post
এনআরবি বিশ্ব

খারকিভে বড় অগ্রগতি রুশ বাহিনীর

উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে দেশটির সেনাদের বিরুদ্ধে বড় অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। যুদ্ধের সম্মুখসারি থেকে এ অঞ্চলের অন্তত ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা। এ ছাড়া সম্মুখসারিতে ইউক্রেনের কামানগুলোকে লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন হামলা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। খারকিভে চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া। এ অঞ্চলের ১২টি গ্রাম দখলের দাবি করেছে তারা। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবোভ বলেছেন, খারকিভের সীমান্তবর্তী গ্রাম লিপৎসির কাছে পৌঁছেছেন রুশ সেনারা।

post
এনআরবি বিশ্ব

পার্লামেন্টে তাইওয়ানের আইনপ্রণেতাদের মারামারি

অধিবেশন চলাকালে পার্লামেন্টকক্ষে মারামারি, হাতাহাতিতে জড়িয়েছেন তাইওয়ানের আইনপ্রণেতারা। শুক্রবার পার্লামেন্টে সংস্কার প্রস্তাব নিয়ে চলা কয়েক দফা বিতর্কের মধ্যেই বিরোধীদল ও সরকারদলীয় এমপিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে অপরের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি এবং কিল ঘুষিও মারেন তারা। ভোট শুরুর আগেও পার্লামেন্টকক্ষের বাইরে কিছু আইনপ্রণেতা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইনপ্রণেতারা পার্লামেন্টের স্পিকারের আসনের আশপাশে চড়ে বসেন। কেউ কেউ টেবিলের ওপর লাফিয়ে পড়েন এবং সহকর্মীদের টেনে মেঝেতে ফেলে দেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবারো মারামারি শুরু হয়।

post
এনআরবি বিশ্ব

আবহার মরুতে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র

সৌদি আরবের সীমান্তবর্তী প্রদেশ আবহা। প্রদেশটির বুক জুড়ে গড়ে উঠেছে অনেক পর্যটনকেন্দ্র। তার মধ্যে অন্যতম ইশারা আল-ফান্। প্রতিনিয়ত সেখানে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরাও কাজের ফাঁকে সুযোগ পেলেই ছুটে আসেন সেখানে। জানা যায়, প্রাকৃতিক নৈস্বর্গের লীলাভূমি আর শহরের রানী নামে খ্যাত সৌদি আরবের আবহা প্রদেশ। বছরের তিন মাস ঠান্ডা থাকায়, গরম মৌসুমে ভ্রমন পিপাসুদের উপস্থিতি থাকে চোখে পড়ার মত। আবহার অন্যতম পর্যটনকেন্দ্র ইশারা আল -ফান। প্রতিদিনই পর্যটকদের আনাগোনায় মুখোরিত থাকে পর্যটন কেন্দ্রটি। স্হানীয় নাগরিক, বিদেশি পর্যটক ও সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও ভিড় জমান সেখানে। ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, কফিশপ, রেষ্টুরেন্ট, রকমারি ফুল ও ফলের দোকান। অনেকে আবার নিজারা রান্নাবান্না করেও, একসাথে সময় কাটান সেখানে। স্হানীয় প্রসাশনের ব্যাপক নিরাপত্তার প্রসংসা করেন আগত পর্যটকরা। বিদেশের মত নিজ দেশের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের উপস্থিতি আরো বাড়বে বলে প্রত্যাশা দেশটিতে অবস্থানরত বিশিষ্টজনদের।

post
এনআরবি বিশ্ব

ট্রাম্প খালাস পেলে দেশ ছাড়বে ড্যানিয়েলস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের আদালতে ফৌজদারি ঘুষ মামলায় খালাস পেলে দেশ ছাড়তে পারেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন ড্যানিয়েলসের স্বামী ব্যারেট বেড। ড্যানিয়েলস অভিযোগ করেছেন, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। পরবর্তীকালে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ট্রাম্পের সেই আইনজীবী মাইকেল কোহেনের জেল হয়েছিল। তবে শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। ড্যানিয়েলস প্রথম ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ করেছিলেন ২০১১ সালে। সেসময় নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোজার’ নিয়ে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইন টাচ’ এর সঙ্গে আলাপে বিষয়টি নিয়ে তিনি কথা বলেন। গত সপ্তাহে স্টর্মি ড্যানিয়েলস আদালতে সাক্ষ্য দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বর্ণনা দিয়েছেন তিনি।

post
এনআরবি বিশ্ব

রাশিয়া-চীন প্রতিরক্ষার অঙ্গীকার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যে আরও নিবিড় অংশীদারিত্বের অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে এই সম্পর্কিত যৌথ বিবৃতি সই করেন। বিবৃতিতে তারা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ছাড়াও তাইওয়ান, ইউক্রেইন ও উত্তর কোরিয়াসহ সবকিছুতেই নিজেদের মতামত শেয়ার করেছেন। নতুন শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও আর্থিক খাতে সহযোগিতারও অঙ্গীকার করেছেন তারা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চীনের প্রেসিডেন্ট শি বলেন, চীন-রাশিয়ার বর্তমান সম্পর্ক কষ্টার্জিত। দু’পক্ষেরই একে সযত্নে লালন ও আগলে রাখতে হবে।

