post
শিক্ষা

রাশিয়াতে বাড়ছে বাংলাদেশিদের উচ্চ শিক্ষার আগ্রহ

রাশিয়াতে বাড়ছে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার আগ্রহ। বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তিসহ বিশেষ সুবিধা থাকায় সুযোগটি লুফে নিচ্ছেন তারা। পাশাপাশি স্বল্প খরচে শ্রমিক ভিসায় যাওয়ার সুযোগ থাকায় পুতিনের দেশটিতে বাড়ছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও। জানা যায়, প্রকৌশল বিদ্যায় শিক্ষা অর্জনের স্বপ্ন দেখা, শিক্ষার্থীদের পছন্দের দেশ রাশিয়া। উচ্চ শিক্ষা শেষে কেউ দেশে ফিরলেও, অনেকেই ধৃত হচ্ছেন, প্রযুক্তি নির্ভর দেশটিতে। বিশ্বের বৃহত্তম আয়তনের দেশ, রাশিয়াতে দিনদিন বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষা বৃত্তির পাশাপাশি খন্ডকালীন কাজের সুযোগ থাকায়, এই আগ্রহ শিক্ষার্থীদের। বিষয়টি জানিয়েছেন, রাশিয়ার বাংলা প্রেসক্লাবের সভাপতি বারেক কায়সার। তিনি বলেন, এছাড়াও পুতিনের দেশটিতে বাড়ছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও। সরকারের তত্বাবধানে স্বল্প খরচে যাওয়ার সুযোগ থাকায়, শ্রমিকের আগ্রহ বেশি উন্নত বিশ্বের দেশটিতে। স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকেই, রাশিয়াতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর আহবানে ততকালিন সোভিয়েত ইউনিয়নে শুরু হয়েছিলো এই সূচনা, বলেছেন এই প্রবাসী বাংলাদেশি।

post
অনুষ্ঠান

ইতালিতে প্রবাসীদের ঘুড়ি উৎসব

ইতালির বলোনিয়ায় প্রবাসীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ফেইজ ফ্যাশন উইক বলোনিয়ার কর্ণধার মুনিরা শেখ ও বাতেন দেওয়ান এর সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে বলোনিয়া প্রবাসীদের উপস্থিতিতে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী নানান আয়োজনে ঘুড়ি উৎসব ছাড়াও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মহিলাদের মিউজিক্যাল গেইম এবং আকর্ষণীয় জামাই বৌয়ের কপালে টিপ্ প্রতিযোগিতা ছিল অন্যতম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউরোপ পার্লামেন্ট সংসদ প্রার্থী মারিয়া। এছাড়াও বলোনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিগনও উপস্থিত ছিলেন।

post
অভিবাসন

চেস্টার সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি শিরিন আক্তার

যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র হিসেবে শপথগ্রহণ করেছেন প্রথম বাংলাদেশি নারী, সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে শিরিন আক্তার। রোববার অফিস হলে তাকে শপথবাক্য পাঠ করানো হয়। ২০২৩ সালের ৪ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ‘চেস্টার সিটির আপটন’ এলাকা থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন শিরিন। প্রথমবারের মতো কাউন্সিলার বিজয়ী হওয়ার পর থেকেই চেস্টার সিটি কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শিরিন। প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র হয়েছেন, কেমন লাগছে জানতে চাইলে জাগো নিউজকে শিরিন জানান, চেস্টার সিটির ইতিহাসে আমিই প্রথম বাংলাদেশি মুসলিম ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছি। এতে আমি অনেক অনেক খুশি। দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করে যেতে পারি। রাজনীতির পাশাপাশি কমিউনিটির নানা কাজ যেন সম্পন্ন করতে পারি।

post
এনআরবি বিশ্ব

নীরব আগ্রাসনের প্রতিবাদে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছে প্রবাসীরা

আধিপত্য বিস্তার ও নীরব আগ্রাসনের প্রতিবাদে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছে প্রবাসীরা। মঙ্গলবার বার্লিনে এই বিক্ষোভে অংশ নেন প্রবাসীরা। দেশটির রাজধানী বার্লিনের ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জার্মান হিউম্যান রাইটস ডিফেন্ডার ও গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স ফর হিউম্যান রাইটস নামে প্রবাসী বাংলাদেশিদের দুটো সংগঠন। এসময় সংগঠন দুটোর শীর্ষ নেতা জিবিএইচআর এর আহবায়ক সামশুল আলম লিটন, মানবাধিকারকর্মী কাজী রেজাউল হক সাঈদ, সমাজকর্মী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার এর সদস্য আরিফ আহমেদ, প্রবাসী অধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. কবির হোসেন,সমাজ ও মানবাধিকারকর্মী আহমেদ নিজাম, প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য সভাপতি জামান সিদ্দিকী, প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

জাতীয় নির্বাচনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের

জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। টেন ডাউনিং স্ট্রীটে দেয়া বক্তব্যে তিনি বলেছেন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এসময় জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ঋসি সুনাক বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তার সরকার সফলতার স্বাক্ষর রেখেছে। গত কয়েক সপ্তাহ ধরে পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে চাপের মুখে ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এছাড়া লেবার দল বরাবর জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়ে আসছিলো। প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখ ঘোষণার পর লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, যত দ্রুত নির্বাচন হয় ততই ভালো। কনজারভেটিভ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। তিনি আবারো বললেন তার দল ক্ষমতায় এলে দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন। সীমান্ত নিয়ন্ত্রণসহ সামাজিক অপরাধ দমন, শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়ানো এবং জ্বালানি বিল নিয়ন্ত্রণে আনবেন বলে ঘোষণা দিলেন। যদিও স্টারমারের বক্তব্যকে কাল্পনীক বলে মন্তব্য করেছেন ঋষি সুনাক। 

post
অনুষ্ঠান

ইতালিতে ‘এসি-ভেনিস বাংলা ক্লাব’র ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন

