post
এনআরবি বিশ্ব

ইউক্রেন সংঘাত সমাধানে ট্রাম্পের পরিকল্পনা

ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি এই পরিকল্পনা প্রকাশ করতে চান না। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন তিনি। নাম না প্রকাশ করার শর্তে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র এ পরিকল্পনার কথা জানিয়েছেন। সূত্রটির মতে, মার্কিন ভোটারদের মন জয়ে ট্রাম্প ইউক্রেইন যুদ্ধের ইতি টানতে চান। এর আগে এপ্রিলের শেষ দিকে টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইউরোপ যদি ব্যয় আরও না বাড়ায়, তাহলে তিনি ইউক্রেনকে আর কোনো সহায়তা দেবেন না।

post
এনআরবি বিশ্ব

ব্রিটেনে মানবপাচারকারী চক্রের সদস্য আটক

ছোট নৌকা যোগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে মানবপাচারকারী চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরে পাড়ি দেয়া দু‘টো নৌকার সাথে যুক্তদের খোঁজে চলমান তদন্তের অংশ হিশেবে এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এনসিএ। ৩৮ বছর বয়েসী এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে প্রেস্টন থেকে। গ্রেফতারের পর তার ফোনসহ কিছু দলিলাদি জব্দ করা হয়েছে। ইরাকি নাগরিক ব্যক্তিটি তুরস্ক থেকে ব্রিটেনে আনার জন্য আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

post
অনুষ্ঠান

শেফ টমি মিয়া এওয়ার্ড প্রদান অনুষ্ঠান

যুক্তরাজ্যে ‘শেফ টমি মিয়া এওয়ার্ড’ প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের মে ফেয়ারের গ্রসবেনর দি বিল্টিমর হোটেলে, সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুহিবুর রাহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ইউরো ফুড গ্রুপের সিইও সেলিম আহমেদ এবং কুটি প্লেসের সিইও কুটি মিয়া। এছাড়া ইংল্যান্ড,আমেরিকা,থাইল্যান্ড, দুবাই,পর্তুগাল, নেপাল ও অস্ট্রেলিয়াসহ, বিশ্বের বিভিন্ন দেশের হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আগামী ২৯ সেপ্টম্বর অনুষ্ঠিতব্য এওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কে আলোকপাত করা হয়। এতে বলা হয়, এই এওয়ার্ডের মাধ্যমে, হসপিটালিটি সেক্টরের মধ্যে প্রতিযোগিতা তৈরী হয়েছে, যা বাণিজ্যিক উৎকর্ষ সাধণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

post
অভিবাসন

জার্মান বাংলাদেশী এসোসিয়েশন ইউকের অভিষেক

জার্মান বাংলাদেশী এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের বার্কিং এর রিপল সেন্টার হলে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বার্কিং এর মেয়র মঈন কাদেরী। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা সৈয়দ জিয়াউল করিম বাবুল। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী,সম্পাদক সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আলম, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিল্পী, সিনিয়র সহ-সভাপতি আজাদুল চৌধুরী, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম, কোষাধ্যক্ষ এনায়েত হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক ফারহানা লিমন।

post
অনুষ্ঠান

লন্ডনে বাংলাদেশি এমপিকে সংবর্ধনা

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। পূর্ব লন্ডনে সংগঠনের সভাপতি- মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সহ-সভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক- মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইংল্যান্ডে সফররত লতিফি হ্যান্ডস’এর জেনারেল সেক্রেটারী মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, জি এস সি ইউকের চেয়ারপার্সন ব্যরিষ্টার মোঃ আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার মোঃ আহবাব হোসেন, বর্তমান ডেপুটি স্পীকার- কাউন্সিলার ব্যরিষ্টার সাইফ উদ্দিন খালেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন।

