post
বিনোদন

কত টাকার মালিক রচনা ব্যানার্জি

আগামী মাসেই ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার তৃণমূলের টিকিট নিয়ে ভোটে অংশ নেবেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। ইতোমধ্যেই নির্বাচনী এলাকাও বাছাই করেছেন অভিনেত্রী। এ বছর লোকসভা নির্বাচনে রচনা জোড়াফুল প্রতীকে লড়ছেন হুগলি থেকে। ‘দিদি নং ১’-এর জন্য জনপ্রিয় এই তারকাকে নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে পুরোদমে। এবার রচনার সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এসেছে। সোমবার ২৯ এপ্রিল নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন রচনা। যেই হলফনামায় অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ উঠে এসেছে। হলফনামার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রচনার আয়ের পরিমাণ ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৮০ টাকা। তার স্বামীর আয়ের পরিমাণ ২ লাখ ৩৯ হাজার টাকা। চলতি মাসের ২৯ এপ্রিল পর্যন্ত রচনার হাতে নগদ টাকা রয়েছে দেড় লাখ। কলকাতার বিভিন্ন শাখায় রচনার একাধিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে। পাশাপাশি অভিনেত্রীর ২টি গাড়ি রয়েছে। ২০১৯ সালে কেনা একটি গাড়ির দাম ৮ লাখ ৬৩ হাজার টাকা। ২০২২ সালে কেনা আরও একটি গাড়ির দাম ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। রচনার মোট গয়না রয়েছে ৯৫৫ গ্রামের। যার বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ ৯২ হাজার ৪৪ টাকা। অভিনেত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৭৩ টাকা। মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৩৫১ টাকা।

post
বিনোদন

শাকিবের বিয়ের খবরে নিশ্চুপ অপু

গত কয়েকদিন ধরেই ঢালিউডের সবচেয়ে বড় খবর ‘শাকিব খানের বিয়ে’! সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যম দাবি করে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন চিত্রনায়ক শাকিব খান। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সংসার ভাঙনের পর নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছে তার পরিবার। শাকিবের বিয়ের খবরে যখন গোটা শোবিজ অঙ্গন উত্তাল, তখন নীরব ভূমিকায় রয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। গেল ঈদেও শাকিব বন্দনায় মুখর ছিলেন অপু। জানিয়েছিলেন, প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের গল্প। তবে হঠাৎই শাকিবের বিয়ের খবরে যেন নিশ্চুপ এই নায়িকা। গেল কয়েকদিনে একাধিকবার অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও শাকিব খানের ‘বিয়ে’ প্রসঙ্গে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। মিডিয়ার এক আলাপচারিতায়, অপু বিশ্বাসকে শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরণের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি এই অভিনেত্রী।

post
বিনোদন

বুবলীর চিকিৎসা দরকার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে তার দুই প্রাক্তন স্ত্রীর লড়াইটা চলছেই। অপু বিশ্বাসের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে বছরখানেক আগেই। বুবলীর সঙ্গেও এখন আর এক ছাদের নিচে থাকছেন না শাকিব। নায়কের দাবি, এই নায়িকার সঙ্গেও কোনো সম্পর্ক নেই তার। তবুও সম্প্রতি সময়ে বুবলী দাবি করেছেন, আইনগতভাবে এখনও শাকিব খানের বৈধ স্ত্রী তিনি। এমনকি তাদের বিচ্ছেদও এখন পর্যন্ত হয়নি। সন্তানের জন্য দুজনের যোগাযোগ হয়, একসঙ্গে সময় কাটানো হয়। বিষয়গুলো নিয়ে আবার কথা বলেছেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। যার সঙ্গে নায়কের বর্তমান সম্পর্ক বেশ ভালো। প্রায়শই শাকিবের বাসায় সন্তানকে নিয়ে সময় কাটান অপু। এরই রেশ ধরে বুবলী-শাকিব প্রসঙ্গেও কথা বলতে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর নানা মন্তব্যের জবাবে অপু বিশ্বাস বলেছেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’

post
বিনোদন

সাংবাদিকদের দোষারোপ করলেন অঞ্জনা

গেল ২৩ এপ্রিল এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেন চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেতা শিবা শানু। এ ঘটনায় শিবা শানুকে সাময়িক বহিস্কার ও জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। বুধবার রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন লিমন আহমেদ। তিনি জানান, হামলার ঘটনায় এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অভিনেতা শিবা শানু ও সুশান্তকে। এ ঘটনায় শিল্পী সমিতির সঙ্গে আলোচনা শুরুর পরও জয় চৌধুরী উদ্ধত্বপূর্ণ আচরণ চালিয়ে যান। তিনি কারো কথা মানতে নারাজ। তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয় চৌধুরীকে নিয়ে সাংবাদিকদের এমন অবস্থানের পরই ফেসবুকে এই নায়কের পক্ষ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। যেখানে তিনি লিখেছেন, একজন জয় চৌধুরী, আমাদের বাংলা চলচ্চিত্রের ভদ্র ও মার্জিত চিত্রনায়ক। জয়কে আমি চিনি প্রায় ১০-১২ বছর। কখনোই তাকে উচ্চস্বরে কথা পর্যন্ত বলতে দেখিনি। সর্বদা পরিশ্রমী একজন চিত্রনায়ক। সে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে না থেকেও অতিতে চলচ্চিত্রের সকল কর্মকাণ্ডে নিজের সুদক্ষতার পরিচয় দিয়েছে। অতিতে ও বর্তমানে চলচ্চিত্রের সার্বিক কল্যানে জয়ের ভূমিকা চোখে পড়ার মতো ছিলো। অঞ্জনা লেখেন, এবার সে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে। গত ২৩ এপ্রিল এফডিসিতে যে অনাকাঙ্ক্ষিত ঘঠনার সুত্রপাত হয়েছে, সেখানে প্রথমত আমি দোষারোপ করবো সেই সাংবাদিককে। কেন সে একজন চিত্রনায়িকার মেয়েকে এমন বাজে প্রশ্ন করলেন? এই প্রশ্ন করাটা কতটা অন্যায় সেটা বলার ভাষা নেই।

post
বিনোদন

সিয়ামের নায়িকা বুবলী

একটা লম্বা সময়ের পর আবারও সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সিয়াম আহমেদ। গেল ঈদের আগেই নিজের জন্মদিনে পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। যেখানে দেখা যায় ‘জংলি’ নামের নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই নায়ক।ঈদের পরপরই শুরু হয়েছে এই ছবির শুটিং। আসন্ন ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্মাতারা। সেই পরিকল্পনা থেকেই রাজধানীর মোহাম্মদপুরে টানা চলছে সিনেমার শুটিং কাজ। সিনেমায় মূল চরিত্রে সিয়াম থাকলেও, তার বিপরীতে কে অভিনয় করছেন সে বিষয়টি শুরু থেকেই গোপন ছিল। তবে এবার জানা গেল, বর্তমান সময়ের ঢালিউডে সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম বুবলীকেই দেখা যাবে নায়কের বিপরীতে। ইতোমধ্যেই নাকি নায়িকার সঙ্গে সকল আলাপ সম্পন্ন হয়েছে। শিগগিরই সিনোমর শুটিংয়েও অংশ নেবেন বুবলী। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে টেক্কা দিতে হাজির হবেন এই জুটি। এ বিষয়ে সিয়াম আহমেদ বলেছেন, ‘শুটিং শুরুর প্রায় ছয় মাস আগে থেকে কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা শারীরিক ও মানসিক—দুইভাবেই। দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্যই সময় নিচ্ছিলাম। নিজেকে প্রস্তুত করে তবেই কাজে ফিরেছি।’

post
বিনোদন

অভিনেতা জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ট্রান্সজেন্ডার বিষয়ক নাটক ‘রূপান্তর’ ইস্যুটি এবার আদালতে গড়িয়েছে। সোমবার (২২ এপ্রিল) নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নং আমলী আদালতে নাটকটির অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এতে বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ। এর আগে, গত ১৬ এপ্রিল সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় ‘রূপান্তর’ নাটকটি। তবে এতে অভিনয়ের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেতা জোভান। সেই আঁচড় লেগেছে অভিনেত্রী সামিরা খান মাহির গায়েও! কারণ তিনিও এই নাটকে অভিনয় করেছেন। দর্শকদের অভিযোগ, রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করা হয়েছে। এ কারণে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানকে অনলাইনে তুলোধোনা করেন নেটিজেনরা। এমন কি জোভান ও সামিরা খান মাহি ফেসবুক ফ্যানপেজ গায়েব করে দেওয়া হয়ে। জোভানের ১৯ লাখের পেজ ও মাহির ২৪ লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত ‘রূপান্তর’ ইউটিউবে প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। এ প্রসঙ্গে তখন জোভান বলেছিলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে। নাটকটিতে অভিনয়ের কারণে জোভানকে বয়কটের ডাক দেন দর্শকদের একাংশ। এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন এই অভিনেতা। তার ভাষায়, এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে। তবে নেটিজেনদের এমন সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ করা হয় নাটক ‘রূপান্তর’। এতে হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্পকে তুলে ধরা হয়েছে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। জোভান ছাড়াও অভিনয় করেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।

post
বিনোদন

না ফেরার দেশে অভিনেতা অলিউল হক রুমি

টপর্দার জনপ্রিয় মুখ অলিউল হক রুমি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একমাস আগে অলিউল হক রুমির শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন রুমি। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি। আলোচিত ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে তার শোবিজে অভিষেক। চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

