post
খেলা

তারপরও হারলো বাংলাদেশ

ভারত নারী দলকে দেড়শর আগে আটকে রেখেছিলেন বাংলাদেশ নারী দলের বোলাররা। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে লক্ষ্যটা ছিল মাঝারি মানের। সেটা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় টাইগ্রেসদের। সেখান থেকে নিগার সুলতানা জ্যোতির ফিফটির পরও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ৪৫ রানের ব্যবধানে জিতেছে ভারত। রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেছেন জ্যোতি। তাছাড়া মুর্শিদা করেছেন ১৩ রান। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন দিলারা আক্তার। তবে ইনিংসে সেটাই তার প্রথম ও শেষ বাউন্ডারি। পরের বলেই ফিরেছেন সাজঘরে। সেই থেকে শুরু। টাইগ্রসদের আসা-যাওয়ার মিছিল আর থামেনি। ৩০ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। শঙ্কা দেখা দেয় অলআউটের। তবে অধিনায়ক জ্যোতি এক প্রান্ত আগলে রেখে দলকে টানেন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। শেষ পর্যন্ত তার ৫১ রানের ইনিংসে কোনরকমে একশ পার করে বাংলাদেশ।

post
খেলা

বাংলাদেশের প্রশংসায় ভারতীয় অধিনায়ক

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারতীয় নারী ক্রিকেট দল। তার আগে আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেখানে নিজেদের ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি, থাকতে চান ইতিবাচকও। দুই দলের সবশেষ সিরিজটা হারমানপ্রীতের জন্য ছিল তিক্ততার। হারের মুখ দেখেছিলেন আবার মেজাজ হারিয়ে নিষিদ্ধও হয়েছিলেন। তবে এবার সিরিজের আগে ওসব মাথায় নেই তার, ‘এগুলো অতীতের খাতায় চলে গেছে। এখন নতুন ভেন্যু, নতুন সিরিজ। আমরা এটার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি এই সিরিজে আমাদের শতভাগ দিতে পারব। নিজেদের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘গত ৩ দিন নিজেদের যতটা প্রস্তুত করা সম্ভব করেছি। মাঠে বাড়তি সময় দিয়েছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা খুব খুশি। আমরা ইতিবাচক থাকছি।' বাংলাদেশের প্রশংসা করে হারমানপ্রীত বলেন, 'আমরা ভালো মানের ক্রিকেট আশা করছি। আমরা যেখানেই যাই ভালো খেলার চেষ্টা করি। এবারো ব্যতিক্রম নয়। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সেরা সুযোগ। বাংলাদেশ খুব ভালো দল, দ্রুতই তারা উন্নতি করছে। আমি জানি তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আমরাও এটার জন্য প্রস্তুত।'

post
খেলা

সর্বকালের সেরা ফুটবলার মেসি

সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে সবাই একমত । তবে দ্বন্দ্ব হয় কে সেরা তা নিয়ে! এই প্রশ্নের উত্তর গত দেড় দশক ধরে দিয়ে আসছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। সম্প্রতি বায়ার্ন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে সেরা বলেছেন মুসিয়ালা। বায়ার্নের এই ফুটবলার বলেন, 'দুজনই ভালো ফুটবলার, তবে আমার চোখে সবসময়ই মেসি সর্বকালের সেরা ফুটবলার।' জার্মান দলেও মুসিয়ালা এখন নিয়মিত। পরেন ‘আইকনিক’ ১০ নম্বর জার্সি। যা আবার লিওনেল মেসিরও জার্সি নম্বর। যাকে দেখে বড় হওয়া তার জার্সি নম্বর গায়ে জড়ানোকে স্বপ্ন পূরণ বলছেন এই ২১ বছর বয়সী ফুটবলার। তিনি বলেন, 'ছোট থেকেই ১০ নম্বর জার্সি পরাটা ছিল স্বপ্নের মতো। তখনই দেখেছি মেসির মতো বড় ফুটবলাররা এই নম্বরটাই পরে। তবে আমি মাঠে কখনোই এগুলো মাথায় আসতে দেই না। এগুলো বাড়তি চাপ তৈরি করে।'

post
খেলা

বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে। আইসিসির মর্যাদাপূর্ণ আসরটিতে ভালো করতে উপযুক্ত দল গঠনে কাজ করছে বিসিবি। এদিকে, বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দর্শকদের ভালোবাসারও প্রতিদান দিতে চান তিনি। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না।’ তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি। ভালো কিছু করতে খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব’, আরও যোগ করেন সাকিব।

