নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত চট্টগ্রাম মুখী লেনে প্রায় সাড়ে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এই যানজট অব্যাহত ছিল ।
তবে ধীরে ধীরে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। যানজটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা
