আন্তর্জাতিক

বাংলাদেশের তিন রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের আহবান যুক্তরাষ্ট্রের !

post-img


নির্বাচনী ইস্যুতে শর্তহীন সংলাপের আহবান জানিয়ে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি দলগুলোর কাছে চিঠি পৌঁছে দিচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার জাতীয় পার্টিকে চিঠিটি দেয়া হয়েছে। পরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কাছেও এটি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন পিটার হাস।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.