post
বিনোদন

সালমানকে যেভাবে মারতে চেয়েছিল দুর্বৃত্তরা

বিপদ যেন পিছুই ছাড়ছে না বলিউড সুপারস্টার সালমান খানের। এই অভিনেতার ওপর আবারও হামলার পরিকল্পনা! এর আগে সালমান খানের বাড়িতে সরাসরি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এবার সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা একটি গ্যাং গ্রুপ 'বিষ্ণু গ্রুপ' এর সদস্য বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম এএনআই এর খবরে বলা হয়েছে, সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। তারা পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সালমানের বাড়িতে ও ফার্মহাউসের রেইকি করে গিয়েছিল। এর আগে এই পরিকল্পনায় অভিযুক্ত একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে। তার কাছ থেকে একে-৪৭ র মতো অস্ত্র অর্ডার করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে ওই গ্যাংয়ের সকল সদস্য সালমান খানের ওপর নজর রাখছিল। এই নায়কের ওপর হামলা চালাতে নাবালকদের ব্যবহার করার পরিকল্পনাও ছিল। হামলার পর নৌকায় করে শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল তাদের।

post
বিনোদন

ফুয়াদের সঙ্গে নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপেই ধরা দেন। তার আবেদনময়ী লুক দর্শকদেরও উচ্ছ্বসিত করে। এদিকে অভিনয়ের পাশাপাশি ‘পটাকা’ গানের মাধ্যমে ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির সঙ্গে নিজের ৫ম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৩০ মে) ইন্সট্রাগ্রামে এক পোস্টে ফুয়াদ বলেন, ‘ফারিয়া বলেন আমি তার শৈশব সঙ্গীতের নায়কদের একজন এবং সে নিজেকে চিমটি কেটেছিল কিন্তু আমাদের পারস্পরিক অনুভূতি একই। সে ভিন্ন ধাঁচের গান গেয়ে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। এই ফ্যানগার্লিং চলতে থাকুক।’ সংগীত পরিচালক জানান, এ গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন। তবে গানের শিরোনাম, কিংবা কে লিখেছেন, গানটি কবে প্রকাশ পাচ্ছে এসব তথ্য পুরোপুরি গোপন রেখেছেন। সেই পোস্টে একজন লিখেছেন, ‘কারো কী মনে আছে ফুয়াদ এক সময় নুসরাত ফারিয়াকে নিয়ে ট্রল ভিডিও করেছিল। এখন তাদেরকে দেখে হাসি পাচ্ছে।’

post
বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যের কথা জানালেন জাহ্নবী

জাহ্নবী কাপুর অভিনীত ক্রিকেট নিয়ে বলিউডের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। চলচ্চিত্রটিতে নায়িকা জাহ্নবীর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। গত ১২ মে মুক্তি পায় চলচ্চিত্রটির ট্রেইলার। আর তা থেকেই নতুন করে ‘মিসেস মাহি’ হিসেবে আলোচনায় আসতে থাকেন এই অভিনেত্রী। এদিকে সিনেমাটির মুক্তি পাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। শেষ মুহূর্তে চলছে চলচ্চিত্রটির প্রচারকাজ; যা নিয়ে ব্যস্ততার মাঝেই থাকছেন জাহ্নবী। পাশাপাশি ব্যস্ত থাকছেন সামাজিক মাধ্যমেও। সেখানে সিনেমায় তার চরিত্র নিয়ে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্রে রাজকুমারে সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যের বিষয়ে কথা ওঠে। পরে এক প্রশ্ন-উত্তর পর্বে এ প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, রাজকুমারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটা তার জন্য সহজ ছিল না। অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিংয়ের সময় তারা দুজনেই অনেক ক্লান্ত ছিলেন। কারণ, টানা ২০ ঘণ্টা চলেছিল সেই শ্যুটিং। বিষয়টি নিয়ে এই অভিনেত্রী বেশ চিন্তিত ছিলেন বলেও জানান। জাহ্নবী বলেন, ‘যখন দুজনে কাছে আসি, নিজেদের মৃত বলে মনে হচ্ছিল- যেন ক্লান্ত হয়ে মরে যাব। আমাদের পেটের অবস্থাও খারাপ ছিল, শরীরে কোনো শক্তিই ছিল না। এরপরও প্রেমে পড়ার অভিনয় করতে হয়েছে, প্রথম চুম্বনের অনুভূতিও ফুটিয়ে তুলতে হয়েছে। শরীর ক্লান্ত থাকলেও, সেটা তো আর প্রকাশ করা যাবে না। যদিও প্রশিক্ষকের সাহায্যে দৃশ্যটা ঠিকভাবে করা হয়।’

