post
এনআরবি বিশ্ব

সাদিয়া হত্যার ঘটনায় মহিলা অভিযুক্ত

পূর্ব লন্ডনের লাইম হাউস এলাকায় ২১ বছর বয়েসী সাদিয়া আকতার হত্যার ঘটনায় ৪৪ বছর বয়েসী রাবিয়া আকতার নামে এক মহিলাকে অভিযুক্ত করেছেন আদালত। বৃহস্পতিবার বার্কিংসাইড ম্যাজিস্ট্রে কোর্ট এ রায় দিয়েছেন। মেট পুলিশ জানিয়েছে লাইম হাউস এলাকার র্যাডটক্লিফ লেনের একটি ঘর থেকে গত ২৩ মে দুপুর আড়াইটার দিকে পুলিশ ডাকা হয়। পুলিশ গিয়ে ২১ বছর বয়সী সাদিয়া আকতারকে অজ্ঞান অবস্থায় পায় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে। একই সময় ৪০ বছর বয়সী রাবিয়া আকতার উদ্ধার কোরে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ঝুঁকিমুক্ত হলেও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

post
এনআরবি বিশ্ব

লন্ডনে সন্ত্রাসী হামলায় কিশোরীসহ আহত তিন

পূর্ব লন্ডনের হেকনিতে অস্ত্রধারী সন্ত্রাসী হামলায় ৯ বছরের এক কিশোরীসহ আহত হয়েছে তিনজন। গুরুতর আহত কিশোরীর জীবন সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। বুধবার দেশটির স্থানীয় সময় রাত আনুমানিক ৯টা বিশ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কিশোরীটি পরিবারের সদস্যদের সাথে ডালস্টনের কিংসল্যান্ড হাই স্ট্রীটের একটি রেস্টুরেন্টে ডিনার করছিলো। এছাড়া গুলিতে আহত হয়েছেন ২৬, ৩৭ এবং ৪২ বছর বয়েসী আরো তিন ব্যক্তি।

post
এনআরবি বিশ্ব

আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন

বিশ্বে গোলোযোগপূর্ণ বিষয়গুলোর সমাধানে আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। ন্যায়পরায়ণতা, ন্যাবিচার সমুন্নত রাখা এবং দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সহায়ক পন্থায় চীন এই কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাজধানী বেইজিংয়ে চীন ও আরব দেশগুলোর কো-অপারেশন ফোরামে শি জিনপিং একথা বলেন। তার কথায় উঠে এসেছে গাজা যুদ্ধের প্রসঙ্গও। গাজায় চলমান যুদ্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে পারে না। ন্যায়বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না এবং সংকটের “দ্বি-রাষ্ট্র সমাধানকে” দৃঢ় সমর্থন দেওয়া উচিত। শি জিনপিং বলেন, টালমাটাল এই বিশ্বে মিলেমিশে বসবাসের উপায় হল পারস্পরিক সম্মান। আর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচার হলো স্থায়ী নিরাপত্তার ভিত্তি।

post
এনআরবি বিশ্ব

ট্রাম্পের বিরুদ্ধে মামলা:রায় জানাতে আলোচনায় জুরিরা

যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলায় রায় জানাতে আলোচনায় বসেছেন জুরিরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে পাঁচ সপ্তাহের বেশি সময়ের শুনানির পর এখন জুরিরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্তটি হলো এই মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় নিতে হবে, সে বিষয়ে বুধবার জুরিদের নির্দেশনা দেন বিচারক জুয়ান মার্চেন। তিনি তাঁর নির্দেশনায় ১২ জুরিকে বলেছেন, কোনো ধরনের দ্বিধা বা সন্দেহ রেখে আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না।

post
এনআরবি বিশ্ব

ওল্ডহ্যাম ডুয়েল ড্রাইভার ইউনিটির সভা

ওল্ডহ্যাম ডুয়েল ড্রাইভার ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যাম এর রয়েল সুলতান ব্যাংকুইটিং হলে এ আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক খালিছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শফিক মিয়া। সভায় সংগঠনের কর্মকর্তারা বিগত এক বছরে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে ওল্ডহ্যাম কাউন্সিলের লাইসেনসিং অথরিটির সঙ্গে ওল্ডহ্যামে কর্মরত ট্যাক্সি ড্রাইভারদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন মো: রাজন,আলমগীর হোসেন,নানু মিয়া,আব্দুল কাইয়ুম কামালী, শাহ আলী হায়দর,কামাল আহমদ,শাহ ফিরুজ আলী,তখলিছ মিয়া,আবুল কালাম আজাদ,জাকি মস্তফা ও মো: আলী সমুজসহ আরও অনেকে।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেন-বেলজিয়াম দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি

ইউক্রেন ও বেলজিয়াম দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় ইউক্রেনকে ৩০টি এফ-সিক্টিন যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকসান্দার দ্য ক্রু চুক্তিতে সই করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এ বছর ইউক্রেনকে ৯৭ দশমিক ৭০ কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। এ ছাড়া ১০ বছর মেয়াদি এ চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম। এদিকে ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনের মাদ্রিদে যান জেলেনস্কি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে গতকাল সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজকে জোরদার করতে হবে।

post
এনআরবি বিশ্ব

পারমাণবিক অস্ত্র তৈরিতে ঝুঁকছে ইরানে

ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমানতালে এগিয়ে নেয়া হচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ‘র সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের কার্যক্রমে গতি এনেছে। আইএইএর দুটি গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইরানে আইএইএ বেশ কিছু কঠিন সমস্যার মধ্যে পড়েছে। গত বছর তাদের যৌথ বিবৃতিতে দেওয়া প্রতিশ্রুতির সামান্য কিছু পদক্ষেপ ইরানে গ্রহণ করা সম্ভব হয়েছে। এ মাসে গ্রোসি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ও সহযোগিতা জোরদার করতে ইস্পাহান যান। কিন্তু এরপর থেকে তাঁদের আলোচনা আবার স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।

post
এনআরবি বিশ্ব

গাজায় সাংবাদিক হত্যা: আইসিসিতে অভিযোগ

গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস-আরএসএফ’ সোমবার এ অভিযোগ দায়েরের কথা জানায়। অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আহ্বানও জানানো হয়েছে। আরএসএফ বলেছে, গত ১৫ ডিসেম্বর থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের শিকার হওয়ার অভিযোগ তদন্তে আইসিসিতে আবেদন করেছে তারা। এই নিয়ে তৃতীয়বারের মতো আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়ের করল আরএসএফ। এর আগে গত ৩১ অক্টোবর ও ২২ ডিসেম্বর আইসিসিতে দুটি অভিযোগ করেছিল সংগঠনটি।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে ঝড়ে মৃত্যু অন্তত-১৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস,আরকানসাস,ওকলাহোমাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে টর্নেডো ও ঝড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে সাউদার্ন প্লেইনস অঞ্চলে ঝড় আঘাত করে। এতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে। টেক্সাসের কুক কাউন্টির শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টির জন্য একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে যেসব মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য কর্মী নিযুক্ত করা এবং অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। টর্নেডো ও ঝড়কে কেন্দ্র করে কিছু বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গেছে।

post
এনআরবি বিশ্ব

গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযান

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকায় একটি আশ্রয় শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর ওই শিবিরের তাঁবুগুলো আগুনে পুড়ে গেছে। ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা বলছেন, এ সময় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র তাল আস-সুলতানে ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। তিনি বলেন, এই হামলা ইসরায়েলের ‘সীমা অতিক্রমকারী হত্যাযজ্ঞ। রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে আরও বলা হয়েছে, আশ্রয় শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.