খেলা

বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

post-img

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে। আইসিসির মর্যাদাপূর্ণ আসরটিতে ভালো করতে উপযুক্ত দল গঠনে কাজ করছে বিসিবি। এদিকে, বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দর্শকদের ভালোবাসারও প্রতিদান দিতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না।’

তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি। ভালো কিছু করতে খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব’, আরও যোগ করেন সাকিব।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.