post
বিনোদন

নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব শুরু

যুক্তরাষ্ট্রে উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৯৩ তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) সকালে নিউইয়র্কের জ্যমাইকা পারফরমিং আর্টস সেন্টারে এ উৎসবের উদ্বোধন করেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এ সময় চঞ্চল চৌধুরী, বাঁধন, জয়, ভারতের ঋতুপর্ণা সেন, রেশমি মিত্রসহ শতাধিক চিত্রনায়ক নায়িকা, পরিচালকসহ সিনেমাপ্রেমীরা উপস্থিত ছিলেন।এদিন সকাল ১১টা থেকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়। উদ্বোধনের পর বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়ক, নায়িকা ও আমন্ত্রিত অতিথিরা সিনেমা প্রদর্শনী উপভোগ করেন। চলচ্চিত্র উৎসবটি বিনামূল্যে দেখানো হচ্ছে। এতে বাংলাদেশ ও ভারতের ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল, ইউএসএ নামের একটি সংগঠন। আয়োজকরা জানায়, পাবনার মেয়ে সুচিত্রা সেনের বাংলা চলচ্চিত্রের অবদানকে পৃথিবীময় ছড়িয়ে দিতে তার ৯৩ তম জন্মদিন উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। বাঙালি সংস্কৃতি এবং চলচ্চিত্রের জন্য সুচিত্রা সেনের অবদানকে নতুন প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভারত ও বাংলাদেশেসহ পৃথিবীর বিভিন্ন দেশের ৪০৯টি ছবি অনুষ্ঠানে প্রদর্শনের জন্য জমা পড়লেও বিচারকরা ৩৯টি ছবি প্রদর্শনের জন্য বাছাই করেন। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল ছিল সুচিত্রা সেনের জন্মদিন। ১৯৩১ সালের এই দিনে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। নয় ভাইবোনের মধ্যে সুচিত্রা ছিলেন পঞ্চম। বাড়ির ছোটরা ডাকতেন রাঙাদি বলে। মা-বাবা নাম রেখেছিলেন রমা।পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী নীতীশ রায় তা বদলে রাখেন সুচিত্রা। কিন্তু পাবনার মহাকালী পাঠশালায় খাতায় কলমে তার নাম ছিল কৃষ্ণা দাশগুপ্ত। মহাকালী পাঠশালায় পড়ালেখা শেষ করে সুচিত্রা সেন স্থানীয় পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন সুচিত্রা সেন। ১৯৪৭ সালে দেশভাগের কয়েক মাস আগে বাবা করুণাময় পাবনা ছেড়ে সপরিবারে ভারতে চলে যান।

post
বিনোদন

নামাজ ও তাবলিগে সময় কাটছে এক সময়ের জনপ্রিয় এই অভিনেতার

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মেহেদি। বর্তমানে অভিনয়ে নেই তিনি। জানালেন ধর্মে-কর্ম করেই সময় কাটছে তার। মেহেদি বলেন, এখন আমি ধর্মীয় কাজে সময় দিচ্ছি। নিয়মিত তাবলিগের জামাত চিল্লায় যেতে হচ্ছে। যেহেতু মানুষ হয়ে জন্মেছি তাই ধর্ম-কর্ম তো করতেই হবে। আমি মুসলিম তাই আমাকে নিয়মিত নামাজ রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে।তবে চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি, সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানালেন। মেহেদির ভাষ্য, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আমার চারটি চলচ্চিত্র। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে কথাগুলো বলেন মেহেদি। এই চিত্রনায়ক এক সময়ের দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ছিলেন। ‘পাগল মন’ চলচ্চিত্র দিয়ে নিজের প্রতিভার আলো ছড়িয়েছিলেন। এরপর অনেক সফল সিনেমায় অভিনয় করেছেন। তিনি তার কাজ নিয়ে বিতর্কের মুখেও পড়েছেন। অনেক দিন ধরেই চলচ্চিত্রের আঙিনায় তাকে দেখা যায় না। আজ (১৯ এপ্রিল) তাকে দেখা গেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। চলচ্চিত্র থেকে একেবারে সম্পর্কের পাঠ চুকিয়ে না দিলেও তিনি এখন ধর্মীয় কাজে মনোনিবেশ করেছেন।

post
বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে দুই প্যানেলে লড়ছেন যারা

আগামী ১৯ এপ্রিল বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। ঈদের পর নির্বাচনের শেষ সময়ে প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে এফডিসি। শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলে আছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেলে আছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।নির্বাচনে লড়ছেন যারা মাহমুদ কলি-নিপুণ প্যানেলে প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান, সহ-সাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্য পদের প্রার্থীরা হলেন- সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো.সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।মিশা-ডিপজল পরিষদে সহ-সভাপতি মাসুম পারভেজ রবেল, সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল। কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.