বাংলাদেশের আইনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়া উপদেষ্টা মিয়া আরফির বিচার হবে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার সকালে সিলেটের খাদিমনগর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের ৬ লেনের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমেরিকা থেকে জানানো হয়েছে, মিয়া আরফির তাদের কেউ নয়।
