এমন হচ্ছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংগঠনটি। আজ রোববার দুপুরের উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান। ফারুক হাসান বলেন, বৈশ্বিক ও আর্থিক চাপের মধ্যে থেকেই গার্মেন্টস সেক্টর টিকে থাকার সংগ্রাম করছে। ঠিক তখন শিল্পকে নিয়ে শুরু হয়েছে নানা অপতৎপরতা। তিনি অভিযোগ করে বলেন, শান্ত শ্রমিকদের উসকানি দিয়ে অশান্ত করছে একটি গোষ্ঠি।বিজিএমইএ সভাপতি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া, কাশিমপুর, মিরপুর ও কোনাবাড়ি এলাকার প্রায় ১৩০টি পোশাক কারখানা কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যেসব কারখানা শ্রমিকরা কাজ করতে আগ্রহী, সেগুলোতে কাজ চলছে। তাদের কাজ চলমান থাকবে। বিজিএমইএ সভাপতি বলেন, শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৮৮৫টি পোশাক কারখানা বিজিএমইএ এর সদস্যপদ গ্রহণ করলেও কালের পরিক্রমায় ৩ হাজার ৯৬৪টি সদস্য কারখানা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট ২ হাজার ৯২১টি সদস্য কারখানার মধ্যে ২ হাজার ৩৩৯টি কারখানা বিজিএমইএ-তে তাদের সদস্যপদ নবায়ন করেছে। এই ২ হাজার ৩৩৯টি সদস্য কারখানার মধ্যে মাত্র ১ হাজার ৬০০টি সদস্য কারখানা ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার এনে কাজ করছে। অর্থাৎ আমাদের এ মুহূর্তে সরাসরি রপ্তানিকারক কারখানার সংখ্যা মাত্র ১ হাজার ৬০০টি। তিনি আরও বলেন, সদস্যপদ নবায়ন করা ২ হাজার ৩৩৯টি কারখানার মধ্যে ১ হাজার ৬০০ কারখানা বাদে বাকি কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কারখানা বিভিন্ন ব্যাংক দেনা ও দায়ের কারণে সরাসরি ব্যাক-টু-ব্যাক খুলতে পারছে না। ফলে তারা ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার নিতে পারছে না। এই সদস্য কারখানাগুলো মূলত সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। অবশিষ্ট কারখানাগুলো ব্যাংক দেনা ও আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। তবে তারা আগামীতে দেনা পরিশোধ করে ব্যবসায় ফিরে আসতে ইচ্ছুক। এ পরিসংখ্যানই বলে দিচ্ছে, শিল্পের উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বন্ধ কারখানার সংখ্যাও বাড়ছে। শুধু করোনা মহামারির কারণে ২০২০-২১ সালে বন্ধ হওয়া কারখানার সংখ্যা ৩১৭টি এবং পরবর্তীতে অন্যান্য কারণে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে না পারার কারণে ২৬০টি কারখানা বন্ধ হয়েছে, বলেও জানান বিজিএমইএ সভাপতি।

post
সংবাদ

কুমিল্লা ওয়ার সিমেট্রিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

কুমিল্লা ওয়ার সিমেট্রিতে কমনওয়েলথ দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র,জাপান,কানাডাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিগণ।শনিবার সকালে কুমিল্লা সেনানিবাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাধি সৌধ ওয়ার সিমেট্রিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক,জাপান রাষ্ট্রদূত ইয়োমা কিমিনরি,অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার নারদিয়া সেম্পসন,বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মৃতিফলক ঘুরে দেখেন বিদেশি অতিথিরা।

post
সংবাদ

গার্মেন্টস খাতে অসন্তোষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পুলিশ

গার্মেন্টস সেক্টরে অসন্তোষে বা ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত এবং পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিল্প পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান।শনিবার দুপুরে কোনাবাড়িতে শ্রমিকদের আন্দোলনে ক্ষতিগ্রস্ত কারখানা তুসুকা গার্মেন্টস্ পরিদর্শনে এসে, তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। যারা ধ্বংসাত্মক কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। তিনি জানান, গাজীপুরে ১২৩ কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২২ মামলায় ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

post
সংবাদ

বিএনপির হরতাল-অবরোধের সহিংসতা যুদ্ধাপরাধের চেয়ে বেশি

হরতাল-অবরোধে নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষ হত্যা করে বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধের চেয়ে জঘন্য অপরাধ করছে। এজন্য তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।একইসঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি রুখে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। শনিবার ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতির’প্রতিবাদে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউিটে এ মতবিনিময় সভার আয়োজন করে এডুকেশেন রিসার্চ অ্যান্ড ডেভেলমেন্ট ফোরাম বাংলাদেশ ইআরডিএফবি।

post
সংবাদ

তামাশার নির্বাচন করতে বেপোরোয়া আওয়ামীলীগ : রিজভী

অতীতের মতোই তামাশার নির্বাচন করার লক্ষ্যেই, ক্ষমতাসীন সরকার বেপরোয়া হয়ে বিরোধীদলকে দমন করতে গণহারে নেতাকর্মীদের গ্রেফতার করছে- বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

post
বাংলাদেশ

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন থেকে র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু বের করা হয়।শোভাযাত্রাটি ধানমন্ডি-৩২ এ গিয়ে শেষ হয়। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রধান ফটকের সামনে ট্রাকে বানানো অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সমাবেশে দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন যুবলীগ নেতৃবৃন্দ।

post
সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন রাজনৈতিকভাবে যেন ব্যবহার না হয় :পরিকল্পনা মন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে, সেদিকে সর্তক থাকার আহবান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।শনিবার সকালে সুনামগঞ্জ,পাগলা আলিয়া মাদ্রাসা শত্রুমর্দন ৯৩০ মিটার সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার গামেন্টস শ্রমিকদের নেতা ও মালিকদের সাথে কয়েকদিন আগে বৈঠক করে শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছে।

post
বাংলাদেশ

রোববার চালু হচ্ছে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু হচ্ছে আগামীকাল রোববার। এই ইউরিয়া সার কারখানা উদ্বোধনসহ জেলার কয়েকটি স্থাপনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎফুল্ল নরসিংদীবাসী। নরসিংদীতে স্থাপিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। ইতোমধ্যেই কারখানাটি পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু করেছে। রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার কারখানা উদ্বোধন শেষে, পলাশে স্থানীয় সূধীজনদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগের আয়োজনে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর আগমনকে ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী-১ লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতিক)। সরকারপ্রধানের এই সফরে নরসিংদী জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.