post
আন্তর্জাতিক

পুতিনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় মস্কোর ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। ১৮ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

post
এনআরবি লাইফ

স্পেনে সেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল

বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহবায়ক আক্কাস মিয়ার সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সদস্য সচিব আতিকুর রহমান লিটু এবং যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজীব হাসান,সহ সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম,আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম ও আসলাম ফকির। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন, কাতালনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক আজমান আলী, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম সহ কাতালোনিয়া বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

post
এনআরবি সাফল্য

গ্রিসে ৫ প্রবাসী সাংবাদিককে সম্মাননা

প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বাংলা টিভি গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী মুন্নাসহ ৫ সাংবাদিককে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ দূতাবাস গ্রিস।দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ প্রবাসী সাংবাদিকদের হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। গ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা পাওয়া অন্য সাংবাদিকরা হলেন ডিবিসি নিউজের প্রতিনিধি মতিউর রহমান, আর টিভির প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, যমুনা টিভির নিরব আহমদ রুমন ও এস এ টিভির কামরুজ্জামান ভূঁইয়া ডালিম। দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিষ্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল এবং আওয়ামীলীগ ও বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা।

post
এনআরবি লাইফ

স্পেনে জাতীয় শিশু দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে স্পেনের ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন।হাইকমিশন মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সহকারী হাইকমিশনার কাজি জিয়াউল হাসানের সভাপতিত্বে পরিচালনা করেন দূতালয় প্রধান মল্লিক নাজিরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনের কর্মকর্তা। আলোচনা সভায় অংশগ্রহন করেন সুরাবুর রহমান, বীর মুক্তিযুদ্ধা ড. নজরুল ইসলাম,সৈয়দ মাহমুদুর রহমান ও মীর গোলাম মোস্তফাসহ আরো অনেকে।

post
এনআরবি বিশ্ব

ইতালির মনফালকনে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালির মনফালকনে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দেশটির স্থানীয় একটি হলরুমে ইফতার মাহফিলে শুরুতে রোজাদার মুসল্লিদের স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোস্তাক ও সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে ইসলামিক আলোচনা করেন স্থানীয় দুই মসজিদের ইমাম। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতা করেন সমিতির উপদেষ্টা আনোয়ার হক এমএইচ কবির , মনির মিয়া , জসীমউদ্দীন ,সহ-সভাপতি ইয়াসিন মিয়া ,আল মামুন ,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ সাধারণ সম্পাদক নাসির লতিফ ও প্রচার সম্পাদক আতিকুর হকসহ অনেকে।

post
এনআরবি লাইফ

লন্ডনে অসহায়ের মাঝে ইফতার বিতরন

সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে যৌথভাবে রমজানের খাবার বিতরন করেছে ইউরো ফুডস, মুসলিম এইড এবং ইস্ট লন্ডন মসজিদ। বুধবার বাদ জোহর পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে আনুষ্ঠানিকভাবে খাবারের এ প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমেদ, মুসলিম এইডের সিইও খালিদ জাভিদ, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন্স ম্যানেজার ডায়ানা আলঘোল এবং ইউরো ফুডসের তারিফ আহমদ । ইউরো ফুডস এমন উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা। এছাড়াও প্রতিটি সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানকে সুবিধা বঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহবান জানান তারা।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

ইতালি আওয়ামী লীগ নাপোলি শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বায়তুল ফালাহ জামে মসজিদে এ আয়োজন করা হয়। মাহফিল পরিচালনা করেন সংগঠনের আহবায়ক হাজী কবির মোড়ল ও সদস্য সচিব মামুন হাওলাদার। এতে অতিথি ছিলেন মাদারীপুরের রাজৈর পৌরসভার সাবেক মেয়র শামীম মুন্সী ও বাংলা প্রেসক্লাব ইতালির সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন। এছাড়াও বাংলা কমিউনিটির মধ্য আসাদ সরদার, সিপন তালুকদার, সম্রাট মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন জাকারিয়া।

