post
অনুষ্ঠান

যুক্তরাজ্যে প্রবাসীদের উদ্যোগে পিঠা মেলা

যুক্তরাজ্যে এনফিল্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নর্থ লন্ডনের এনফিল্ডের দি ইউনাইটেড রিফম চার্চ হলে এ আয়োজন করা হয়। সাংস্কৃতিক সম্পাদক সুমনা চৌধুরীর উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ার চৌধুরী আনোয়ার এমবিই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনফিল্ড কাউন্সিলের নবনির্বাচিত মেয়র কাউন্সিলার মোহামদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর নরশিদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আকতার হোসেন এবং মোস্তাফিজুর রহমান চৌধুরী খোকন। সংগঠনের সহসভাপতি সালমা চৌধুরী এবং সাধারণ সম্পাদক রেহনাজ নূরের তত্বাবধানে আয়োজিত মেলায় আরো উপস্থিত ছিলেন, মোর্শেদা বেগম, আব্দুল ওয়াদুদ মাসুদ, হামিদুল্লাহ সুমন, ফেরদৌস চৌধুরী, মিজানুর রহমান, রফিকুল আলম এবং আবু মাজাহার। মেলায় বিভিন্ন স্টলে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারী রকমের পিঠা,মজারদর খাবার, পোষাক ও জুয়েলারী।

post
এনআরবি বিশ্ব

কেলেঙ্কারিতে ক্ষতিপুরণের অপেক্ষায় কর্মকর্তার আক্ষেপ

এনএইচএস এর চাঞ্চল্যকর রক্ত দুষণ কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্থরা ক্ষতিপুরণের জন্য অনেক বেশি সময় অপেক্ষা করছে বলে আক্ষেপ করেছেন ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি গ্রান্ড শেফ। এ কেলেঙ্কারির চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করার আগে এ কথা বললেন তিনি। ১৯৭০ এবং আশির দশকে এনএইচএস প্রায় ৩০ হাজার রোগীর শরীরে দুষিত রক্ত দেয়, যাদের মধ্যে প্রায় ৩ হাজার রোগী মারা যায়। কারণ দুষিত রক্তের কারণে ওইসব রোগী এইচআইভি ও হেপাটাইটিস বিসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়। একে ইতিহাসের সব চেয়ে বড় কেলেঙ্কারি উল্লেখ করে ডিফেন্স সেক্রেটারি বললেন, ক্ষতিপুরণের অর্থ প্রাথমিকভাবে দশ বিলিয়ন পাউন্ড হতে পারে। অন্যদিকে লেবার দলও বলেছে, ক্ষতিগ্রস্থদের দ্রুত ক্ষতিপুরণ দিতে।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে লন্ডনে প্রতিবাদ

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত প্রতিবাদ র‍্যালিতে যোগ দেন লক্ষাধিক মানুষ। র‍্যালিতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। মেট পুলিশ জানিয়েছে র‍্যালি শান্তিপূর্ণ হয় সেজন্য প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাথে কয়েক দফা বৈঠক করা হয়েছে। তবে পিকেডিলি সার্কাল এলাকায় ইসরাইল সমর্থকরাও অবস্থান নেয়। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শান্তি বজায় রাখতে সচেষ্ট থেকেছেন। বললেন, সবার অধিকার রয়েছে নিজেদের দাবীর পক্ষে কথা বলা। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকে লন্ডনে এ যাবত ১৪ টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে লন্ডনে প্রতিবাদ

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত প্রতিবাদ র‍্যালিতে যোগ দেন লক্ষাধিক মানুষ। র‍্যালিতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। মেট পুলিশ জানিয়েছে র‍্যালি শান্তিপূর্ণ হয় সেজন্য প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাথে কয়েক দফা বৈঠক করা হয়েছে। তবে পিকেডিলি সার্কাল এলাকায় ইসরাইল সমর্থকরাও অবস্থান নেয়। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শান্তি বজায় রাখতে সচেষ্ট থেকেছেন। বললেন, সবার অধিকার রয়েছে নিজেদের দাবীর পক্ষে কথা বলা। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকে লন্ডনে এ যাবত ১৪ টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেনের সেনাদের হাতে পৌঁছায়নি অস্ত্র

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র ইউক্রেনের সেনাদের হাতে এখনো পৌঁছায়নি। ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক অঞ্চল তাদের হাতছাড়া হওয়ার পথে। রুশ সেনারা দ্রুত সামনে এগোচ্ছে। ইউক্রেনের স্থলবাহিনীর একজন কমান্ডার আলেকসান্দর কোজাচেঙ্কো সতর্ক করে বলেছেন, তিনি ও তাঁর সেনারা রাশিয়ার সেনাদের ক্রমাগত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছেন। কোজাচেঙ্কোর বাহিনীর কাছে থাকা যুক্তরাষ্ট্রের এম সেভেন সেভেন সেভেন হাউৎজার থেকে প্রতিদিন ১০০ গোলা ছোড়া যেত। কিন্তু এখন তা সর্বোচ্চ ১০টিতে নেমে এসেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে ৬১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যত দ্রুত সম্ভব ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করবে।

