ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপেই ধরা দেন। তার আবেদনময়ী লুক দর্শকদেরও উচ্ছ্বসিত করে।
এদিকে অভিনয়ের পাশাপাশি ‘পটাকা’ গানের মাধ্যমে ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির সঙ্গে নিজের ৫ম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ মে) ইন্সট্রাগ্রামে এক পোস্টে ফুয়াদ বলেন, ‘ফারিয়া বলেন আমি তার শৈশব সঙ্গীতের নায়কদের একজন এবং সে নিজেকে চিমটি কেটেছিল কিন্তু আমাদের পারস্পরিক অনুভূতি একই। সে ভিন্ন ধাঁচের গান গেয়ে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। এই ফ্যানগার্লিং চলতে থাকুক।’
সংগীত পরিচালক জানান, এ গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন। তবে গানের শিরোনাম, কিংবা কে লিখেছেন, গানটি কবে প্রকাশ পাচ্ছে এসব তথ্য পুরোপুরি গোপন রেখেছেন।
সেই পোস্টে একজন লিখেছেন, ‘কারো কী মনে আছে ফুয়াদ এক সময় নুসরাত ফারিয়াকে নিয়ে ট্রল ভিডিও করেছিল। এখন তাদেরকে দেখে হাসি পাচ্ছে।’
