আওয়ামী লীগ নেতাকে যুক্তরাজ্যে সংবর্ধনা
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমানকে যুক্তরাজ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে। ক্যামডেনের সুরমা সেন্টারে মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন আহমদ হাসান,কাউন্সিলার মুজিবুর রহমান এবং রফিকুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লন্ডনের বাংলাদেশ হাইকমিশনার সাইদামুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, ক্যামডেন কাউন্সিলের মেয়র নাজমা রহমান,নিউহাম কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান, রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোসনা ইসলাম সহ দেশটিতে বসবাসরত মৌলভীবাজার পৌরসভার উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।