post
এনআরবি বিশ্ব

যুদ্ধের প্রভাব নেই রাশিয়াতে

যুদ্ধের প্রভাব নেই খোদ রাশিয়াতেই। বেড়েছে কাজের পরিধি। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শিক্ষার্থীদের জন্যেও বাড়ানো হয়েছে সেবার ব্যবস্থা। তবে সীমান্তবর্তী এলাকার অধিবাসীরা রয়েছেন কিছুটা দুশ্চিন্তায়। এদিকে কনসার্টে হামলায় ব্যপক প্রাণহানীর ঘটনায় কঠোর অবস্থানে মস্কো। যদিও এতে চিন্তিত নয় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। জানা যায়,ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বেড়েছে জ্বালানীসহ নিত্যপণ্যের দাম। বিশেষ করে ইউক্রেনের সাথে পুড়ছে, তৃতীয় বিশ্বের দেশগুলোও। তবে ভিন্ন চিত্র যুদ্ধের উদ্যোক্তা রাশিয়াতেই। দেশটিতে বেড়েছে কাজের সুযোগ। মজবুত রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সর্বোপরি যুদ্ধের কোন প্রভাবই নেই, পুতিনের এ দেশটিতে। এছাড়াও, রাশিয়ায় লেখাপড়া করছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। তাদের জন্যেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃত্তিসহ দেয়া হচ্ছে খন্ডকালিন কাজের সুযোগ। এদিকে মস্কোয় কনসার্টে বন্ধুকধারীর হামলার ঘটনায় চালানো হচ্ছে বিশেষ অভিযান। অবৈধ অভিবাসীদের পাঠানো হচ্ছে নিজ দেশে। তবে এ অভিযানে স্থানীয় বাংলাদেশিরা চিন্তিত নয় বলে জানিয়েছেন, রাশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো: হাবিবুর রহমান শেখ। উচ্চ শিক্ষার জন্যে শিক্ষার্থীদের পছন্দের দেশ রাশিয়া। কিন্তু দেশটি যুদ্ধে জড়িয়ে পড়ায়, কমেছে অভিবাসীদের পদচারণা। তবে এতে শঙ্কিত না হওয়ার আহবান, দেশটির প্রবাসী বাংলাদেশিদের।

post
এনআরবি বিশ্ব

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো গুলিবিদ্ধ

বন্দুকধারীর হামলায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দেশটির হ্যান্ডলোভা শহরে একটি সরকারি বৈঠক থেকে বেরিয়ে হামলার শিকার হন তিনি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন,প্রধানমন্ত্রী হত্যাচেষ্টার শিকার হয়েছেন। তাঁকে একাধিকবার গুলি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ আটক করেছে বলে স্লোভাকিয়ার বিদায়ী প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, এই ভয়াবহ ও জঘন্য হামলায় তারা মর্মাহত। ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ ফিকোকে তুলে নিয়ে একটি কালো গাড়িতে ওঠাচ্ছেন। পরে গাড়িটি দ্রুতগতিতে চলে যায়।

post
এনআরবি বিশ্ব

রাফায় ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার এই সেনা নিহত হন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত সপ্তাহে গাজার সর্ব দক্ষিণের ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, নিহত ওই সেনার নাম সার্জেন্ট আইরা ইয়ার জিস্পান। ১৯ বছর বয়সী আইরা ইসরায়েলের পেতাহ তিভকা এলাকার বাসিন্দা। তিনি সপ্তম আর্মড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে গত সপ্তাহে রাফায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। বর্তমানে শহরটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী।

post
এনআরবি বিশ্ব

পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত-১৬

লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটিতে পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস নিচে ছিটকে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। বাসটি আন্দিজের ওপর দিয়ে ভ্রমণের সময় ৪০ জনেরও বেশি যাত্রী বহন করছিল, যেখানে এই ধরনের ট্র্যাজেডি অস্বাভাবিক কিছু নয়। আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেছেন, ১৩ জনের মৃতদেহ ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজনকে বাসের নিচ থেকে উদ্ধার করা বাকি রয়েছে। দুর্ঘটনায় মোট ১৬ জন নিহত হয়েছেন। শিলাবৃষ্টি-সহ খারাপ আবহাওয়ার কারণে অবশিষ্ট মৃতদেহ উদ্ধারে বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছেন ভেগা। দুর্ঘটনাকবলিত বাসটি লিবার্তাদোরস হাইওয়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে লিমা থেকে আয়াকুচো শহরে যাচ্ছিল বলে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। একপর্যায়ে বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেইনের খারকিভে ঢুকেছে পড়েছে রুশ বাহিনী

ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহরে রুশ বাহিনী ঢুকে পড়ার দাবি করেছে রাশিয়া। ইউক্রেইন বলছে, সেখানে এখনও তীব্র লড়াই চলছে। সীমান্ত এলাকায় গত শুক্রবার থেকে আকষ্মিক হামলা শুরু করেছে রাশিয়া। সীমান্তের এ হামলায় ৯ টি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের ভোভচানস্ক শহরের দ্বারপ্রান্তে রুশ সেনাদের পৌঁছে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল গেলো রোববারেই। এবার তারা শহরটিতে ঢুকে পড়ার দাবি করল। খারকিভ থেকে ৭৪ কিলোমিটার দূরের ভোভচানস্ক শহর। সেখানে সম্প্রতি কয়েকদিনে ভারি বোমা হামলা হয়েছে। আশেপাশের এলাকার কর্মকর্তারা বলছেন, মস্কো এখন সেখানকার বসতবাড়িতে গ্লাইড বোমা হামলা চালাচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.