বিনোদন

লেখাপড়াকে ‘সময় নষ্ট’ মনে করেন রহমান

post-img

ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এআর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সঙ্গীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড।

শৈশব থেকেই সংগীতচর্চায় ছুটেছেন । সঙ্গীত জগতে পুরোপুরি মনোনিবেশের স্বার্থে পরিবার থেকে তাকে স্কুলে যেতে দেওয়া হতো না । এতে তার শিক্ষাজীবনও অনেকটা ব্যাহত হয়। তবে পড়াশোনা থাকে বিচ্যুতি ঘটায় তার কোনো ক্ষতি হয়নি। বরং বিষয়টিকে আশীর্বাদ হিসেবে নিয়েছেন। পড়াশোনাকে আবশ্যিক কিছু ভাবেন না এই শিল্পী। অন্য বিষয়ে সময় নষ্ট না করে পছন্দের বিষয় নিয়েই এগিয়ে যাওয়ার পরামর্শ তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পড়াশোনাকে সরাসরি অত্যাচার বলে অভিহিত করেন তিনি। এআর রহমান বলেন, ‘পড়াশোনার মত এই অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই, চিরাচরিত বিষয়ে পাঠ বন্ধ হলে পছন্দের বিষয় সম্পর্কে আরও জানার আগ্রহ বাড়ে।’

তিনি বলেন, ‘অধিকাংশ অভিভাবকের ধারণা, সন্তান আগে ইঞ্জিনিয়ার বা চিকিৎসক হবে তার পরে সংগীতশিল্পী হবে। আমি বলছি না পড়াশোনা খারাপ, কিন্তু প্রত্যেক শিশুকে এই অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই।’

উল্লেখ্য, অস্কার ও গ্র্যামি জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন তিনি। ৭৭তম এই আয়োজনে তার উপস্থিতি যেন ভিন্ন মাত্রা পেয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.