এনআরবি বিশ্ব

মালয়েশিয়াগামী ৬৯ কর্মীকে স্মার্ট কার্ড প্রদান

post-img

উচ্চ অভিবাসন ব্যায় রোধে বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানি, বিনা খরচে কর্মী নিয়োগে বাংলাদেশের সাথে সম্মত হয়েছে। এক্ষেত্রে বিদেশগামী কর্মীর পাসপোর্ট থেকে শুরু করে বিমান টিকেট পর্যন্ত, সকল খরচ বহন করবে নিয়োগকর্তা।

বাংলাদেশের প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশন্যাল কোম্পানির মাধ্যমে, এসকল কর্মীকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দক্ষ কর্মীদের এ সুযোগ দেয়া হচ্ছে বলে জানান, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. রুহুল আমিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে চতুর্থ পর্যায়ে মালয়েশিয়াগামী ৬৯ কর্মীর মাঝে স্মার্ট কার্ড বিতরণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। এসময় তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

দেশের সুনাম রক্ষার্থে বিদেশগামী কর্মীদের চ্যালেঞ্জ মোকাবেলা করার আহবান জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিদেশ গিয়ে যেনো কোন কর্মী উচ্চ বেতনের লোভের ফাঁদে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহবান মন্ত্রণালয়ের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.