ইতালিতে ‘এসি-ভেনিস বাংলা ক্লাব’র ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্ট হল রুমে এ আয়োজন করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনোয়ার ক্লাক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আজাদ খাঁন ও সুমন সরকার। এতে প্রধান অতিথি ছিলেন, ভেনিস পৌরসভার সাবেক মেয়র উগো বার্গামো। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অনারারি কনসাল ফ্যাব্রিজিও ইপোলিটো ও ইউরোপীয় সংসদের পদপ্রার্থী গ্যাব্রিয়েলা কিয়েলিনো। এছাড়াও উপস্থিত ছিলেন, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল,সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,ভেনিস বিএনপি সাধারণ সম্পাদক আরফান মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী নেমাল চৌধুরী,জাতীয় ক্রিড়া সংস্থা ভেনিস শাখার সভাপতি সোলাইমান হোসাইন,আজাদ খান ও সুমন সরকারসহ অনেকে।

post
অনুষ্ঠান

যুক্তরাজ্যে মুক্তিযোদ্ধাদের মরনোত্তর সম্মাননা

যুক্তরাজ্যে মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডসের উদ্যোগে প্রথম বারের মতো গুণীজন ও মুক্তিযোদ্ধাদের মরনোত্তর সম্মাননা দেয়া হয়েছে। সংগঠনের আহবায়ক হিফজুর রহমান খানের সভাপতিত্বে বার্মিংহামের একটি হলে এ আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন শহরে বসবাস করা সিলেটের মাথিউরা ইউনিয়নবাসী ও কমিউনিটির বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন lতোফায়েল আহমেদ ও জাহিদ হোসেন শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামানlএছাড়াও, বিশেষ অতিথি ছিলেন, হাজী আজির উদ্দিন,আফাজ উদ্দিন,সিআইপি আব্দুল করিম নাজিম,মোঃ শাহাব উদ্দিন,কবির উদ্দিন,কাউন্সিলর আব্দুল জব্বার,কাউন্সিলর মোহাম্মদ জালাল ও ফয়জুর রহমান চৌধুরী এমবিইসহ অনেকেl এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৭ বীর মুক্তিযোদ্ধাকে মরনোত্তর সম্মাননাসহ মাথিউড়া ইউনিয়নে জন্ম নেওয়া ৭২ গুনী ব্যক্তিকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

post
অনুষ্ঠান

কাতানিয়ায় বাংলাদেশী দোকান উদ্বোধন

ইতালির কাতানিয়ায় প্রবাসী বাংলাদেশীর আলেমেন্টারি দোকান উদ্বোধন করা হয়েছে। মুসলিমদের নিত্যপ্রয়োজনীয় হালাল পণ্যের সেবা দেওয়ার লক্ষ্যে দোকানটি চালু করেছেন প্রবাসী মোঃ সবুজ। ‘মুসলিম হালাল সপ’ নামের এ প্রতিষ্ঠানটিতে রয়েছে, মাছ,মাংশ ও সবজিসহ সকল নিত্যপণ্য। দোকানটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীর প্রবাসী বাংলাদেশীরা।

post
অভিবাসন

ইতালি উপকূল থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে, ওশান ভাইকিং চ্যারিটি জাহাজ। স্থানীয় সময় সোমবার ভোরে ইতালি উপকূলের জলসীমা থেকে এই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,ওই বাংলাদেশিরা ক্ষুধার্ত অবস্থায় তিন দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন। লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দেন তারা। তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ। পরে ওশান ভাইকিং উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় আন্তর্জাতিক রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি-আইআরএফসি। আইআরএফসির অপারেশনস ব্যবস্থাপক সারা মানসিনেলি জানিয়েছেন, তারা নিরাপদে আছেন। তবে তাদের লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৬২২ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। অভিবাসনপ্রত্যাশীদের জন্য রুটটিকে সবচেয়ে বিপজ্জনক বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।

post
খেলা

রোমে বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট

প্রবাসের মাটিতে বাংলাদেশি তরুনদের খেলাধূলায় আগ্রহী করার লক্ষ্যে ইতালির রোমে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।বাংলাদেশ ফুটবল ইতালির আয়োজনে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ১৬টি দল। উদ্বোধনী খেলায় নাপলী জালালাবাদ ব্রাদার্স ক্লাব বনাম দোহার পদ্মা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। এতে পদ্মা স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়ে ৫-০ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে নাপলী জালালাবাদ ব্রাদার্স ক্লাব। খেলায় চারটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে আসিকুজ্জামান আবির। পুরস্কার হিসেবে স্পন্সরদের পক্ষ থেকে দেয়া হয় দলের সবার জন্য বিমান টিকেটের ডিসকাউন্ট কুপন। আয়োজকেরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে খেলার সুযোগ হতে পারে বিভিন্ন দামি ক্লাবেও। এর ফলে ফুটবল প্রিয় ইতালিতে বাংলাদেশ পাবে নতুন পরিচয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.