এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ফজর হিরো প্রতিযোগিতা অনুষ্ঠিত

post-img

যুক্তরাজ্যে শাহ পরান মসজিদ এবং শাহ পরান ইয়ুথ প্রজেক্টের পার্টনারশিপে ফজর হিরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আতিক মিয়া এবং খতিব শায়েখ আবু ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন মসজিদের জেনারেল সেক্রেটারি মোঃ আনসার মুস্তাকিম,ট্রেজারার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং প্রজেক্টের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম।

ফজর হিরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদের অন্যতম ট্রাস্টি হোসাইন আহমেদ ও দবির হুসাইনসহ মসজিদের অন্যান্য ট্রাস্টি। অনুষ্ঠান শেষে প্রায় দুই শতাধিক শিশু কিশোরকে পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.