post
বিনোদন

গাজায় গণহত্যার নিন্দা বলিউড তারকাদের

গাজা উপত্যকার রাফা শহরে একের পর এক ইসরায়েলি হামলায় প্রতিদিন নিহত হচ্ছে নারী-শিশুসহ অগণিত মানুষ। রাফায় ইসরায়েলের এই সামরিক অভিযান ঘিরে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড়; এ নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে প্রতিবাদ।  ‘অল আইস অন রাফা’ অর্থাৎ সবার দৃষ্টি রাফায়- এমন উক্তি সম্বলিত একটি ছবি গণহারে শেয়ার করছে নেটিজেনরা। পাশাপাশি এই ছবি শেয়ারের মধ্য দিয়ে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শামিল হয়েছেন বলিউডের তারকারাও। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখিয়ে ছবিটি শেয়ার করেছেন কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জার মত বেশ কয়েকজন বলিউড তারকা। সবার মত তাদের দৃষ্টিও রাফাতে আছে এমনটি জানান দিয়ে নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার করেছেন ছবিটি। ইসরায়েলি বর্বরতার ওপর নিন্দা জানিয়ে পোস্ট শেয়ার করে আলিয়া ভাট তার পোস্টে লিখেছেন, ‘পৃথিবীর সব শিশুর ভালবাসা, নিরাপত্তা ও শান্তি পাওয়ার অধিকার আছে।’

post
বিনোদন

কৃষ্ণচূড়ায় জ্বলছে পরীমণি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনের সুন্দর মুহুর্ত, ভাবনা, রাগ-ক্ষোভসহ নানা বিষয় এখানেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। এর আগে বোনদের সঙ্গে ছবি প্রকাশ করতে দেখা গেছে পরীমণিকে। চার বোন একসঙ্গে শাড়িতে ধরা দিয়েছেন। সেই ছবি বেশ পছন্দ করেছে পরীর ভক্তরা। অনেকের মন্তব্য, পরীর বোনগুলো দেখতে পরীর মতোই সুন্দর। এবার প্রকৃতির সঙ্গে নিজের সৌন্দর্য্যকে ভাগ করে নিলেন এই নায়িকা। মনে রঙ লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে তুললেন ছবি; শেয়ার করলেন সামাজিক মাধ্যমে। মঙ্গলবার (২৮ মে) পরীমণি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’ ছবিতে দেখা যায়, খোপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া; নীল শাড়ীতে পাহাড়ি নারীদের সাজে পরীমণি। চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায়। দৃশ্যত, লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা; ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্য্যের মুগ্ধতা। প্রসঙ্গত, বর্তমানে পরীমণি ব্যস্ত রয়েছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে। সিরিজটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। বেশ কয়েকদিন ধরেই সিরিজিটির শুটিংয়ের লোকেশন থেকে ছবি দিচ্ছেন এই নায়িকা।

post
বিনোদন

লেখাপড়াকে ‘সময় নষ্ট’ মনে করেন রহমান

ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এআর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সঙ্গীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড। শৈশব থেকেই সংগীতচর্চায় ছুটেছেন । সঙ্গীত জগতে পুরোপুরি মনোনিবেশের স্বার্থে পরিবার থেকে তাকে স্কুলে যেতে দেওয়া হতো না । এতে তার শিক্ষাজীবনও অনেকটা ব্যাহত হয়। তবে পড়াশোনা থাকে বিচ্যুতি ঘটায় তার কোনো ক্ষতি হয়নি। বরং বিষয়টিকে আশীর্বাদ হিসেবে নিয়েছেন। পড়াশোনাকে আবশ্যিক কিছু ভাবেন না এই শিল্পী। অন্য বিষয়ে সময় নষ্ট না করে পছন্দের বিষয় নিয়েই এগিয়ে যাওয়ার পরামর্শ তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পড়াশোনাকে সরাসরি অত্যাচার বলে অভিহিত করেন তিনি। এআর রহমান বলেন, ‘পড়াশোনার মত এই অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই, চিরাচরিত বিষয়ে পাঠ বন্ধ হলে পছন্দের বিষয় সম্পর্কে আরও জানার আগ্রহ বাড়ে।’ তিনি বলেন, ‘অধিকাংশ অভিভাবকের ধারণা, সন্তান আগে ইঞ্জিনিয়ার বা চিকিৎসক হবে তার পরে সংগীতশিল্পী হবে। আমি বলছি না পড়াশোনা খারাপ, কিন্তু প্রত্যেক শিশুকে এই অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই।’ উল্লেখ্য, অস্কার ও গ্র্যামি জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন তিনি। ৭৭তম এই আয়োজনে তার উপস্থিতি যেন ভিন্ন মাত্রা পেয়েছে।