post
অভিবাসন

রুয়ান্ডা: ৩ হাজার পাউন্ড দেয়ার ঘোষণা

যেসব অভিবাসন প্রত্যাশির এসাইলাম আবেদন টেকেনি তারা যাতে সেচ্ছায় রুয়ান্ডায় যেতে চায়, সেজন্য ৩ হাজার পাউন্ড দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। আগে এ ঘোষণা ছিলো এসলাইম আবেদনকারীর নিজে দেশে ফিরে যাওয়ার জন্য। সরকার বলছে যেসব এসাইলাম আবেদনকারী নিজ দেশে ফেরত যেতে পারবে না, তাদের রুয়ান্ডা যাওয়ার জন্য তিন হাজার পাউন্ড দেয়া হবে। বিজেনেস মিনিস্টার কেভিন হেলিনরেক এ প্রকল্পকে ইতিবাচক বলেও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্যাক্স দাতাদের অর্থ ভালো একটি খাতে ব্যয় করা হবে। তা না হলে প্রতিটি এসাইলাম আবেদনকারীর পেছনে সরকারকে আরো বেশি অর্থ ব্যয় করতে হবে। সরকারের রুয়ান্ডা পরিকল্পনা পদে পদে বাঁধা গ্রস্থ হওয়ার মধ্যে নতুন এ প্রস্তাব দেয়া হলো। তবে পর্যবেক্ষকরা বলছেন, সরকারের এ পরিকল্পনাও বাস্তবের মুখ দেখবে না। কারণ কোন এসাইলাম আবেদনকারী ৩ হাজার পাউন্ডের জন্য অনিশ্চিত গন্তব্য রুয়ান্ডায় যেতে রাজি হবে না।

