post
ক্যাম্পাস লাইফ

যুক্তরাজ্যে ওয়ান পাউন্ড হসপিটালের সভা

যুক্তরাজ্যে দি ওয়ান পাউন্ড হসপিটাল বিশ্বনাথের উদ্যোগে কমিউনিটি ও দাতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের একটি একাডেমী হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন ডা: সানুর আলী মামুন। সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়ার পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ট্রেজার মাওলানা সিরাজুল ইসলাম চাঁদ। এসময় বক্তব্য রাখেন সংস্থার ট্রাস্টি আবুল হাসেম, শাহ সোহেল আমিন, এডভাইজার ক্বারী আবদুল আহাদ, লন্ডন কো-অর্ডিনেটর মনির আহম্মদ, ল্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কবি শামসুল ইসলাম, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, ফাউন্ডার মেম্বার মোহাম্মদ সুলতান মিয়া ও মাস্টার আমির উদ্দিনসহ অনেকে। সভায় ১০ জন ১ হাজার পাউন্ড করে দিয়ে ফাউন্ডার মেম্বার হওয়ার ঘোষনা দেন।

post
প্রবাস রাজনীতি

উপজেলা নির্বাচন নিয়ে লন্ডনে মতবিনিময়

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজনীতিবিদ এ কে এম শামসুজ্জামান বাহারের সমর্থনে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাজ্যে অবস্থানরত কানাইঘাটবাসির উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বশিরুল ইসলাম। যৌথ পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল মনসুর চৌধুরী ও সমাজসেবক ফারুক চৌধুরী। এসময় নির্বাচনে প্রতিদ্বন্দিতার প্রেক্ষাপট উল্লেখ করে কানাইঘাটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন শামসুজ্জামান বাহার। সভায় কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ইতিহাসবিদ ইজ্জত উল্লাহ, কৃষিবিদ নিজাম উদ্দীন আহমদ চৌধুরী, নাজিরুল ইসলাম, প্রফেসর আব্দুল মালিক, ও সোহেল চৌধুরী।

post
এনআরবি বিশ্ব

প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনকে সামনে রেখে মফিজ-গোলজার-মনির প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুইনডনের স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। এতে সুইন্ডনসহ পাশ্ববর্তী শহরের ট্রাস্টিরা অংশ নেন। সভায় ট্রাস্টের উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি নোয়াব আলী। প্রফেসর ফরিদ আহমদ ও শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীণ ট্রাস্টি আবুল কালাম আজাদ, শফিক মিয়া, আলাউদ্দিন বাবুল, মাসুক মিয়া ও মকরম আলী আফরোজ। সভায় সাধারণ সম্পাদক গোলজার খান ও ট্রেজারার প্রার্থী মনির আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে তাহির-আজম -আখলাক প্যানেলও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

post
এনআরবি লাইফ

ব্রিটিশ-বাংলাদেশী ফার্স্ট সিটিজেন এলায়েন্স গঠন

যুক্তরাজ্যের বাংলদেশী বংশভূত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের উদ্যোগে গঠিত হয়েছে নতুন সংগঠন। অরাজনৈতিক এ সংগঠনটির নাম রাখা হয়েছে ব্রিটিশ-বাংলাদেশী ফার্স্ট সিটিজেন এলায়েন্স। সম্প্রতি সংগঠনটির আগামী ২ বছরের জন্য ম্যানেজমেন্ট কমিটিও গঠন করা হয়েছে। ইষ্ট লন্ডনের একটি হলে বৃটিশ বাংলাদেশী মেয়র ও স্পিকাররা সংগঠনটির আত্মপ্রকাশ করেন। দেশটির বিভিন্ন কাউন্সিলর ও ফার্স্ট সিটিজেনদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আসাদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাবেক স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া। এসম বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক মেয়র ছয়ফুল আলম , সেলিম উল্লাহ, দরছ উল্লাহ, আব্দুল মুকিত চুন্নু এম.বি.ই, খালেছ উদ্দিন আহমেদ, মো: আহবাব  হোসেন। ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোসনা ইসলাম, নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, বার্কিং ও ডাগেনহাম কাউন্সিলের সাবেক মেয়র ফারুক চৌধুরী, ইজলিংটন কাউন্সিলের সাবেক মেয়র জিলানী চৌধুরী সহ অনেকে।

post
এনআরবি লাইফ

অলংকারী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাচন

প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের বিদায়ী সভাপতি আবেদ চৌধুরীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক এডভোকেট রশিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার এম এ সালাম। দ্বিতীয় পর্বে এডভোকেট রশিদ আলীকে সভাপতি, মমিনুর মুরাদকে সেক্রেটারী এবং এম এ সালামকে কোষাধ্যক্ষ করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

post
প্রবাস রাজনীতি

ইউপি নির্বাচন নিয়ে ইতালীতে গণসংযোগ

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে শরীয়তপুরের কাচিঁকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে এইচ এম কামরুল ইসলামকে বিজয়ী করতে ইতালীর নাপলীতে বসবাসরত কাচিঁকাটা ইউনিয়নবাসী গণসংযোগ করেছেন।পরে আলোচনা সভায় প্রবাসী কাচিঁকাটাবাসী বলেন, একটি দেশ, সমাজ ও জাতীকে উন্নয়নের শিখরে নিতে সৎ ও যোগ্য ব্যক্তির কোন বিকল্প নেই। এসময়ে তারা কামরুল ইসলামের জন্য প্রবাস থেকে সব ধরনের সহযোগিতার কথা ব্যক্ত করেন। স্থানীয় একটি হলরুমে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন সাদেকুর রহমান তুষার, মামুন আলম মাহবুব, নাজমুল হোসেন সহ অনেকে। এসময়ে সভায় বক্তারা প্রার্থী কামরুল ইসলামের জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও পছন্দের প্রার্থী হিসেবে কামরুল ইসলামকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে আহবান জানান তারা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসককে ২৭ বছর ধরে খুঁজছে এফবিআই

যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি চিকিৎসককে গত ২৭ বছর ধরে খুঁজে বেড়াচ্ছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জাহিদুল ইসলাম (৬৯) নামের ওই বাংলাদেশি চিকিৎসক হাসপাতালে কর্মরত অবস্থায় একজন নারী রোগীকে ধর্ষণ করেন, এমন অভিযোগ আছে। এ অপরাধে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগ দায়ের করার পর ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ ও এফবিআইয়ের সদস্যরা আজও তাকে খুঁজে পায়নি। ফলে এখনও এফবিআইয়ের ওয়েবসাইটে দাগী আসামিদের তালিকায় রয়েছে জাহিদুলের নাম।এফবিআইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২৭ বছর আগে ১৯৯৬ সালের ৩ অক্টোবর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে কর্মরত অবস্থায় একজন নারী রোগীকে ওষুধ দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন জাহিদুল ইসলাম। ভুক্তভোগী ছিলেন অস্ত্রোপচার থেকে সেরে ওঠা একজন অসুস্থ নারী। তিনি হাসপাতালের চিকিৎসক জাহিদুলের কক্ষে ধর্ষণের শিকার হন। এ ঘটনার প্রায় ১০ মাস তদন্তের পর জাহিদুলের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় অভিযোগ দায়ের করা হয়। ১৯৯৭ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার পূর্ব জেলা থেকে তাকে গ্রেপ্তারের জন্য কেন্দ্রীয় (ফেডারেল) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জাহিদুলের জাতীয় অপরাধ তথ্য কেন্দ্র (এনসিআইসি)নম্বর-ডব্লিউ ০১৩১৬৫২৭৫। যদি কেউ এ ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে নিকটস্থ এফবিআই অফিস বা নিকটস্থ আমেরিকান দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন এফবিআইয়ের কর্মকর্তারা। 

post
এনআরবি বিশ্ব

পর্তুগালে সিটি ব্যাংকের রোড শো

পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংকের আয়োজনে রোড শো অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রায় পাঁচশ প্রবাসী বাংলাদেশীদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানান সুবিধা তুলে ধরা হয়। এসব তথ্য তুলে ধরেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। সিটি ওক মানদো রেস্তোরায় আয়োজিত রোড শোতে প্রবাসী ব্যবসায়ী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন,পর্তুগালস্থ বাংলাদেশ হাইকমিশনের কনসুলার লায়লা মুনতাজেরী দীনাসহ পর্তুগালের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী,সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্টজনেরা।

post
আন্তর্জাতিক

বৃটেনে ট্যাক্সের হার কমানোর সিদ্ধান্ত

বৃটেনে আগামী বুধবার জাতীয় বাজেট ঘোষণা করবেন চ্যান্সেলর জেরেমি হান্ট। এদিন তিনি ট্যাক্সের হার কমাবেন বলেও জানিয়েছেন। ট্যাক্স কমানোর জন্য পার্লামেন্ট সদস্যদের চাপের মুখে এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি।এদিকে দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ট্যাক্স কমালে তা হুমকি হতে পারে বলেও শঙ্কা রয়েছে। তাই জেরেমি হান্ট বললেন, ট্যাক্স কর্তনের বিষয়টি তিনি সতর্কতার সাথেই বিবেচনা করবেন। অন্যদিকে লেবার দল বলছে, ট্যাক্স কর্তন ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর জন্য, তাতে করে সাধারণ মানুষের কোন লাভ হবে না। এছাড়া চ্যান্সেলরের বক্তব্যকে ১৪ বছরের ক্ষমতার আরেকটি ব্যর্থতা বলেও মন্তব্য করেছে টরি পার্টি।

post
এনআরবি লাইফ

প্রথমবারের মতো ইতালিতে একুশে ফেব্রয়ারি পালন

প্রথমবারের মতো অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রয়ারি পালন করেছে ইতালির তরিনো প্রবাসীরা। স্থানীয় একটি পার্কে বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মোক্তার খানের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সহযোগীতা করেন আসাদ উল্লাহ,কামরুল হাসান,আলেক্সান মোল্লা,রাজ্জাক মোল্লা,হাদিস সালাম,মো নুরুল,মাসুদ রহমান,মুন্না চৌধুরী, আরিফুর রহমান,হায়াত আলী,ইঞ্জিনিয়ার আনোয়ার,ইভা আক্তার,আনিসুজ্জামান,শামিমুল হুদা,সিজার আহমেদ,আব্দুল জলিল,রিমন আহমেদ সহ স্থানীয় কমিউনিটির সদস্যরা। এতে শ্রদ্ধা জানান তরিনো বিএনপি,বৃহত্তর ঢাকা সমিতি,ঢাকা সমিতি,বৃহত্তর সিলেট সমিতি,সিলেট ঐক্ষ পরিষদ,বৃহত্তর নোয়াখালি জেলা সমিতি,লক্ষীপুর জেলা সমিতি,বৃহত্তর ময়মনসিংহ সমিতি,বরিশাল সমিতি, মাদারীপুর,শরীয়তপুর সহ বিভিন্ন আঞ্চলিক সমিতি। প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে প্রতিবছর এ আয়োজনের আহবান জানান দেশটির প্রবাসী বাংলাদেশিরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.