post
অনুষ্ঠান

ইতালিতে পিঠা উৎসব ও বৈশাখী অনুষ্ঠান

ইতালির তরিনো শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও বৈশাখী অনুষ্ঠান। বাঙ্গালীদের প্রাণের এ উৎসবে অংশ নেন দেশটির প্রায় হাজারের বেশি প্রবাসী। বৈশাখী সাজে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নোয়াখালী ও মহিলা সমিতি স্টল নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিটি স্টলে নিজ নিজ অঞ্চলের বাহারি স্বাদের বিভিন্ন প্রকারের পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেন প্রবাসী নারীরা। প্রবাসের মাটিতে এমন আয়োজন নজর কেড়েছে বিদেশিদেরও। শুরুতে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন পিঠা উৎসবের আহ্বায়ক লুৎফুর সরকার। এসময় দেশটির বাংলাদেশী বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আয়োজকেরা বিভিন্ন স্টল পর্যবেক্ষণ করেন এবং অংশ গ্রহণকারী সকলকে পুরস্কার তুলে দেন।

post
এনআরবি বিশ্ব

খারকিভে বড় অগ্রগতি রুশ বাহিনীর

উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে দেশটির সেনাদের বিরুদ্ধে বড় অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। যুদ্ধের সম্মুখসারি থেকে এ অঞ্চলের অন্তত ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা। এ ছাড়া সম্মুখসারিতে ইউক্রেনের কামানগুলোকে লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন হামলা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। খারকিভে চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া। এ অঞ্চলের ১২টি গ্রাম দখলের দাবি করেছে তারা। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবোভ বলেছেন, খারকিভের সীমান্তবর্তী গ্রাম লিপৎসির কাছে পৌঁছেছেন রুশ সেনারা।

post
সংবাদ

ব্রিটেনে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি

ব্রিটেনে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো দ্রুততর করতে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ সরকার। লন্ডনে বাংলাদেশের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,বৃহস্পতিবার দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এ বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স এসওপি সাক্ষর হয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবির মেনন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আর ব্রিটিশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিষয়ক মহাপরিচালক বেস জাভিদ। সভায় যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন প্রতিরোধমন্ত্রী মাইকেল টমলিনসন এবং বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনীমও অংশ নেন। এ চুক্তির ফলে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হওয়া ব্যক্তিদের পাশাপাশি অপরাধী এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থানকারীদের দ্রুততার সঙ্গে ফেরত পাঠানো হবে।

post
খেলা

ফ্রান্সে বিসিসিপি’র জার্সি উন্মোচন

ফ্রান্সে‌ বাংলাদেশিদের প্রথম ক্রিকেট ক্লাব বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস-বিসিসিপি’র জার্সি উন্মোচন করা হয়েছে। রোববার রাজধানী প্যারিসের একটি রেস্তোঁরায় ক্লাবটির জার্সি উন্মোচন করা হয়। বিসিসিপির সভাপতি ওয়াহিদুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহাম্মেদ রুমেল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও আয়বা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সুব্রত শুভ, ইমদাদুল হক স্বপন, ডিরেক্টর কাউসার আহমেদ, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, আকরাম মাসুম, মহিন উদ্দিন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য আজিজুল হক সুমন এবং রানা রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ,মিয়া মস্তফা, মোঃ শাহিন মিয়া, আশ্রাফুল ইসলাম সবুজ, ফ্রান্স জাতীয় দলের ক্রিকেটার মোঃ ইকবাল মুন্না এবং সাইফুল ইসলাম রনি। প্রবাসীদের চেষ্টায় ২০১৪ সালে যাত্রা শুরু করে বিসিসিপি। দেশটির মূলধারার ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করে এরই মধ্যে পরিচিতি পেয়েছে ক্লাবটি।

post
এনআরবি বিশ্ব

যুদ্ধের প্রভাব নেই রাশিয়াতে

যুদ্ধের প্রভাব নেই খোদ রাশিয়াতেই। বেড়েছে কাজের পরিধি। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শিক্ষার্থীদের জন্যেও বাড়ানো হয়েছে সেবার ব্যবস্থা। তবে সীমান্তবর্তী এলাকার অধিবাসীরা রয়েছেন কিছুটা দুশ্চিন্তায়। এদিকে কনসার্টে হামলায় ব্যপক প্রাণহানীর ঘটনায় কঠোর অবস্থানে মস্কো। যদিও এতে চিন্তিত নয় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। জানা যায়,ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বেড়েছে জ্বালানীসহ নিত্যপণ্যের দাম। বিশেষ করে ইউক্রেনের সাথে পুড়ছে, তৃতীয় বিশ্বের দেশগুলোও। তবে ভিন্ন চিত্র যুদ্ধের উদ্যোক্তা রাশিয়াতেই। দেশটিতে বেড়েছে কাজের সুযোগ। মজবুত রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সর্বোপরি যুদ্ধের কোন প্রভাবই নেই, পুতিনের এ দেশটিতে। এছাড়াও, রাশিয়ায় লেখাপড়া করছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। তাদের জন্যেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃত্তিসহ দেয়া হচ্ছে খন্ডকালিন কাজের সুযোগ। এদিকে মস্কোয় কনসার্টে বন্ধুকধারীর হামলার ঘটনায় চালানো হচ্ছে বিশেষ অভিযান। অবৈধ অভিবাসীদের পাঠানো হচ্ছে নিজ দেশে। তবে এ অভিযানে স্থানীয় বাংলাদেশিরা চিন্তিত নয় বলে জানিয়েছেন, রাশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো: হাবিবুর রহমান শেখ। উচ্চ শিক্ষার জন্যে শিক্ষার্থীদের পছন্দের দেশ রাশিয়া। কিন্তু দেশটি যুদ্ধে জড়িয়ে পড়ায়, কমেছে অভিবাসীদের পদচারণা। তবে এতে শঙ্কিত না হওয়ার আহবান, দেশটির প্রবাসী বাংলাদেশিদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.