post
এনআরবি বিশ্ব

সৌদি আরবের বুক জুড়ে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র ইশারা আল-ফান

সৌদি আরবের সীমান্তবর্তী প্রদেশ আবহা। যার বুক জুড়ে গড়ে উঠেছে অনেক পর্যটনকেন্দ্র। এর মধ্যে অন্যতম ইশারা আল-ফান্। প্রতিনিয়ত সেখানে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরাও কাজের ফাঁকে সুযোগ পেলেই ছুটে যান সেখানে। প্রাকৃতিক নৈস্বর্গের লীলাভূমি আর শহরের রানী নামে খ্যাত সৌদি আরবের আবহা প্রদেশ। বছরের তিন মাস ঠান্ডা থাকায়, গরম মৌসুমে ভ্রমন পিপাসুদের উপস্থিতি থাকে চোখে পড়ার মত। আবহার অন্যতম পর্যটনকেন্দ্র ইশারা আল -ফান। প্রতিদিনই পর্যটকদের আনাগোনায় মুখোরিত থাকে পর্যটন কেন্দ্রটি। স্হানীয় নাগরিক, বিদেশি পর্যটক ও সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও ভিড় জমান সেখানে। ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, কফিশপ, রেষ্টুরেন্ট, রকমারি ফুল ও ফলের দোকান। অনেকে আবার নিজারা রান্নাবান্না করেও, একসাথে সময় কাটান সেখানে। স্হানীয় প্রসাশনের ব্যাপক নিরাপত্তার প্রসংসা করেন আগত পর্যটকরা। বিদেশের মত নিজ দেশের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের উপস্থিতি আরো বাড়বে বলে প্রত্যাশা দেশটিতে অবস্থানরত বিশিষ্টজনদের।

post
এনআরবি বিশ্ব

রাইসি নিহত: ইরানিদের মিশ্র প্রতিক্রিয়া

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় সাধারণ ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের প্রতি অনুগত ইরানিরা মসজিদ ও স্কয়ারগুলোতে জড়ো হয়ে রাইসি এবং তার সঙ্গে নিহত হওয়া বাকি আটজনের জন্য প্রার্থনা করছেন। তাদের মৃত্যুতে সোমবার থেকে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। আর সাত দিন দেশটিতে সব ধরণের সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। তবে ইরানের বেশিরভাগ দোকান খোলাই ছিল। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত করার খুব একটা প্রচেষ্টা কর্তৃপক্ষের মধ্যে দেখা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স। রাইসির আমলেই তেহরানে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু ঘিরে ইরান জুড়ে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। যে আন্দোলনের নেতৃত্বে ছিলেন নারীরা। হিজাব বিরোধী ওই আন্দোলন একসময় ইরানের কট্টোরপন্থি শাসকদের বিরুদ্ধে গণআন্দোলনে পরিণত হয়।

post
এনআরবি বিশ্ব

ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন মুখবের

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার পূর্ব আজারবাইজান প্রদেশের পার্বত্য এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, “প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহীর মৃত্যু হয়েছে।” রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফরসঙ্গীরা। কিন্তু ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে। এরপর ৪০ জনের বেশি উদ্ধারকর্মী, অনুসন্ধানী কুকুর এবং ড্রোন দিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় কুয়াশার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। পরে সোমবার সকালে উদ্ধার অভিযানে যোগ দেওয়া একটি তুর্কি ড্রোন ‘হিট সোর্স’ শনাক্ত করলে দুর্ঘটনাস্থলের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ভাইস প্রেসিডেন্ট মুখবের। দেশজুড়ে পালিত হবে ৫ দিনের জাতীয় শোক। 

post
এনআরবি বিশ্ব

গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত

দক্ষিণ গাজার রাফা এলাকায় হামাসের সাথে লড়াই চলাকালে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে। রোববার ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিহত দুজন হলেন, স্টাফ সার্জেন্ট ন্যাচম্যান মেইর হাইম ভাকনিন ও স্টাফ সার্জেন্ট নোয়াম বিটান। রাফার একটি সুড়ঙ্গে অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন তাঁরা। ওই বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলি বাহিনীর আরও দুই সদস্য ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়াও ইসরায়েলের একটি বুলডোজারে রকেট হামলায় আরও এক সেনা সদস্য আহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গাজার শাসকগোষ্ঠী হামাসকে নির্মূল করতেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। সাত মাসের বেশি সময় ধরে চলা এ অভিযানে ২৮২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

