post
বাংলাদেশ

বুধবারের মধ্যে ঘোষণা হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী বুধবারের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সোমবার আগারগাও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচিব জানান, নির্বাচন কমিশন বলেছেন- নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে। তাই অপেক্ষা করুন।ইসি সচিবের বক্তব্য অনুসারে নভেম্বরের প্রথমার্ধের বাকি আছে মাত্র দুইদিন, মঙ্গলবার ১৪ নভেম্বর ও বুধবার ১৫ নভেম্বর। উল্লেখ্য,একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি।

post
বাংলাদেশ

বাংলাদেশে চালু হলো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে ‘অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’ চালু করলো নির্বাচন কমিশন। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপ উদ্বোধন করা হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই অ্যাপের মাধ্যমে অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। এছাড়াও ভোট স্বচ্ছ করতে প্রতি ২ ঘন্টা পর পর কত পারসেন্ট ভোট পড়েছে তা অ্যাপ এবং মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও জানান সিইসি।

post
বাংলাদেশ

পোষাক খাতে বিশৃঙ্খলা,২৫ ফ্যাক্টরি ভাঙচুর,বন্ধ ১৩০টি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তৈরী পোষাক খাতে নূন্যতম মজুরি বৃদ্ধির দাবী ও সবশেষ ঘোষিত মজুরি মেনে না নেয়া- এসব ঘটনায় বিক্ষোভ ভাংচুর চলছেই। এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত ২৫টি ফ্যাক্টরিতে ভাঙচুরের ঘটনা এবং ১৩০টি ফ্যাক্টরি বন্ধ আছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তবে বেতন বৈষম্য নাকি হরতাল-অবরোধের কারণে এমন হচ্ছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংগঠনটি। আজ রোববার দুপুরের উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান। ফারুক হাসান বলেন, বৈশ্বিক ও আর্থিক চাপের মধ্যে থেকেই গার্মেন্টস সেক্টর টিকে থাকার সংগ্রাম করছে। ঠিক তখন শিল্পকে নিয়ে শুরু হয়েছে নানা অপতৎপরতা। তিনি অভিযোগ করে বলেন, শান্ত শ্রমিকদের উসকানি দিয়ে অশান্ত করছে একটি গোষ্ঠি।বিজিএমইএ সভাপতি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া, কাশিমপুর, মিরপুর ও কোনাবাড়ি এলাকার প্রায় ১৩০টি পোশাক কারখানা কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যেসব কারখানা শ্রমিকরা কাজ করতে আগ্রহী, সেগুলোতে কাজ চলছে। তাদের কাজ চলমান থাকবে। বিজিএমইএ সভাপতি বলেন, শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৮৮৫টি পোশাক কারখানা বিজিএমইএ এর সদস্যপদ গ্রহণ করলেও কালের পরিক্রমায় ৩ হাজার ৯৬৪টি সদস্য কারখানা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট ২ হাজার ৯২১টি সদস্য কারখানার মধ্যে ২ হাজার ৩৩৯টি কারখানা বিজিএমইএ-তে তাদের সদস্যপদ নবায়ন করেছে। এই ২ হাজার ৩৩৯টি সদস্য কারখানার মধ্যে মাত্র ১ হাজার ৬০০টি সদস্য কারখানা ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার এনে কাজ করছে। অর্থাৎ আমাদের এ মুহূর্তে সরাসরি রপ্তানিকারক কারখানার সংখ্যা মাত্র ১ হাজার ৬০০টি। তিনি আরও বলেন, সদস্যপদ নবায়ন করা ২ হাজার ৩৩৯টি কারখানার মধ্যে ১ হাজার ৬০০ কারখানা বাদে বাকি কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কারখানা বিভিন্ন ব্যাংক দেনা ও দায়ের কারণে সরাসরি ব্যাক-টু-ব্যাক খুলতে পারছে না। ফলে তারা ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার নিতে পারছে না। এই সদস্য কারখানাগুলো মূলত সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। অবশিষ্ট কারখানাগুলো ব্যাংক দেনা ও আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। তবে তারা আগামীতে দেনা পরিশোধ করে ব্যবসায় ফিরে আসতে ইচ্ছুক। এ পরিসংখ্যানই বলে দিচ্ছে, শিল্পের উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বন্ধ কারখানার সংখ্যাও বাড়ছে। শুধু করোনা মহামারির কারণে ২০২০-২১ সালে বন্ধ হওয়া কারখানার সংখ্যা ৩১৭টি এবং পরবর্তীতে অন্যান্য কারণে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে না পারার কারণে ২৬০টি কারখানা বন্ধ হয়েছে, বলেও জানান বিজিএমইএ সভাপতি।

