post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে: জাপা মহাসচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাতীয় পার্টির (জাপা) শতভাগ আস্থা আছে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন চুন্নু। সম্প্রতি জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এমন খবর প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ প্রসঙ্গে চুন্নু বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমাদের উপর আস্থার ঘাটতি আছে সেটা সামান্য টের পাইনি। বৈঠকে ক্ষমতাসীনদের ব্যবহারে মনে হয়েছে আমাদের উপরও যথেষ্ট আস্থা রয়েছে।আওয়ামী লীগের কাছে জাপা আসন চায়নি জানিয়ে এসময়ে তিনি বলেন, আমরা জনগণের কাছে আসন চায়। কোনো দলের কাছে চাই না। আওয়ামী লীগের সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। আপনারা যেটা ইঙ্গিত দিচ্ছেন, সেটা নিয়ে যে আলোচনা হয়নি তা নয়, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আজ রাতেও আলোচনা হবে। আগামীকাল হয়তো নির্বাচনের বিষয়ে আরও কিছু তথ্য দিতে পারবো। বৈঠক যেহেতু নির্বাচনকেন্দ্রিক, তাই ৭ জানুয়ারির আগে দফায় দফায় বৈঠক চলবে। তিনি আরও বলেন, সরকারের অধীনে ভোট হচ্ছে না। এটা আপনাদের ভুল ধারণা। নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ যারাই নির্বাচনী কাজে জড়িত, সবাই ইসির অধীনে। জাপার এ নেতা বলেন, দেশে কখনোই শতভাগ সুষ্ঠু ভোট করা সম্ভব হয় নাই। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে ভোট করা হলেই কেবল শতভাগ ভোট সুষ্ঠু করা সম্ভব।

post
বাংলাদেশ

দেশে সর্বনিম্ন তাপমাত্রা,শৈত্যপ্রবাহের পূর্বাভাস

দেশের তাপমাত্রা আরও কিছুটা কমে শুক্রবার থেকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাংলাদেশের পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। তিনি আরও জানান, শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, কিন্তু শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়া ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

post
বাংলাদেশ

বিজয় দিবসের পরে বিএনপি ও সমমনা জোটগুলোর নতুন কর্মসূচির পরিকল্পনা

ঘোষিত তফসিলের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে এর বিরুদ্ধে অবস্থান নিযেছে বিএনপি ও তাদের সমমনা শরিক জোটগুলো। তাদের একদফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন তারা।  নির্বাচনী প্রচার ছাড়া সভা-সমাবেশসহ সব রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) চিঠি আমলে নিচ্ছে না নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা বিএনপি ও যুগপতের মিত্ররা। তারা বলছেন, এ চিঠি আমলে নেওয়ার কিছু নেই। তাদের অভিযোগ, রাজনৈতিক দমনপীড়নের মধ্য দিয়ে সরকার একটা একতরফা নির্বাচন করতে যাচ্ছে। এই ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার জনগণের রয়েছে। জানা গেছে, বর্তমান বাস্তবতায় দেড় মাস ধরে চলা হরতাল-অবরোধের কর্মসূচিই অব্যাহত রাখবে বিএনপি। এর ফাঁকে ফাঁকে পেশাজীবী ও দলীয় ব্যানারেও নেতাকর্মীদের জমায়েতের কর্মসূচি দিতে পারে। এর মধ্য দিয়ে আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় তারা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, নির্বাচন নির্বিঘ্নে করতে ইসির এ চিঠির পর সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর হবে। এর ফলে বিএনপি আগামীতে কর্মসূচি পালন করতে পারবে কি না, এটা নিয়ে তারা সন্দিহান।  এরই মধ্যে নির্বাচন কমিশনার মো. আলমগীর বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বলেছেন, নির্বাচনে বাধা সৃষ্টি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে নিষেধাজ্ঞা নেই। যে কোনো প্রোগ্রাম করতে গেলে, সভা-সমাবেশ করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সে ক্ষেত্রে সরকার যেখানে তাদের অনুমতি দেবে, তারা সেখানে করবে। তবে, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এধরনের সিদ্ধান্ত সম্পূর্নভাবে অনগনতান্ত্রিক। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এর মাধ্যমে প্রমান হচ্ছে দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তা না হলে মানুষের অধিকার হরন করতে পারে না নির্বাচন কমিশন। আর গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, নিজেদের অবস্থানের নড়বড়তা টের পেয়ে সরকার জনবিরোধী নানা নিয়ম কানুন বিধি চালুর অপচেষ্টা করছে।  আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ পর্যন্ত নির্বাচনী প্রচার ব্যতীত সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দিতে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় নির্বাচন কমিশন। ইসি বলছে, নির্বাচনী কাজ বাধাগ্রস্ত ও ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে—এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত।

post
বাংলাদেশ

মির্জা ফখরুলের জামিন শুনানী ১৭ ডিসেম্বর

গেল ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আগামী  রোববার ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে গেল ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। গত ৩ ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। তার আগে ২২ নভেম্বর তার জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। এ ছাড়া ২ নভেম্বর একই আদালতে জামিন আবেদন দাখিল করেন মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ২৯ অক্টোবর রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। গত ২৯ অক্টোবর এ মামলায় গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।

post
বাংলাদেশ

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। এরপর শেখ হাসিনা ধানমন্ডিতে যান এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

