বাংলাদেশ

যাত্রীদের পিটুনিতে প্রাণ গেল বাসচালক ও হেলপারের

post-img

সাভারে যাত্রীদের মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। ৮ এপ্রিল (সোমবার) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় এই মারধরের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

জানা যায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে ওই বাসের চালক ও হেলপারের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে মারধরের শিকার হয়ে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন চালক-হেলপার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের বাস চালক ও সুপারভাইজার। মারধরের গুরুতর আহত হন তারা। তাদের গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.