দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে ‘অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’ চালু করলো নির্বাচন কমিশন।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপ উদ্বোধন করা হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই অ্যাপের মাধ্যমে অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। এছাড়াও ভোট স্বচ্ছ করতে প্রতি ২ ঘন্টা পর পর কত পারসেন্ট ভোট পড়েছে তা অ্যাপ এবং মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও জানান সিইসি।