post
বাংলাদেশ

৩০ লাখ ৬৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার

২০২৪ সালের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। এতে খরচ হবে ১২ হাজার ২১৫ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। একই সঙ্গে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকা।বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সৌদি আরবের সৌদি আরামকো থেকে ২০২৪ সালের জন্য ৮ লাখ মেট্রিক টন এরাবিয়ান লাইট ক্রুড (এএলসি) অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এ বাবদ ৬ হাজার ৪০৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এডিএনওসি থেকে ২০২৪ সালের জন্য ৭ লাখ মেট্রিক টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি করা হবে। এতে খরচ ধরা হয়েছে ৫ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

post
বাংলাদেশ

রিজার্ভ এখন থেকে ভালো হবে : বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে‌ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে রিজার্ভ আর কমবে না।বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী প‌রিচালক মো. মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এ সন্তোষ প্রকাশ করেন। ‌তি‌নি বলেন, বাংলাদেশের জন্য প্রতিশ্রুত মোট ৪৭০ কোটি ডলার ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ৯৮ লাখ ডলার অনুমোদন ক‌রে‌ছে আইএমএফ। আগামী শুক্রবা‌রের মধ্যে এ অর্থ যোগ হ‌বে। এছাড়া এডিবি থেকে ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯ কোটি ডলারসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে আরও ৬২ কো‌টি ডলার আস‌বে। সব মি‌লি‌য়ে এ মা‌সে রিজার্ভে যোগ হ‌বে ১৩১ কো‌টি ডলার (১.৩১ বিলিয়ন)। মুখপাত্র জানান, এখন গ্রস রিজার্ভ আ‌ছে ২ হাজার ৪৬৬ কোটি (২৪ দশমিক ৬৬ বিলিয়ন) ডলার। বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ এক হাজার ৯১৩ কোটি লাখ ডলার বা ১৯ দশমিক ১৩ বিলিয়ন। তিনি বলেন, এ মা‌সে রে‌মিট্যান্সসহ ডলার আসার প্রবাহ ইতিবাচক রয়েছে। স‌ঙ্গে দাতা সংস্থার ঋণ যোগ হ‌চ্ছে। কিছু খরচ হ‌বে, ত‌বে আ‌য়ের চে‌য়ে ব্যয় কম হ‌বে। তাই রিজার্ভ কমার কারণ নেই।‌ ডিসেম্বরে হিসাব করে বলা যা‌বে। ত‌বে জানুয়ারিতে আকুর পেমেন্ট আ‌ছে এক বিলিয়নের মতো। সব মি‌লি‌য়ে রিজার্ভ ভা‌লো হ‌বে বলা যায়।

post
বাংলাদেশ

রেল উপড়ানোর পরিকল্পনাকারীদের শিগগির ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে রেললাইন উপড়ানোর মূল পরিকল্পনাকারীদের শিগগির চিহ্নিত করে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রেল মন্ত্রণালয় থেকে আপনার কাছে দুই হাজার ৭০০ রেল পুলিশ চাওয়া হয়েছে তাদের নিরাপত্তার জন্য। আর গতকালকের গাজীপুরের ঘটনার আপডেট কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন ওই জায়গাটি এমন এলাকা যেখানে জনমানুষ থাকে না, জনবসতিও নাই। একটা কুয়াশার রাত ছিল। যাই হোক যেভাবে হোক দুর্ঘটনাটা ঘটেছে। এজন্য দুটি তদন্ত টিম তাৎক্ষণিক দেওয়া হয়েছে। তারা কাজ করছে।’ এ ঘটনায় কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি মূল পরিকল্পনাকারী যারা, সবাইকেই আমরা আইডিন্টিফাই করবো। শিগগির আমরা ধরতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

post
বাংলাদেশ

নাশকতা করে সরকার উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নাশকতা করে সরকার উৎখাত করা যাবে না, বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা রেললাইন কেটে ট্রেন ফেলে দিয়ে মানুষ মারার পরিল্পনাকারী করে তাদের ক্ষমা নেই, অবশ্যই শাস্তি পেতে হবে। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের অরাজনীতির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানান প্রধানমন্ত্রী। বুধবার গণভবনে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুপুরে গণভবনে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশের ব্যবসা-বাণিজ্যে উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।এসময়, বিএনপি-জামায়াতের অপরাজনীতি এবং আন্দোলনে নামে নাশকতা কঠোর নিন্দা জানান প্রধানমন্ত্রী। বলেন, মানুষ হত্যা করে কেউ সরকার উৎখাত করতে পারবে না। যারা রেললাইনে কেটে মানুষ মারা পরিকল্পনা করে তাদের ক্ষমা নেই। দেশবিরোধীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে রুখে দাড়ানোর আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

ট্রেনে নাশকতা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: কাদের

গাজীপুরে রেললাইন কাটার ঘটনাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের উদ্দেশ্য হচ্ছে নাশকতার করে নির্বাচনকে বানচাল করা। সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সব ধরনের নাশকতা মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সজাক থাকার আহ্বান জানান তিনি। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতার শুরুতেই, জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে। তারা দেশকে ধ্বংসস্তুপে পরিণত করতে চায়।বিএনপি-জামায়াতের অপরাজনীতির সমালোচনা করে তিনি প্রশ্ন রাখেন, আগুনসন্ত্রাস করে তারা দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।  জানান ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক পাহারায় মাঠে থাকবে আওয়ামী লীগ।  এছাড়া, জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি আর সমঝোতা হলেও, স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরানোর কোন পথ খোলা নেই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.