post
সংবাদ

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের চ্যানেল উদ্বোধন

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের চ্যানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেইসঙ্গে সমুদ্রবন্দরটির প্রথম টার্মিনালের নির্মাণকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। বিকেলে মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের ভেতরে উদ্বোধনী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এ দুই প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্রবন্দরে মাতারবাড়ী টার্মিনাল বাস্তবায়িত হলে ১৬ মিটার বা তার অধিক ড্রাফটের বাণিজ্যিক জাহাজ এই বন্দরে ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি বাণিজ্যে অর্থ ও সময় বাঁচবে।

post
বাংলাদেশ

রেলসেবা পৌঁছালো পর্যটননগরী কক্সবাজারে,আইকনিক রেলস্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটিয়ে এবার রেলসেবা পৌঁছালো পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত। নবনির্মিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রতীক্ষিত রেললাইন ও কক্সবাজারের ঝিনুক আদলের আইকনিক রেলস্টেশন আজ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,এরপরে সারাদেশের সঙ্গে কক্সবাজারে রেল যোগাযোগের উদ্যোগ নেয়া হবে।এই সেবা পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন বয়ে আনবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ গত ১৫ বছরের বদলে গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা মাত্রই অনেকগুলো উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, বাংলাদেশের স্বাক্ষরতা হার বৃদ্ধি, দেশের এই রেলপথ থেকে শুরু করে রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, মসজিদ সবকিছুর উন্নয়ন করা হয়েছে।যমুনা নদীর ওপর ব্রিজ নির্মান, তার সঙ্গে রেল সংযোগ, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ সংযোগ করে যমুনা সেতু নির্মাণ করে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ সংযুক্ত হয়। দক্ষিনাঞ্চলকে সংযুক্ত করা হয়েছে পদ্মা সেতু নির্মানের মাধ্যমে।সুধী সমাবেশে শেষে নতুন স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনের যাত্রী হয়ে কক্সবাজার থেকে রামু পর্যন্ত সফর করেন প্রধানমন্ত্রী।পরে বিকেলে মাতারবাড়িতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে যোগদেন জনসভায়। কক্সবাজারে ভ্রমণে এতদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও আকাশপথে পর্যটকদের আসার সুযোগ থাকলেও, এখন থেকে যুক্ত হলো রেল যোগাযোগ ব্যবস্থা। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীবাহি ট্রেন চলাচল শুরু হবে।১৮ হাজার কোটি টাকায় নির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন ও কক্সবাজারের আইকনিক রেলস্টেশন প্রকল্প সাধারনের মানুষের জন্য উম্মুক্ত হলো। আইকনিক স্টেশনের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হলো কক্সবাজার। এই রেল পথের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ।#

post
বাংলাদেশ

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এবার অযুহাত অবরোধ !

অবরোধের কারণে পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। চাল-চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে, তবে কমেছে পচনশীল পন্যের দাম। সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। বাজারদর সহনীয় রাখতে নজরদারির তাগিদ দিয়েছেন ক্রেতারা। দফা দফায় অবরোধের কারণে, সড়কপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে।বেশ কিছুদিন ধরেই চড়া প্রায় সকল নিত্যপণ্যের দাম। শুক্রবার কারওয়ান বাজারে এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে কাচাবাজারে সবজিসহ পচনশীল পন্যগুলোর দাম পড়তির দিকে। সাধারণ ক্রেতাদের প্রত্যাশা সপ্তাহঘুরে বাজারদর যেন সাধ্যের মধ্যে থাকে।

post
বাংলাদেশ

কেউ দমিয়ে রাখতে পারবে না বাংলাদেশের অগ্রযাত্রা : প্রধানমন্ত্রী

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বিজয় সরণিতে নির্মিত মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রজন্মের হাত ধরে আগামীতে আরও এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ। শুক্রবার সকালে রাজধানীর বিজয় স্মরণীতে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঘিরে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার এই ভাস্কর্য বাংলাদেশকে জানার একটি ইতিহাস। এসময় নতুন প্রজন্মের প্রতিনিধিদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর বঙ্গবন্ধু ভাস্কর্য ঘিরে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সেখানে উপস্থিত ছাত্র-ছাত্রী এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন বঙ্গবন্ধু কন্যা।

post
বাংলাদেশ

আন্দোলনের নামে অরাজকতা কাম্য নয়: প্রধানমন্ত্রী

অবরোধ-অগ্নিসন্ত্রাসের কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, আন্দোলনের নামে এমন অরাজকতা কাম্য নয়- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে,প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে শীতার্ত মানুষের সহায়তায় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেয়া অনুদান গ্রহণকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এখন যেমন একটা অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ছে,সেটি মোকাবেলায় সবাইকে নজর দিতে হবে। সকলে সহযোগিতা করলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না। এসময় বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি সুরক্ষিত রাখতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি,মাঠ প্রশাসনকে সিইসির নির্দেশনা;গণতন্ত্র না থাকলে ভোটের বিষয় অপ্রাসঙ্গিক,বিশ্লেষকের মন্তব্য

মাঠে নির্বাচনী আমেজনির্বাচনে, ভোটারদের ভোট প্রয়োগের স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত মাঠ প্রশাসন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় সিইসি বলেন,নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহন। তাই এর গুরুত্ব অনুধাবন করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন,গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি। মূল চাওয়াটা হচ্ছে ভোটাধিকার যেন ব্যাহত না হয়। ভোটাররা যেন ভোট দিতে পারেন। এই জিনিসটা আমরা দেখতে চাই। নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন,নির্বাচন নিয়ে পুরো দেশ মাতোয়ারা হয়ে আছে। প্রতিদিন পক্ষে-বিপক্ষে বক্তব্য হচ্ছে। একটা ডাইমেনশনও পেয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন দেখতে আগ্রহী বলেও জানান সিইসি। এর আগে মাঠ প্রশাসনের কর্মকর্তারাও তাদের প্রতিক্রিয়া জানান আলোচনা অংশে। তবে গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি। ভোটাররা যেন ভোট দিতে পারেন। সিইসির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন পর্যবেক্ষন সংস্থা ব্রতির’র প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, ভোটই তো করা হয় গণতান্ত্রিক মতামত তুলে ধরার জন্য। তবে এখানে সিইসি গণতন্ত্রের চেয়ে ভোটের বা নির্বাচনে গুরুত্ব বেশি বলতে কি বুঝিয়েছেন তা স্পষ্ট না। কারন যেখানে গণতন্ত্র থাকে না সেখানে ভোটের বিষয়টিইতো অপ্রাসঙ্গিক। ##

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বিভিন্ন জেলায়

দেশের বিভিন্নস্থানে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের মাধ্যমে উপকার ভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুলনার তেরোখাদার ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারসহ সুবিধাভোগীরা। এদিকে,প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,যশোরের শার্শা উপজেলার হাজারো সুবিধাভোগী মানুষ।শেখ রাসেল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করে,উপজেলা প্রশাসন।এসময় সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার সুবিধাভোগী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.