post
অনুষ্ঠান

যুক্তরাজ্যে বাংলাদেশিকে সংবর্ধনা

যুক্তরাজ্য সফররত সমাজ সেবক ও শিল্প উদ্যোক্তা সাইদুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন বার্মিংহামে বসবাসরত মৌলভীবাজারের বড়লেখাবাসী। এসময় আগামী নির্বাচনে বড়লেখা পৌরসভার মেয়র পদে প্রার্থীতার ঘোষনা করে দেশ ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি । বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আলীম উদিন। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাবাজর জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডসের সভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার মিডল্যান্ডস ব্যুরো প্রধান কাউসারুল ইসলাম সুমন ও বাংলা কাগজের উপদেষ্টা মোহাম্মদ মাখন বেলাল। এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা কামরুল ইসলাম,আব্দুল আজিজ তাজ উদ্দিন,মইনুল ইসলাম,মারুফ আহমেদ ও রুহেল আহমেদসহ অনেকে।

post
প্রবাস রাজনীতি

পর্তুগাল বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের সঞ্চালনায় লিসবনের মারতিম মনিজ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলির সদস্য মাহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমদ,যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ,মনজুরুল হোসেন জিন্নাহ,সাইফুল হক,আজমল আহমদ,শামসুজ্জামান জামান,এম কে নাসির,দিলোয়ার আহমেদ রাফি,যুগ্ম সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ,মাহফুজুল আলম সোহাগ ও স্পেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল,যুক্তরাজ্য বিএনপি'র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পর্তুগালের সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্ ও মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন। গেলো ১৩ মার্চ পর্তুগাল বিএনপির ৯৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

post
সংবাদ

বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধার প্রত্যাশা

বৃটিশ-বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্রত্যাশা ব্যক্ত করলেন কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের নবনিযুক্ত স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার জিল্লুর হোসাইন এমবিই। বার্মিংহামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। এসময়ে বাংলাদেশে বাণিজ্যও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রবাসীদেরও প্রতি আহবান জানান তিনি l বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জুবের আলম। এতে প্রধান অতিথি ছিলেন বার্মিংহামের বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান lএসময় বক্তব্য রাখেন, কাউন্সিলর সায়েদা আমেনা খাতুন এমবিই,কাউন্সিলর মোহাম্মদ জালাল,কাউন্সিলর আব্দুল জব্বার,বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,ইয়ং ট্যালেন্ট অ্যাওয়ার্ড মাহি আলম,বিঅন টিভির হেড অফ প্রোগ্রামার রিয়াদ আহাদ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম ও কামাল আহমদসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

কাতালোনিয়ার সংসদ নির্বাচন রোববার

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার সংসদ নির্বাচনের রয়েছে আর একদিন বাকি। রোববার সকাল থেকে প্রদেশটিতে ভোটদান শুরু হবে। শুক্রবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো তাদের সর্বশেষ প্রচারণা সম্পন্ন করেছে। এবারের নির্বাচনে গণসমাবেশ,পোষ্টার ও গণসংযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেই নির্বাচনের প্রচারণা ছিলো বেশী। এবারের নির্বাচনে মোট ১০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ইআরসি, জুনটসকাত ও কুপ, এই দলগুলো কাতালোনিয়ার বিভিন্ন দাবিকে সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া বাকী দলগুলোর মধ্যে, পিএসসি, ভক্স, পেপে ও সিউদাদানোস, এই চারটি দল স্বাধীনতার বিপক্ষে এবং এন, কমু ও পোদেমোস, মধ্যপন্থী হিসেবে নির্বাচনে প্রচারণা চালিয়েছে। এদিকে নির্বাচনের আগাম জরিপ অনুযায়ী, কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা দেখানো হয়নি। আর নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কাতালোনিয়ার স্থানীয় সরকার গঠন করতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

post
সংবাদ

ইতালিতে নারীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে

সম্প্রতি রোমে ইতালিয়ান এক নারীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। এরপর থেকে দেশটির নাগরিকসহ সবার মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। এ ঘটনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিতো করার দাবীতে, তরপিনাত্তারায় বিক্ষোভ করেন, বিভিন্ন দেশের নাগরিকরা। ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের মর্যাদার লড়াইয়ে সমর্থন জানিয়েছে, রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরাও। ইতালিতে প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলাদেশীদের বসবাস। দীর্ঘ এই সময়ে, দেশটিতে এখনো বাংলাদেশীদের সুদৃঢ় অবস্থান গড়ে ওঠেনি। ইতালি জুড়ে প্রবাসীদের কর্মক্ষেত্রে সুনাম থাকলেও,ইদানিং বাড়ছে নৈতিক অবক্ষয় এবং সহিংসতার ঘটনা। সম্প্রতি রোমের বাংলাদেশী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায়, ইতালিয়ান এক নারীকে রাস্তায় লাঞ্চিত করে বাংলাদেশি যুবক। এরপর থেকে, ইতালীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবীতে, তরপিনাত্তারার প্রধান চত্তর মারানেল্লায় বিক্ষোভ করেন, বিভিন্ন দেশের নাগরিকরা। এমন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিবাদকারীরা। ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের মর্যাদার লড়েইয়ে সমর্থন জানিয়েছে, রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরাও। নিরাপদ সমাজ গড়তে সমর্থন থাকবে বলে জানান, রোমের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও নারী সংগঠকরা। দুঃখজনক এ ঘটনার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।

