post
এনআরবি বিশ্ব

ইলফোর্ডে নববর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

পূর্ব লন্ডনের ইলফোর্ডে নববর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদিতে অংশগ্রহণ করেন উদীচী শিল্পী গোষ্ঠী, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস এর ছাত্রছাত্রীরা। সঙ্গীত পরিচালনায় ছিলেন হিরা কাঞ্চন হিরক, নৃত্য পরিচালনায় ছিলেন শ্রীপর্ণা দেব সরকার। তত্বাবধানে ছিলেন তৌফিকুর রহমান, মাধবী,  ঝুমনী, আতিয়া,  শিখা এবং নীরা। অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি কবি গোলাম কবির শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত সবাইকে ধন্যবাদ দেন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত

স্পেনের বার্সেলোনায় 'বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ আলোচনা সভায় সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। সভার শুরুতে সভাপতি সুরুজ্জামান জামান উপস্থিত সকল প্রবাসীদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তার স্বাগত বক্তব্য দেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর, আব্দুল হাকিম, আবু ইউসুফ, জসিম উদ্দিন, শিপলু আহমেদ নিয়াজি, জসিম উদ্দিন, করিম উদ্দিন, এলাইস মিয়া, শহীদ উদ্দিন, সেলিম আহমদ লালন, নুরুজ্জামান আলী ও ইকবাল বকসিসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের

গ্রিসে অবস্থানরত প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠাতে আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। দেশটির রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ভাষণ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। সেই ৭ মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা-মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয় বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দা এফেয়ার্স মোহাম্মদ খালিদ, কাউন্সিলর বিশ্বজিত কুমার পল ,দ্বিতীয় সচিব রাবেয়া বেগমসহ উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর ,সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ,সিনিয়র সহ -সভাপতি শেখ আলামিন সিআইপি, গ্রীস যুবলীগ, ছাত্রলীগ ও কমিউনিটি নেতৃবৃন্দ।

post
অভিবাসন

বিপুল বাংলাদেশি কর্মী নিয়োগ করবে গ্রিস

বাংলাদেশি পেশাজীবীরা পরিশ্রমী উল্লেখ করে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস বলেছেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা এবং নির্মাণ খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ এপ্রিল) গ্রিসের রাজধানী এথেন্সে ‘আওয়ার ওশান কনফারেন্স’র নবম আসরে যোগদানের ফাঁকে বৈঠক করেন তারা। এথেন্সের ক্যালিথিয়ায় স্টাভরোস নিয়াকো ফাউন্ডেশন কালচারাল সেন্টারে আওয়ার ওশান কনফারেন্সের নবম আসরটি অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌপরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য এবং বিকল্প বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেন তারা। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। এ সময় গ্রিক পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান হাছান মাহমুদ। তিনি তা গ্রহণ করেন এবং বলেন, ঢাকায় কূটনৈতিক মিশন খোলা গ্রিস সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং ঢাকা সফর এই দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে। হাছান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য আমদানি সহজতর করা ও এ বিষয়ে গ্রিক ব্যবসায়ীদের উৎসাহদানের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে ১০ হাজারের বেশি বাংলাদেশির বসবাসে বৈধতা প্রদানের জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্মারকের দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন ও উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বাংলাদেশি পেশাজীবীরা পরিশ্রমী উল্লেখ করে গ্রিক মন্ত্রী বলেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা এবং নির্মাণ খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। পাশাপাশি নৌপরিবহন খাতে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতা পরস্পরের পরিপূরক হিসেবে বর্ণনা করে সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নেও একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী।