post
খেলা

হাসপাতালে ভর্তি তেভেজ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ। দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুয়েন্স আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।২০২২ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেওয়া তেভেজ বর্তমানে আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেনডিয়েন্তের হেড কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির বরাতে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক এই তারকা ফুটবলার। সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তায় ইন্ডিপেনডিয়েন্তে জানিয়েছে, আমাদের কোচ কার্লোস তেভেজ বুকে ব্যথা নিয়ে সান ইসিড্রোর লা ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে তার পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক এসেছে বলেও জানিয়েছে তারা। যদিও সতর্কতা হিসেবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে। সে পর্যন্ত হাসপাতালেই থাকবেন তিনি। এর আগে গত বছর একটি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তেভেজ। আর্জেন্টিনার জার্সি গায়ে ৭৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। ২০০৬ আর ২০১০ বিশ্বকাপে খেলেছেন। কোপা আমেরিকাতেও তিনটি ফাইনালে হেরেছেন তিনি, ফিরে এসেছেন শিরোপাজয়ের হাতছোঁয়া দূরত্ব থেকে। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ক্লাব পর্যায়ে বোকা জুনিয়র্সের হয়ে ক্যারিয়ার শুরু করা তেভেজ ২০০৩ সালে জিতেছেন কোপা লিবারেটেডর্স। ইংল্যান্ড ও ইতালির ক্লাব ক্যারিয়ারে দারুণ সফল এই ফরোয়ার্ডকে নিয়ে কখনো কোনো ধরনের সমালোচনা শোনা যায়নি।

post
খেলা

নাপলীতে বেঁচে আছেন ম্যারাডোনা

ফুটবল খেলা কার না ভাল লাগে। ফুটবলের কথা বলতেই স্মরণ করতে হয় বিশ্বের ফুটবল ইতিহাসের কিংবদন্তী খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনাকে। ইতালীর অন্যতম বন্দর নগরী নাপলী শহরে গেলে দেখা যায় ম্যারাডোনাকে ঘিড়ে অনেক কিছুই। এসব কিছু দেখে মনেই হয়না যে ম্যারাডোনা পৃথিবী ছেড়ে চলে গেছেন। শহরটিতে বেড়াতে আসা পর্যটকদের উপচে পরা ভিড় থাকে এমানুয়েলে ডি ডিদও নামক সরকে। কারণ সেখানে ১৯৯০ সালে ম্যারাডোনার সম্মানে একটি ৬তলা ভবন জুড়ে পেইন্টিং করা হয় প্রিয় খেলোয়াড়ের ছবি। সেখানে একটি ছোট চত্বরও রয়েছে। এখানে এসে অনেকেই আবেগা আপ্লাত হয়ে যায়। এমানুয়েলে ডি ডিদও নামক সড়কে বর্তমানে দিয়েগো ম্যারাডোন নামে নাম করণ করা হয় এবং তার নামে এককি স্টেডিয়ামও রয়েছে নাপলীতে। এ ছাড়াও ম্যরাডোকে শহরটির নাগরিকত্বাও দেয়া হয়েছিল ইতালীয় সরকারের পক্ষ থেকে।

post
খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে নেই সাকিব

জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই। যদিও তারা যে সিরিজের চূড়ান্ত দলে থাকবেন না সেটি বলা যাচ্ছে না। জিম্বাবুয়ে সিরিজে সাকিবের খেলা নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে, এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন লিপু। সেখানে তিনি জানান, জিম্বাবুয়ে সিরিজের প্রথমদিকে সাকিবের না খেলা নিয়ে। ওই সময় সাবেক এই টাইগার অধিনায়ক শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ডিপিএল। পরবর্তীতে জিম্বাবুয়ে সিরিজের শেষদিকে সাকিব খেলবেন বলে নিশ্চিত করেছেন লিপু। প্রধান এই নির্বাচক বলেন, ‘(সাকিব) বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএলে একটা-দুইটা ম্যাচ খেলার। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে ক্রিকেটীয় স্কিল অনুশীলনের সুযোগ আছে। টিম ম্যানেজমেন্ট ও তিনি যেভাবে চান, তারপর অবশ্যই চাইব যে টি-টোয়েন্টি সিরিজে যেহেতু পাঁচটা ম্যাচ আছে, শেষদিকে তিনি যেন খেলার সুযোগ পান।’

