বিনোদন

গাজায় গণহত্যার নিন্দা বলিউড তারকাদের

post-img

গাজা উপত্যকার রাফা শহরে একের পর এক ইসরায়েলি হামলায় প্রতিদিন নিহত হচ্ছে নারী-শিশুসহ অগণিত মানুষ। রাফায় ইসরায়েলের এই সামরিক অভিযান ঘিরে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড়; এ নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে প্রতিবাদ।

 ‘অল আইস অন রাফা’ অর্থাৎ সবার দৃষ্টি রাফায়- এমন উক্তি সম্বলিত একটি ছবি গণহারে শেয়ার করছে নেটিজেনরা। পাশাপাশি এই ছবি শেয়ারের মধ্য দিয়ে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শামিল হয়েছেন বলিউডের তারকারাও।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখিয়ে ছবিটি শেয়ার করেছেন কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জার মত বেশ কয়েকজন বলিউড তারকা। সবার মত তাদের দৃষ্টিও রাফাতে আছে এমনটি জানান দিয়ে নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার করেছেন ছবিটি।

ইসরায়েলি বর্বরতার ওপর নিন্দা জানিয়ে পোস্ট শেয়ার করে আলিয়া ভাট তার পোস্টে লিখেছেন, ‘পৃথিবীর সব শিশুর ভালবাসা, নিরাপত্তা ও শান্তি পাওয়ার অধিকার আছে।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.