post
বিশেষ প্রতিবেদন

মন ভালো রাখতে মেনে চলুন কিছু নিয়ম

মন ভালো রাখতে আমরা কত কিছুই না করি। তবে সহজ কিছু উপায় আছে যেগুলো মেনে চললে মন ভালো রাখা যায়। আসুন টিপসগুলো জেনে নেই: ঘুম: মন ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম একান্ত দরকার। খাবারের সময় বদল করবেন না। আর প্রতিদন অন্তত ৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম আর খাওয়া ঠিক থাকলে আপনার মন এমনিই ভালো থাকবে। হাসি: মন ভালো রাখতে চাইলে হাসি সবচেয়ে উল্লেখযোগ্য উপায়। তাই প্রাণ খুলে হাসুন। হাসি মস্তিষ্কে এন্ডরফিনের মাত্রা বাড়ায়, যা মানসিক শান্তি প্রদান করে। ঘুরতে বের হন: সপ্তাহে একদিন এমন জায়গায় ঘুরে আসুন যেখানে শান্তি আছে, বা মানুষের ভিড় অনেক কম। এতে মনে প্রশান্তির সৃষ্টি হয়। পারলে খেলাধুলা করুন, সেটা অবশ্যই খোলা মাঠে। পরিষ্কার থাকুন: নিজের বাড়ি বা অফিসের ডেস্ক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জামা কাপড়, বই, ম্যাগাজিন সবই নিজের জায়গায় রাখুন। পরিচ্ছন্নতা মন ভালো রাখে। বন্ধুদের ফোন করুন: ম্যাসেজ করবেন না, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলুন। তাঁকে বলুন আপনার কষ্টের কথা। পরামর্শ চাইতে পারেন তাঁর কাছ থেকে। নতুন কিছু করুন: নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। নতুন কিছু করুন। জিমে ভর্তি হোন বা রান্নার ক্লাসে ভর্তি হোন। আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তাঁর পরিকল্পনা করুন। এছাড়াও চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। সুযোগ থাকলে গোসল করে পরিষ্কার কাপড় পরুন। এই সামান্য কাজটাও আপনার মন ভালো করে দিতে পারে।

post
শিক্ষা

ভারতের নিমস ইউনিভার্সিটির সঙ্গে অ্যাকাডেমিক এক্সিলেন্স বিনিময়ে চুক্তি স্বাক্ষর ডব্লিউইউএসটির

ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিমস ইউনিভার্সিটির সঙ্গে অ্যাকাডেমিক এক্সিলেন্স বিনিময়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই চুক্তির ফলে নিমস বিশ্ববিদ্যালয়ে অনুসরণ করা হবে ডব্লিউইউএসটির কোর্স কারিকুলাম এবং ভারতীয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ডব্লিউইউএসটিতে ক্রেডিট ট্রান্সফার করে তাদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন। উভয় বিশ্ববিালয়ের শিক্ষকরা পড়াতে পারবেন একে অপরের ক্যাম্পাসে। গত ১১ এপ্রিল বৃহস্পতিবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় ডব্লিউইউএসটি ক্যাম্পাসে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন ডব্লিউইইএসটির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও নিমস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ড: বলভীর এস. তোমর। চুক্তির আওতায় উচ্চমানসম্পন্ন শিক্ষা. গবেষণা উন্নয়ন, সহযোগিতা ও অন্যান্য শিক্ষাবিনিময় কার্যক্রম পরিচালিত হবে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এছাড়া দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সুযোগ সুবিধা একে অপরের সাথে বিনিময় করবেন। এর আগে গেলো বছরের ৪ ডিসেম্বর একটি দীর্ঘ মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র সফরে এসে ডব্লিউইউএসটির নতুন ক্যাম্পাস পরিদর্শন করেন নিমস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ড: বলভীর এস. তোমর। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নতুন ক্যাম্পাস আর সার্বিক উন্নয়ন দেখে মুগ্ধতা প্রকাশ করেন ভারতের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠাতা। এসময় ডব্লিউইউএসটি চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হন ড. বলবীর এস. তোমর। সেই সাথে প্রশংসা করেন প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কের পরিচালনার প্রশাসনিক গুনাবলীর। ড: বলভীর বলেন, "আমার দৃঢ় বিশ্বাস অদূর ভবিষ্যতে এই ডব্লিইউএসটি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের রেঙ্কিংয়ে শক্ত অবস্থান তৈরি করে নেবে।" তিনি আরও বলেন, এখন মাত্র সময়ের অপেক্ষা নিমস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডব্লিউইউএসটিতে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রের মাটি থেকে তাদের উচ্চ শিক্ষার স্বপ পূরণ করতে পারবে।  সাম্প্রতিক সময়ে নিমস ইউনিভার্সিটির নামের পাশে অর্জনের আর বেশ কিছূ পালক যুক্ত হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ড. বলভীরের সফরসঙ্গী ড. নিপাক নাথিয়া একটি উপস্থাপনা তুলে ধরেন ডব্লিউইউএসটির প্রফেসরস ও কর্মকর্তাদের সামনে। উপস্থাপনা শেষে তিনি বলেন, তিন বছরের ব্যবধানে ডব্লিউইউএসটির শিক্ষার্থীর সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে এমন রেকর্ড খুব কম দেখা যায়। আমি খুব আশাবাদী নিমস এবং ডব্লিউইউএসটি একসাথে কাজ করলে আরও অনেক অর্জন সামনে যুক্ত হবে। ডব্লিউইউএসটির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দিক এর অ্যাক্রেডিটেশনস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সম্প্রতি আগামী চার বছরের জন্য অ্যাক্রেডিটেশন অনুমোদন দেয় ডব্লিউইউএসটিকে। যা আমাদের নতুন নতুন পদক্ষেপ নেওয়ার পথ সুগম করে দিয়েছে। ইতিমধ্যে আমরা নার্সিং পোগ্রাম পরিচালনা জন্য আবেদন করেছি। খুব শীঘ্রই সেই অনুমোদন পেয়ে যাবো আশা করি। তাছাড়া ক্যাম্পাস সম্প্রসারণের লক্ষ্যে পাশের আরেকটি ভবন অধিগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আমরা নতুন ক্যাম্পাস খোলার কথা ভাবছি।" মতবিনিময় সভায় প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক তুলে ধরেন এতো অল্প সময়ের মধ্যে ডব্লিউইউএসটির কিভাবে এতোটা উন্নতি সাধন করেছে তার নানা দিক। তিনি বলেন, "আমাদের ট্রিপল 'এ' মিশন অন্য সব বিশ্ববিদ্যালয় থেকে ব্যাতিক্রম- অ্যাক্রেডিটেড, অ্যাফোর্ড্যাবল ও অ্যাকসেস্যাবল। আর তার চেয়েও বেশি যেটি কার্যকরী তা হচ্ছে, আমরা শিক্ষার্থীদের শুধু ডিগ্রি নয় তার সাথে স্কিলড করে তুলছি ও কর্মসংস্থানের জন্যও তৈরি করছি। আর এ এজন্যই ডব্লিউইউএসটিকে সবাই উচ্চ শিক্ষার সঠিক প্লাটফর্ম হিসাবে বেছে নিচ্ছে।” সভায় উপস্থিত ছিলেন সিএফও ফারহানা হানিপ। তিনি বলেন, "সকলের প্রচেষ্টায় এগিয়ে চলছে ডব্লিউইউএসটি। আর নিমসের মতো ভারতের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করতে পারাটা হবে বেশ সম্মানের এবং গর্বের। আমরা মুখিয়ে আছি একসাথে এগিয়ে যাবার জন্য।" ডব্লিউইউএসটির ভাইস প্রেসিডেন্ট অব এডুকেশন ড. জেফের পিরিম, ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ও রেজিস্ট্রার ড. শ্যান চো, স্কুল অব বিজনেসের পরিচালক অধ্যাপক মার্ক এল রবিনসন ও বিভিন্ন বিভাগীয় প্রধানরা বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন । মতবিনিময় সভা শেষে নিমস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ড. বলবভীর এস. তোমর ও প্রফেসর ড. নিপাক নাথিয়া নতুন ক্যাম্পাস পরিদর্শন করেন। ক্যাম্পাসের বিস্তৃতি এবং ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের জন্য সর্বাধুনিক ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, গেমিং জোন, অডিটোরিয়ামসহ সব কিছু ঘুরে দেখে ভূয়সী প্রশংসা করেন প্রফেসর ড: বলভীর। ডব্লিউইউএসটির পক্ষ থেকে দুই অতিথির হাতে শ্যুভেনির তুলে দেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক। ভারতের রাজস্থানের জয়পুরে অবস্থিত নিমস বিশ্ববিদ্যালয় নিজেদের অর্থায়নে পরিচালিত উত্তর ভারতের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিকস, ফিজিও থেরাপি, ফ্যাশন ডিজাইন, আইন, ব্যবস্থাপনা এবং আরও অনেক বিষয়ের জন্য দীর্ঘ সময় ধরে এটি ভারতের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। মেডিকেলের ক্যাটাগরিতে ২০১৬ সালে ফিফথ বেস্ট ইমার্জিং বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছিলো নিমস। এর ২০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে ১৫শ'র বেশি ‌ফ্যাকাল্টি মেম্বার। চারশো একর জমির উপর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের একশোর বেশি প্রোগ্রামের অধীনে সাড়ে চারশো কোর্স চালু রয়েছে। আইন, ব্যবসায়িক প্রশাসন, লিবারেল আর্টস থেকে শুরু করে প্রযুক্তি সংশ্লিষ্ট সকল সাবজেক্টের সাথে এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মতো বিষয়। অন্যদিকে ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২০ সালের অক্টোবর থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের প্রায় ২০০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। বিশ্ববিদ্যালয়টি সাম্প্রতিক সময়ে ভার্জিনিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং বিশ্ববিদ্যালয় হিসাবে যেমন পরিচিতি পেয়েছে তেমনি স্বীকৃতি পেয়েছে স্টেট সিনেট ও লেজিসলেটিভ অ্যাসেম্বলির। এমবিএ প্রোগ্রামের জন্য ভার্জিনিয়ার সেরা র্যাংকিংয়ে উঠে এসেছে ডব্লিউইউএসটির নাম।

