বিনোদন

দুই নাম্বারি করে জেতেনি ডিপজল

post-img

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। সাধারণ সম্পাদক পদে হারের পর নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেছেন তিনি। নির্বাচনের একমাস পরে নিপুণের এমন কর্মকাণ্ড মোটেও ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রীকে নিয়ে। তাদেরই একজন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

সম্প্রতি নিপুণের রিট দায়ের প্রসঙ্গে এই পরিচালক বলেছেন, ‘শিল্পী সমিতিতে ডিপজল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলে সুন্দর ভাবে দুটি বছর চলবে। ডিপজল যেন এখানে না থাকতে পারে সেই ষড়যন্ত্র হয়েছে। এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ না। ওর সম্মান ও অর্থ সব কিছুই আছে। সে এখানে থাকলে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে। সে পাশ করেছে, নিপুণ গিয়ে কেস করেছে। আমার মনে হয় সে এটা না করলেও পারত।’

এই নির্বাচনে ডিপজল কোনো দুই নাম্বারি করে নাই উল্লেখ করে তিনি বলেন, ‘যতদূর জানি ডিপজল দুই নাম্বারি করে নির্বাচন করেনি। আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। তবে আমার মনে হয় না কিছু পাবে। সবকিছু মেনে নিয়ে রিট করার মানে হয় না। নিপুণ মালা পড়িয়ে বড় মনের পরিচয় দিয়েছিল। এটা তো দেখে ভালো লেগেছে। এখন ওর বিপক্ষে সমালোচনাই বেশি হবে।’

এছাড়াও ডিপজলকে নিপুণের ‘অশিক্ষিত’ বলে মন্তব্যেরও সমালোচনা করেছেন ঝন্টু। এই নির্মাতা বলেন, ‘লেখাপড়া করলেই যে রাজনীতি করে ভুল করবে সেটা না। কথাটা বলাটাই ঠিক না। ভোটাররা তাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ও ডিপজলকে ছোট করবে কেন? সে ছোট না। লেখাপাড়া জানার থেকেও ভালো ভালো কথা বলে। ডিপজল গঠনমূলক কথা বলে।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.