post
বিনোদন

গুলশানের রাস্তায় কুরুলুস উসমানের অভিনেতা

ঢাকার রাস্তায় ঘুরে বেড়ালেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। রোববার গুলশানে অবস্থিত একটি প্রতিষ্ঠানের শোরুমে হাজির হন এই তারকা। এসময় বুরাককে একনজর দেখতে সড়কে ভিড় জমান শত শত মানুষ। তাদের সামনেই ঢাকার রাস্তায় খোলা জিপে ঘুরেছেন এই অভিনেতা। এরপর ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে হাতে নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তুরস্কের সুপারস্টার বুরাক অ্যাজিভিটকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিও বার্তায় অভিনেতা বুরাক নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন। শুক্রবার (২৪ মে) তিনি ঢাকায় পৌঁছান এবং বর্তমানে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবস্থান করছেন। বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।

post
বিনোদন

শীতকালে বিয়ে করব : বনি সেনগুপ্ত

টলিউডের ‘লাভবার্ড’ বলেই পরিচিত বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। তাদের সম্পর্কের কথা সকলেরই জানা। প্রায় এক দশক থেকে তারা সম্পর্কে রয়েছে। এদিকে দুই পরিবারেরও একে-অপরের সঙ্গে দারুণ সখ্য। এ তারকা জুটি বিয়ে করছেন কখন তা নিয়ে ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনার শেষ নেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত বিয়ে প্রসঙ্গে বলেন,‘ ২০২৪ সালেই বিয়ে করছি না। আপাতত তেমন কোনও ভাবনা নেই। ভাবছি ২০২৫ এর শীতকালে বিয়ে করব তাহলে কোনও সমস্যা হবে না।’ তিনি জানান, ‘এখনই বিয়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয় নি। কারও বাড়ি থেকে কোনও চাপ নেয়, আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। কার কেমন কাজের শিডিউল থাকছে সেই অনুযায়ী প্ল্যানিং করা হবে। তবে আমরা এটা ভেবে রেখেছি। আমাদের দুজনের পছন্দ ডেস্টিনেশন ওয়েডিং। তাই সেটার একটা ইচ্ছে আছে। দেখি কী হয়।’ বনি এবং কৌশানী দুজনেই রাজ চক্রবর্তীর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন। সেই ছবি থেকেই তাদের রসায়ন সবার নজর কাড়ে। জমে যায় তাদের প্রেমও। এখন তারা কাজের পাশাপাশি ভক্তদের কাপল গোল দিয়ে থাকেন। কৌশানী শেষবার রাজ চক্রবর্তীর প্রজেক্ট আবার প্রলয়ে অন্য ধারার কাজ করে সবার নজর কেড়ে নেন। এরপর ভক্তদের ফের উঠে আসেন চর্চায়।