post
আন্তর্জাতিক

ফের লন্ডন মেয়র নির্বাচনে সাদিক

আগামী ২ মে অনুষ্ঠিত হবে লন্ডন মেয়র নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে টরি ও লেবারপার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমান মেয়র সাদিক খান আবারো প্রার্থী হয়েছেন লেবার পার্টি থেকে। নির্বাচনকে সামনে রেখে তিনি এবং লেবার দলের শ্যাডো এনার্জি সেক্রেটারী এডমিলি ব্যান্ড ঘোষণা করেছেন, জলবায়ু পরিবর্তনে নতুন পরিকল্পনা। সাদিক খানের লক্ষ্য, নেট জিরো পরিকল্পনা বাস্তবায়ন করা। তিনি ২০৩০ সালের মধ্যে, সম্পূর্ণ দুষণমুক্ত করতে চান লন্ডনকে। শুক্রবার উত্তর লন্ডনের একটি স্কুলে নির্বাচনী প্রচারনা অনুষ্ঠানে, তিনি এবং এডমিলি ব্যান্ড এ পরিকল্পনার বিষয়ে জোর দেন। সাদিক খান বলেছেন, লন্ডনের বায়ূ দূষণ কমানোর ক্ষেত্রে, ইতোমধ্যে তার পরিকল্পনা কাজ করেছে। তিনি নতুন পরিকল্পনার মধ্যে ১০টি পন্থা নিয়ে এগোবেন উল্লেখ করে বলেন, লন্ডনের স্কুলগুলোতে বায়ুদূষণ রোধে সোলার প্যানেল বসানো হবে। তার পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে, জিরো এমিশন বাস সার্ভিস চালুর লক্ষ্যও রয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে, আরো ৪০ হাজার বৈদ্যুতিক গাড়ি চার্জের পয়েন্ট বসানো হবে বলেও জানান তিনি। যদিও টরি, লিবডেম এবং গ্রীনপার্টি তাদের এ পরিকল্পনার সমালোচনা করেছে।

post
এনআরবি বিশ্ব

বেলজিয়ামে ঈদুল ফিতর উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউরোপের দেশ বেলজিয়ামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানী ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ মসজিদে, ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের খুতবায় ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনায় মোনাজাত করা হয়।

post
এনআরবি চাকুরী

দিরাই প্রবাসীদের উদ্যোগে বার্মিংহামে ইফতার

দিরাই থানা ডেভোলাফমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে বার্মিংহামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেl স্মলহিথের একটি রেস্টুরেন্টে এ আযোজন করা হয়l সংগঠনের চেয়ারপার্সন সেলিম সরদারের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক রয়েল মিয়া। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মনাফ ও ফিরুজুল হক,সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মাহবুব হোসেন,সিনিয়র সদস্য ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম,সহ-সভাপতি টিপু মিয়া চৌধুরী,মহিউদ্দিন জগনু,ট্রেজারার শাহজাহান মিয়া, জাহাঙ্গীর আলম ,ময়না মিয়া,জুবের আলম ,মতিন মিয়া ও মাসুক সরদারসহ অনেকে। আগামীতে সংগঠনের কর্মকান্ড সফল করতে সকলের সহযোগিতা কামনা করে, বিশ্ব মুসলীম উম্মাহর সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন মাওলানা রশিদ আহমদ।

post
আন্তর্জাতিক

প্রবাসীদের জন্যে পর্তুগালে ব্যতিক্রমী আয়োজন

বেকার প্রবাসীদের কর্মসংস্থানের লক্ষ্যে পর্তুগালে বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে লিসবনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন কার হয়। সাধারণ সম্পাদক শহীদ আহমদ ও সিনিয়র সহসভাপতি এফআই রনির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুহি উদ্দীন। এসময় বক্তব্য রাখেন- বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাছলিম উদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সাজিদুল আলম সাজিদ,পর্তুগাল বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুল হক, সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, বিএনপির যুগ্ম আহবায়ক আজমল আহমদ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হোসাইন, নোয়াখালী এসোসিয়েশনের সহসভাপতি মুহি উদ্দীনসহ অনেকে। বক্তারা বলেন, পর্তুগালের অনেক বাংলাদেশী প্রবাসী বেকার রয়েছে। কর্মক্ষেত্রেও নির্দিষ্ট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। এ সংকট সমাধানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা নিয়ে প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.