post
খেলা

বাংলাদেশ দলের অ্যানালিস্টের দায়িত্বে মহসিন

স্থায়ীভাবে বাংলাদেশ জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেলেন মহসিন খান। ২ বছরের জন্য আফগানিস্তান জাতীয় দলের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে, খণ্ডকালীন চুক্তিতে বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন মহসিন। সোমবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের হোম সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার অ্যাসাইনমেন্ট। সেই হিসেবে আগামী ১ মে ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি। পাকিস্তানি বংশোদ্ভূত মহসিন শেখ ২০২৩ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে শান্তদের অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন। মহসিন শেখ এর আগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পক্ষে কাজ করেছেন। কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষেও। বিপিএল, আইপিএল, পিএসএল ও বিগ ব্যাশ লিগে কাজ করার অভিজ্ঞতা আছে তার। উল্লেখ্য, সর্বশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের শেষ দিকে সুপার ফোরে যাওয়ার সমীকরণ না জানার কারণে ব্যাপক সমালোচিত হয়েছিলেন মহসিন। শ্রীলঙ্কার বিপক্ষে ২৯২ রানের লক্ষ্য ৩৭.১ ওভারে তাড়া করতে পারলে সুপার ফোরে যেতে পারবে আফগানিস্তান। তবে এমন সমীকরণের পরও আরও একাধিক সমীকরণ ছিল যা জানতো না আফগানিস্তান। ২৯২ রানের লক্ষ্য হলেও আফগানিস্তান যদি ৩৭.২ ওভারে ২৯৩ রান, ৩৭.৩ ওভারে ২৯৪ রান, ৩৭.৫ ওভারে ২৯৫ রান, ৩৮ ওভারে ২৯৬ রান অথবা ৩৮.১ ওভারে ২৯৭ রান করতে পারত তাহলে সুপার ফোরে যেত। আধুনিক ক্রিকেটের এই যুগেও বাকি সমীকরণগুলোর ব্যাপারে জানত না আফগানিস্তান ক্রিকেটের সে সময়ের অ্যানালিস্ট।

post
খেলা

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির বড় জয়

মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচে জোড়ার গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। এছাড়া সতীর্থকে দিয়েও একটি গোল করিয়েছেন এলএমটেন। এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে টাটা মার্টিনোর দল। রোববার বাংলাদেশ সময় ভোরে চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয় মায়ামি ও নাশভিলে। ম্যাচের মাত্র দুই মিনিটেই এগিয়ে যায় নাশভিলে। তবে গোল করে নয়, মায়ামির ফ্রাঙ্কো নেগরির আত্মঘাতী গোলে লিড নেয় তারা। ন্যাশভিলের ড্যানিয়েল লোভিৎসের কর্নার ডিফেন্ডার ফ্রাঙ্কোর গায়ে লেগে ঢুকে যায় নিজেদের জালেই। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামিও। ম্যাচের মাত্র ১১ মিনিটেই দলকে সমতায় ফেরান অধিনায়ক লিওনেল মেসি। তার গোলে সহায়তা করেন লুইস সুয়ারেজ। ৩৯ মিনিটে সের্হিও বুসকেটসের গোলে লিড নেয় মায়ামি। এবার এই গোলে সহায়তা করেন মেসি। আর ম্যাচের ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন এলএমটেন। এই গোলটি তিনি পেনাল্টি থেকে করেন। এই ম্যাচটিকে কাতালান ক্লাব ‘বার্সেলোনাময়’ জয়ও বলা যায়। কেননা- তিন গোলেই অবদান রয়েছে সাবেক বার্সেলোনা তারকাদের। লিওনেল মেসির জোড়া গোল, সেই গোলের একটিতে লুইস সুয়ারেজের অ্যাসিস্ট আবার সের্হিও বুসকেটসের গোলে মেসির অ্যাসিস্ট; সব মিলিয়ে ম্যাচটি বার্সেলোনায় মেসি-সুয়ারেজ-বুসকেটসের জুটির কথা মনে করিয়ে দেয়। আবার আরেক দিক থেকে এটিকেই মেসি জাদুর ম্যাচও বলা যায়। কেননা, দুই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি করিয়ে তিন গোলেই অবদান রেখেছেন লিওনেল মেসি।

post
খেলা

মোস্তাফিজের চেন্নাইকে ৮ উইকেটে হারাল লাখনৌ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ৩৪ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লাখনৌ সুপার জায়ান্টস। শুক্রবার (১৯ এপ্রিল) অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে চেন্নাইয়ের দেয়া ১৭৭ রানের টার্গেট ৬ বল হাতে রেখেই পৌঁছে যায় লাখনৌ। নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে লাখনৌর দুই ওপেনার কুইন্টন ডি কক ও কে এল রাহুল। দুজন মিলে গড়েন শতরানের জুটি। ইনিংসের ১৫ তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ডি কক। আউট হবার আগে খেলেন ৪৩ বলে ৫৪ রানের ইনিংস। ভেঙে যায় ১৩৪ রানের উদ্বোধনী জুটি। এরপর ক্রিজে আসেন নিকোলাস পুরান। ৫৩ বলে ৮২ রান করে আউট হন কে এল রাহুল। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছয়। রাহুলের বিদায়ের পর নতুন জুটি গড়েন পুরান-স্টইনিস। শেষ পর্যন্ত পুরানের ২৩ ও স্টইনিসের ৮ জয়ের বন্দরে পৌঁছে দেয় রাহুলদের। চেন্নাইয়ের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন মোস্তাফিজ ও পাতিরানা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। আজিঙ্কা রাহানের ৩৬, মঈন আলীর ৩০, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ১৭ ও শেষদিকে ধোনির ৯ বলে ঝড়ো ২৮ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পায় চেন্নাই। লাখনৌর পক্ষে ক্রুনাল পান্ডিয়া ১৬ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। ১টি করে উইকেট পান মহসীন খান, ইয়াশ ঠাকুর, রবি বিষ্ণুই ও মার্কাস স্টইনিস।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.