post
অভিবাসন

ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ তৈরি হচ্ছে

ইউরোপের চারটি দেশ প্রায় ১০টি খাতে বাংলাদেশ থেকে লোক নিতে আগ্রহ প্রকাশ করেছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ওই দেশগুলোতে বৈধপথে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য একটি রোডম্যাপ তৈরি করছে সরকার। সবকিছু ঠিক থাকলে দুইপক্ষের সম্মতিতে দুই মাসের মধ্যে রোডম্যাপটি প্রকাশ করা হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা প্রায় দুই বছর ধরে বৈধপথে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য আলোচনা করছি। গত সপ্তাহেও ব্রাসেলসে এক বৈঠকে এটি নিয়ে আলোচনায় রোডম্যাপ দ্রুত শেষ করার বিষয়ে একমত হয় দুইপক্ষ।’ বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানি, ইতালি, গ্রিস ও রুমানিয়া লোক নিতে আগ্রহী। অগ্রাধিকার ভিত্তিতে যে খাতগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে আইসিটি, কেয়ারগিভিং, নির্মাণশিল্প, ট্যুরিজম ও হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাকশিল্প। উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। এর মাধ্যমে ইইউভুক্ত দেশগুলোর বাইরে বাংলাদেশসহ সাতটি দেশকে বিবেচনায় নিয়েছে, যেখান থেকে ইইউ দেশগুলো দক্ষ শ্রমিক নিতে চায়। সেই হিসাবে বৈধপথে ইউরোপে বাংলাদেশি পাঠানোর সুযোগ আরও বাড়বে। ট্যালেন্ট পার্টনারশিপ কী ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের অধীনে ইইউভুক্ত দেশগুলো তাদের নিজ নিজ চাহিদা ইউরোপিয়ান কমিশনকে জানাবে। কমিশনে কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে একটি ডাটাবেজ তৈরি করা হবে এবং প্রোগ্রাম অন্তর্ভুক্ত সাতটি দেশকে এ বিষয়ে অবহিত করা হবে। ম্যাচমেকিং হওয়ার পরে অভিবাসন প্রক্রিয়া শুরু হবে। এটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য হবে। মেয়াদ শেষে অভিবাসীরা দেশে ফেরত আসবে। এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, ‘ওই চারটি দেশের ভিন্ন ভিন্ন চাহিদা। যেমন ইতালি উচ্চমূল্যের তৈরি পোশাক বানায় এবং সে ধরনের দক্ষ শ্রমিক চাইছে তারা। আবার জাহাজ নির্মাণ শিল্পেও শ্রমিক নিতে তারা আগ্রহী।’ রুমানিয়া নির্মাণশিল্পে লোক চায়। আবার গ্রিস ও ইতালি কৃষি খাতের জন্য লোক খুঁজছে। অন্যদিকে জার্মানি কেয়ারগিভার ও হসপিটালিটি খাতে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী বলে তিনি জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে গ্রিসের মাইগ্রেশন ও মবিলিটি চুক্তির অধীনে প্রতি বছর চার হাজার লোক পাঠানোর কথা রয়েছে। এছাড়া সেখানে অবৈধভাবে অবস্থানকারী ২০ হাজারের মধ্যে ১২ হাজার লোককে গ্রিস বৈধতা দিয়েছে।’ অন্যদিকে ইউরোপের বাইরে থেকে ইতালি ১ লাখ ৩৬ হাজার বিদেশি শ্রমিক নেবে বলে জানায় এবং এর মধ্যে তারা বাংলাদেশসহ ৩৫টি দেশ থেকে বিভিন্ন খাতে ২৫ হাজার শ্রমিক নেওয়ার কোটা ঘোষণা করেছে। কিন্তু গত বছর তারা বাংলাদেশের সঙ্গে এক বৈঠকে জানায়, ওই ২৫ হাজারের প্রায় ৪৭ শতাংশ তারা বাংলাদেশ থেকে নিয়েছে। রোডম্যাপে কী থাকবে মাইগ্রেশন ও মবিলিটি রোডম্যাপে চাহিদার বিভিন্ন খাত, যেতে ইচ্ছুক শ্রমিকদের ডাটাবেস তৈরি, প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ মডিউল নির্ধারণ, প্রশিক্ষণের পরে সার্টিফিকেট প্রদান, ভাষা শিক্ষা এবং শ্রমিকরা বাংলাদেশে ফেরত আসার পরে সমাজে আত্তীকরণসহ বিভিন্ন বিষয় উল্লেখ থাকবে। এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘আমরা যেটি চাই সেটি হচ্ছে শুধু দক্ষ জনশক্তি পাঠাতে এবং সেখানে যেন কোনও অদক্ষ লোক না যেতে পারে সেটির জন্য একটি ব্যবস্থা করা।’ রোডম্যাপ কবে নাগাদ শেষ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো দুই মাসের মধ্যে এটি শেষ করে ফেলতে।’ মেগা প্রজেক্টের দক্ষ জনশক্তি বাংলাদেশে একাধিক মেগা প্রজেক্টে অন্তত ৪০ হাজার শ্রমিক কাজ করেছে এবং করছে। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল বা এ ধরনের প্রকল্পে কাজ করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এবং সেটি তারা অর্জন করেছে। কিন্তু তাদের কোনও প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই। এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘বিশেষভাবে দক্ষ ওই শ্রমিকদের বিভিন্ন দেশে কাজের সুযোগ আছে। কিন্তু সার্টিফিকেট না থাকায় তাদের চাকরির বাজার অত্যন্ত সীমিত।’ তিনি বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে আলোচনা করছি তাদের কাজ করার স্বীকৃতির বিষয়ে। ওই শ্রমিকদের কোনও সার্টিফিকেট নেই, এটি যেন তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় সেজন্য আমরা ইউরোপকে অনুরোধ করেছি।’ এক্ষেত্রে মেগা প্রজেক্টে কাজ করেছে এমন প্রকৌশলীদের পাঠানো সহজ, কারণ তাদের সার্টিফিকেট আছে, তিনি উল্লেখ করেন। এ বিষয়ে কারও আগ্রহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে হাঙ্গেরি রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত প্রকৌশলী ও শ্রমিকদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। কীভাবে পাঠানো হবে শ্রমিক বাংলাদেশে রিক্রুটিং এজেন্সিগুলোর গাফিলতির কারণে অনেক সময় চাকরিপ্রার্থীরা প্রতারিত হন। ইউরোপে যারা যাবেন তারা যেন প্রতারিত না হন সে বিষয়ে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে দুটি মডেল অত্যন্ত চমৎকারভাবে কাজ করছে। একটি হচ্ছে এসএসডব্লিউ (স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার) মডেল, যার অধীনে জাপানে লোক পাঠানো হয়। অন্যটি হচ্ছে ইপিএস (এমপ্লয়মেন্ট পারমিট স্কিম) মডেল, যেটি দক্ষিণ কোরিয়ার জন্য প্রযোজ্য। ইউরোপের ক্ষেত্রে এ দুটি মডেলের অনুরূপ বা ভিন্ন একটি মডেল তৈরি করা সম্ভব। তবে যে মডেলই ব্যবহার করা হোক, রিক্রুটিং করার এখতিয়ার ইউরোপের হাতেই থাকবে।’

post
ক্যাম্পাস লাইফ

ইতালির দারুল হিকমার পরীক্ষার ফলাফল প্রকাশ

ইতালির মিলানে দারুল হিকমা একাডেমির ভিয়ালে মার্ক শাখার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করা হয়। একাডেমির প্রিন্সিপাল জিয়াউল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল হাফেজ আনিসুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিলান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাফিজুল ইসলাম, প্রাক্তন প্রিন্সিপাল হাফেজ জুনায়েদ সুবহান, মিলান স্টাডি ফোরামের সভাপতি আবু রাশেদ শাহিন, দারুল হিকমাহ বায়তুল মোকাররম শাখার ভাইস প্রিন্সিপাল শাহাদাত ইসলামসহ অনেকে। এসময়ে বক্তারা প্রবাসে মুসলিম কমিউনিটি গঠন ও ইসলামি শিক্ষা বিস্তারে দারুল হিকমাহ একাডেমির কার্যক্রম তুলে ধরে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.