অনুষ্ঠান

ইতালিতে বাংলাদেশিদের ভ্রাম্যমান কনস্যুলেট ক্যাম্প পরিচালিত

post-img

ইতালির পাদোভায় বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলানের উদ্যোগে দুইদিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট ক্যাম্প পরিচালিত হয়েছে। এসময় প্রায় দেড় হাজারের বেশি স্থানীয় প্রবাসী বাংলাদেশিকে সেবা দেয়া হয়।

এসোসিয়েশন বাংলাদেশ দি পাদোভা ও ইসলামী কালচারাল সেন্টার পাদোভার সার্বিক সহযোগিতায় ২২ ও ২৩ জুন এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় পাসপোর্ট নবায়ন ,নো ভিসা, ফ্যামিলি সার্টিফিকেট ও প্রবাসী কল্যাণ বোর্ডের মেম্বারশিপসহ বিভিন্ন সেবা গ্রহণ করেন প্রবাসীরা। কনসুলেটের এমন কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন, বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার পাদোভার সভাপতি হুমায়ুন কবির ও বাংলাদেশ এসোসিয়েশন দি পাদোভার সভাপতি শফিকুল ইসলাম স্বপন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পাদোভা শাখার সভাপতি জান শরীফ জনশু , প্রবীণ ব্যক্তি আবুল কাশেম সেলিম, আজহারুল আলম ফিরোজ, আবদুল হাই, বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারের সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার, বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ,সাবেক সভাপতি জামান সরকার কামরুল,ফরিদ শেখ, পাদোভার বিদেশি প্রতিনিধি নাহিদ হোসেন রিবিন, কমিউনিটি নেতা আবুল বাশার জুয়েল, শফিকুল ইসলাম ও আমিনুল ইসলামসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.