post
এনআরবি বিশ্ব

বড় পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির

ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় ধরণের পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির। তাদের উল্লেখযোগ্য আসন জয় করে নিয়েছে লেবার পার্টি। গত এক দশকে পিছিয়ে পড়া লিবারেল ডেমোক্রেটও উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। ঝিমিয়ে পড়া গ্রীন পার্টিও উঠে দাঁড়িয়েছে। বিপুল সংখ্যক কাউন্সিলে জয়সুচক ফলাফল দেখে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, গত চৌদ্দ বছরে টরি সরকারের ব্যর্থতার জবাব দিলো জনগণ। টরি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার প্রার্থীরা হেরে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, গত কয়েক দশকে কনজারভেটিভ পার্টির এমন ভরাডুবি দেখা যায়নি। স্থানীয় সরকার ও মেয়র নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কি হতে পারে তারই ইঙ্গিত দিলো।

post
প্রবাস রাজনীতি

যুক্তরাজ্যে প্রবাসী এডুকেশন ট্রাস্টের ‍নির্বাচন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মাফিজ-গুলজার-মনির প্যানেলের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নিউরোডের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের ফাউন্ডার ট্রাস্টি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সিনিয়র ট্রাস্টি আব্দুল কুদ্দুস ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী প্রার্থী শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি আলহাজ্ব রইস আলী,আব্দুল মজিদ, ট্রাস্টের সভাপতি প্রার্থী মফিজ খান, সাধারণ সম্পাদক প্রার্থী গুলজার খান ও কোষাধ্যক্ষ প্রার্থী মনির আহমদসহ আরো অনেকে।

post
অনুষ্ঠান

জার্মানিতে প্রবাসীদের বৈশাখ বরণ

জার্মানিতে নারায়নগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ঈদ ও বৈশাখ বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাডেন ভূইর্টেমবার্গ অঙ্গরাজ্যের মানহাইমে এ আয়োজন করা হয়। ঝন্টু আহমেদ ও পূনম আরিফের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ধরা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, হাবিব সরকার, দেলোয়ার হোসেন ঝন্টু, নাছির উদ্দিন ভুঁইয়া, বজলু খান, আরিফ হোসেন, আসিফ ভুঁইয়া, টাইগার মিলন, ইমা হাবিব ও নিশতি জাহান ঝর্না। আয়োজকেরা জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে নতুন প্রজেন্মর কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে সহযোগিতা করেন, শাহজাহান সানি, ইকবাল, লিটন সরকার, রিপন সরকার, মিশু সরকার, আমানুল্লাহ ইসলাম, আরিফ আলম, আলমগীর হোসেন, সোহেল, মহসিন, সাইফুল, সানি ভুঁইয়া, নাহার ভুঁইয়া, নূপুর ও নাছেরসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

রোমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ইতালি ও রোমে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইতালিয়ান সংস্থার আমন্ত্রণে র‍্যালিতে প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।  ইতালি,বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সেনেগালসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের শ্রমিক জনতা এতে অংশ নেন। জাতি ধর্ম-বর্ণ সাদা কালো ভেদাভেদ ভুলে, বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমজীবিরা অংশ নেন। সমাবেশে বাংলা কমিউনিটির নেতা নুরে আলম সিদ্দিকী বাচ্চুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বক্তব্য রাখেন ধুমকেতু অর্গেনাইজেশনের সদস্য শারমিন জাহান সুবর্ণা ও ইতালিয়ান বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

post
অভিবাসন

প্রবাসীদের জন্যে ইতালিতে নতুন কমিটি

প্রবাসীদের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে, ইতালিতে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দেশটিতে ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা সমাধানের পাশাপাশি, স্থানীয়দের কাছে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে, নতুন এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ কমিউনিটির গুণগত অবস্থান আরও বেগবান করতে,সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি ড. মুক্তার হোসেনকে আহ্বায়ক কোরে কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন,ইতালিতে বাংলাদেশ কমিউনিটির পরিবর্তন এখন সময়ের দাবী। ইতালীয় সমাজে বাংলাদেশ কমিউনিটির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ বাস্তবায়নই হবে, বিমাসের লক্ষ্য। এসময় ড. মুক্তার হোসেন জানান,আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যা হবে বিমাসের তৃতীয় কার্যনির্বাহী পরিষদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.