উস্কানি ছড়িয়ে গার্মেন্টসে অসন্তোষ,অভিযান চলছে- জানালো র্যাব
সাভার ও আশুলিয়ায় যারা গার্মেন্টস এ উস্কানি দিয়ে অসন্তোষ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে, বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় র্যাব-৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। র্যাব জানায়, এক শ্রেণীর অসাধু চক্র গার্মেন্টস শিল্প ধংসের পায়তারা করছে। এসময় শ্রমিকদের কোন প্রকার গুজবে কান না দেয়ার জানানো হয়।