post
প্রবাস রাজনীতি

বালাগঞ্জ উপজেলা নির্বাচন:যুক্তরাজ্যে মতবিনিময়

সিলেটে, আসন্ন বালাগঞ্জ উপজেলা নির্বাচনকে সামনে রেখে,চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়ার সমর্থনে,যুক্তরাজ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে বসবাসরত সিলেটের বালাগঞ্জবাসীর উদ্যোগে,লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি, আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, আব্দুল মতিন তালুকদার ও সেলিম আহমেদ লুদু। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়া। এসময় আরও বক্তব্য রাখেন, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া,শ্রী রবিন পাল,নুরুল হক নূর আলী, আব্দুস সামাদ চৌধুরী সহ অনেকে।

post
প্রবাস রাজনীতি

কাতালুনিয়া সংসদ নির্বাচনে বাংলাদেশির অংশগ্রহণ

স্পেনের কাতালুনিয়া সংসদ নির্বাচনে, বামপন্থি রিপাবলিকান দল- ইআরসির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন, প্রবাসী বাংলাদেশি আবুল কালাম আজাদ মোস্তফা। সোমবার বার্সেলোনার স্থানীয় একটি হোটেলে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তার পক্ষে সংবাদ সম্মেলন করেছে, ইআরসি। দলটির বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের সমন্বয়ে, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেনেরালিতাত দে কাতালুনিয়ার অভিবাসন এবং নাগরিক বিষয়ক সম্পাদক ও ইআরসি দলের নেতা, ওরিয়ল আমারস ই মার্স। এছাড়াও উপস্থিত ছিলেন, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ রহমান জনি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এসময় বক্তারা কাতালোনিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে, ইআরসির প্রয়োজনীয়তা তুলে ধরে, আবুল কালাম আজাদ মোস্তফার পক্ষে ভোট চান। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে কাতালোনিয়ার সংসদ নির্বাচন।

post
এনআরবি বিশ্ব

পারমাণবিক অস্ত্র মহড়ার নির্দেশ পুতিনের

পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের আশপাশে অবস্থানরত নৌবাহিনীর সদস্য ও অন্য সেনারা এ মহড়ায় অংশ নেবেন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছেন পুতিন। ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের ‘বাস্তব’ ঝুঁকির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ মহড়া চলাকালে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি অনুশীলনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

post
সংবাদ

ইউকেবিসিআই বিজনেস নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-ইউকেবিসিআই এর উদ্যোগে,বিজনেস নেটওয়ার্কিং ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটফোর্ডের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করে,বৃটিশ-বাংলাদেশী সংগঠনটির ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন। ইউ কে বিসিসিআই’র ডিরেক্টর ও ইস্ট রিজিয়নের প্রধান সিদ্দিকুর রহমান জয়নালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই। আলোচনা করেন মিডল্যান্ড রিজিয়ন প্রধান ইমাম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সংগঠনের প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই,সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, ডিরেক্টর ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া,ডিরেক্টর সাইফুল আলম, শিক্ষাবিদ ড. নাজিয়া হোসেন এমবিই ও কাউন্সলার রিতা বেগমসহ অনেকে। অনুষ্ঠানে এম জি মৌলা মিয়া সম্প্রতি বৃটিশ রাজার কাছ থেকে এমবিই উপাধি পাওয়ায় শুভেচ্ছা জানানো হয়।

post
অভিবাসন

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৮৭ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরে সংকটাপন্ন অবস্থা থেকে বাংলাদেশিসহ ৮৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে, ইতালির মানবিক সংস্থা ‘ইমার্জেন্সি’ এর উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট। ইমার্জেন্সি জানিয়েছে,অভিবাসন প্রত্যাশীরা উদ্ধারের ২০ ঘণ্টা আগে, লিবিয়ার জাওয়াইয়া উপকূল থেকে রওনা হয়েছেন। ছোট নৌকায় গাদাগাদি কোরে উঠেছিলেন তারা। নৌকাটিতে খাবার ও কোনো পানীয় ছিলনা বলে জানিয়েছে ইমার্জেন্সি। উদ্ধারকারী জাহাজটি যখন দুর্দশাগ্রস্ত নৌকাটির কাছে পৌঁছায়,তখন উদ্ধারকর্মীরা দেখতে পান নৌকাটিতে পানি উঠছিল। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে নারী ও শিশুদের পাশাপাশি, সন্তানসম্ভবা নারীরাও ছিলেন। ইমার্জেন্সির একজন নার্স জানান,‘উদ্ধারের ক্ষেত্রে তারা সবচেয়ে ভঙ্গুর অবস্থার দিকে আগে নজর দিয়েছে। চার মাসের এক অন্তঃসত্ত্বা নারী ও ডায়বেটিস আক্রান্ত এক শিশুকে আগে উদ্ধার করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে,অভিবাসন প্রত্যাশীরা সংঘাত,অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা থেকে বাঁচতে, নিজ নিজ দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সুদান,নাইজেরিয়া, নাইজার,সাউথ সুদান ও আইভরি কোস্টের নাগরিকরা সহ কয়েকটি দেশের নাগরিকরা ছিলেন। তবে কোন দেশের কত জন নাগরিক তা নির্দিষ্ট কোরে জানা যায়নি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.