post
বিনোদন

বলিউডের ‘কৃপণ’ অভিনেতার নাম ফাঁস করলেন ফারাহ খান

বলিউডের প্রায় সকল গোপন খবরই নাকি রাখেন পরিচালক ফারাহ খান। কার সংসারে কী চলছে, কার সম্পর্ক ভাঙছে- সবার হাঁড়ির খবর নাকি তার জানা। এবার আরও একটি গোপন খবর সামনে আনলেন স্বনামধন্য এই পরিচালক। কপিল শর্মার শো-তে হাজির হয়ে জানালেন বলিউডের সবচেয়ে কৃপণ অভিনেতার নাম। শুধু নামই জানিয়েছেন, এমনও নয়। অনুষ্ঠানেই হাতেনাতে প্রমাণও দিয়েছেন তিনি। অনুষ্ঠানে ফারাহকে পেয়ে কপিল প্রশ্ন করেন, ব্যক্তিজীবনে ফারাহ কি খুব কৃপণ? জবাবে এই পরিচালক জানান, টাকা-পয়সার বিষয়ে তিনি খুবই উদার প্রকৃতির। তবে মুম্বাইয়ের একজন অভিনেতাকে চেনেন, যিনি ফারাহর দেখা সবচেয়ে কৃপণ ব্যক্তি। ফারাহ বলেন, ‘আমি জানি, বলিউডে কে সবচেয়ে কৃপণ। এ জনই আছে এমন কৃপণ। তিনি হলেন চাঙ্কি পান্ডে। সত্যি বলছি। আমার ফোনটা দিন। এখনই ফোন করে ৫০০ টাকা চাইব।’ পরিচালকের কথা শুনে কপিলও রাজি হয়ে যান। চাঙ্কি পান্ডেকে ফোন করেন ফারাহ। টিভি প্রোগ্রামেই অভিনেতাকে ফোন দিয়ে তার কাছ থেকে ৫০০ টাকা ধার চান পরিচালক। জবাবে ফারাহকে এটিএম-এ গিয়ে টাকা তোলার পরামর্শ দেন চাঙ্কি পান্ডে। এরপর ৫০০-র পরিবর্তে ৫০ টাকা পাঠানোর জন্য অনুরোধ করেন ফারাহ। সেটাতেও রাজি না হয়ে অজুহাত দিয়ে ফোন রেখে দেন তিনি। এরপরই ফারহা বলে ওঠেন, তিনি প্রমাণ করে দিয়েছেন, চাঙ্কিই বলিউডের সবচেয়ে কৃপণ অভিনেতা। পরিচালক-অভিনেতার এমন কাণ্ডে দর্শকরাও হেসে ওঠেন। পুরো ঘটনাই যে মজার ছলে ঘটে, তা বলাই বাহুল্য। এর আগে কপিলের শোতে ‘হাউসফুল ৪’-এর প্রচার করতে এসেছিলেন চাঙ্কি পান্ডে, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ ও জ্যাকি শ্রফ। সেখানেই অক্ষয় জানান, চাঙ্কি নাকি ব্যবসায়ী হিসেবে খুব ভালো। এক ঘটনা উল্লেখ করে এই অভিতো বলেন, একবার সালমান খানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার এক বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন চাঙ্কি। সেখানে এক বিক্রেতা সালমানের সঙ্গে ছবি তুলতে চান। ছবি তোলার ব্যবস্থা করে দেন চাঙ্কি পান্ডে। পরিবর্তে নাকি সেই ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার ডলার নিয়েছিলেন তিনি।

post
বিনোদন

দুই নাম্বারি করে জেতেনি ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। সাধারণ সম্পাদক পদে হারের পর নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেছেন তিনি। নির্বাচনের একমাস পরে নিপুণের এমন কর্মকাণ্ড মোটেও ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রীকে নিয়ে। তাদেরই একজন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি নিপুণের রিট দায়ের প্রসঙ্গে এই পরিচালক বলেছেন, ‘শিল্পী সমিতিতে ডিপজল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলে সুন্দর ভাবে দুটি বছর চলবে। ডিপজল যেন এখানে না থাকতে পারে সেই ষড়যন্ত্র হয়েছে। এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ না। ওর সম্মান ও অর্থ সব কিছুই আছে। সে এখানে থাকলে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে। সে পাশ করেছে, নিপুণ গিয়ে কেস করেছে। আমার মনে হয় সে এটা না করলেও পারত।’ এই নির্বাচনে ডিপজল কোনো দুই নাম্বারি করে নাই উল্লেখ করে তিনি বলেন, ‘যতদূর জানি ডিপজল দুই নাম্বারি করে নির্বাচন করেনি। আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। তবে আমার মনে হয় না কিছু পাবে। সবকিছু মেনে নিয়ে রিট করার মানে হয় না। নিপুণ মালা পড়িয়ে বড় মনের পরিচয় দিয়েছিল। এটা তো দেখে ভালো লেগেছে। এখন ওর বিপক্ষে সমালোচনাই বেশি হবে।’ এছাড়াও ডিপজলকে নিপুণের ‘অশিক্ষিত’ বলে মন্তব্যেরও সমালোচনা করেছেন ঝন্টু। এই নির্মাতা বলেন, ‘লেখাপড়া করলেই যে রাজনীতি করে ভুল করবে সেটা না। কথাটা বলাটাই ঠিক না। ভোটাররা তাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ও ডিপজলকে ছোট করবে কেন? সে ছোট না। লেখাপাড়া জানার থেকেও ভালো ভালো কথা বলে। ডিপজল গঠনমূলক কথা বলে।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.