খেলা

বাংলাদেশের প্রশংসায় ভারতীয় অধিনায়ক

post-img

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারতীয় নারী ক্রিকেট দল। তার আগে আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেখানে নিজেদের ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি, থাকতে চান ইতিবাচকও।

দুই দলের সবশেষ সিরিজটা হারমানপ্রীতের জন্য ছিল তিক্ততার। হারের মুখ দেখেছিলেন আবার মেজাজ হারিয়ে নিষিদ্ধও হয়েছিলেন। তবে এবার সিরিজের আগে ওসব মাথায় নেই তার, ‘এগুলো অতীতের খাতায় চলে গেছে। এখন নতুন ভেন্যু, নতুন সিরিজ। আমরা এটার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি এই সিরিজে আমাদের শতভাগ দিতে পারব।

নিজেদের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘গত ৩ দিন নিজেদের যতটা প্রস্তুত করা সম্ভব করেছি। মাঠে বাড়তি সময় দিয়েছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা খুব খুশি। আমরা ইতিবাচক থাকছি।'

বাংলাদেশের প্রশংসা করে হারমানপ্রীত বলেন, 'আমরা ভালো মানের ক্রিকেট আশা করছি। আমরা যেখানেই যাই ভালো খেলার চেষ্টা করি। এবারো ব্যতিক্রম নয়। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সেরা সুযোগ। বাংলাদেশ খুব ভালো দল, দ্রুতই তারা উন্নতি করছে। আমি জানি তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আমরাও এটার জন্য প্রস্তুত।'


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.