post
এনআরবি বিশ্ব

কেলেঙ্কারিতে ক্ষতিপুরণের অপেক্ষায় কর্মকর্তার আক্ষেপ

এনএইচএস এর চাঞ্চল্যকর রক্ত দুষণ কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্থরা ক্ষতিপুরণের জন্য অনেক বেশি সময় অপেক্ষা করছে বলে আক্ষেপ করেছেন ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি গ্রান্ড শেফ। এ কেলেঙ্কারির চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করার আগে এ কথা বললেন তিনি। ১৯৭০ এবং আশির দশকে এনএইচএস প্রায় ৩০ হাজার রোগীর শরীরে দুষিত রক্ত দেয়, যাদের মধ্যে প্রায় ৩ হাজার রোগী মারা যায়। কারণ দুষিত রক্তের কারণে ওইসব রোগী এইচআইভি ও হেপাটাইটিস বিসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়। একে ইতিহাসের সব চেয়ে বড় কেলেঙ্কারি উল্লেখ করে ডিফেন্স সেক্রেটারি বললেন, ক্ষতিপুরণের অর্থ প্রাথমিকভাবে দশ বিলিয়ন পাউন্ড হতে পারে। অন্যদিকে লেবার দলও বলেছে, ক্ষতিগ্রস্থদের দ্রুত ক্ষতিপুরণ দিতে।

post
এনআরবি বিশ্ব

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

পার্বত্য অঞ্চলে, বৈরী আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভিসহ একাধিক সংবাদমাধ্যমও এ খবর দিয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। ইরানের একজন সিনিয়র কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেন, 'প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহী দুর্ঘটনায় নিহত হয়েছেন।' ইরানের সংবাদ সংস্থা মেহেরও মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানিয়েছে, 'ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের সব যাত্রী শহিদ হয়েছেন'। এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছিল, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে প্রাণের 'কোনো চিহ্ন নেই'; ঘটনাস্থলে কাউকে জীবিত পাওয়া যায়নি। রয়টার্সও ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, রাইসিকে বহনকারী হেলিকপ্টার 'সম্পূর্ণ পুড়ে গেছে'। ওই কর্মকর্তা বলেছিলেন, 'বিধ্বস্ত হওয়ার পর প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার সম্পূর্ণ পুড়ে গেছে…দুর্ভাগ্যজনকভাবে সব আরোহী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।' এদিকে রেড ক্রিসেন্টও জানিয়েছিল যে, হেলিকপ্টারের আরোহীদের বেঁচে থাকার কোনো চিহ্ন দেখা যায়নি। রেড ক্রিসেন্ট বলেছে, দুর্ঘটনাস্থলে তারা 'হেলিকপ্টারের আরোহীদের বেঁচে থাকার কোনো চিহ্ন' দেখতে পায়নি। দুর্ঘটনাস্থল থেকে রেড ক্রিসেন্টের নেওয়া ড্রোন ফুটেজ প্রচারিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে। ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি খাড়া, অরণ্যবেষ্টিত পাহাড়ের উৎরাইয়ে বিধ্বস্ত হয়েছে। নীল-সাদা লেজ ছাড়া হেলিকপ্টারটির আর কিছুই অবশিষ্ট নেই। (রোববার-১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এর বেশ দীর্ঘ সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন। ইরানিয়ান রেড ক্রিসেন্ট হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। পার্বত্য অঞ্চলে তীব্র বৈরী আবহাওয়ার মধ্যে হওয়া এ দুর্ঘটনা থেকে রাইসিসহ অন্যদের বেঁচে ফেরার আশা এখন নেই বললেই চলে। ইরানিয়ান রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে বলেন, 'আমরা ধ্বংসাবশেষ দেখতে পেয়েছি, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না।' উদ্ধারকারী দলের কাছ থেকে বিভিন্ন ভিডিও ফুটেজ পাচ্ছে বলে জানিয়েছে আল-জাজিরা। উদ্ধারকারী দল জানিয়েছে, হেলিকপ্টারের পুরো কেবিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও পুড়ে গেছে। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থলে বেঁচে যাওয়া কোনো যাত্রীর চিহ্ন দেখতে পায়নি বলে আল জাজিরাকে জানিয়েছে উদ্ধারকারী দল। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি পার্বত্য অঞ্চল এবং বন-জঙ্গলে ঘেরা। সেখানে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে ৫ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না। বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধাকাজ ব্যাহত হয়েছে। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতোল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে লন্ডনে প্রতিবাদ

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত প্রতিবাদ র‍্যালিতে যোগ দেন লক্ষাধিক মানুষ। র‍্যালিতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। মেট পুলিশ জানিয়েছে র‍্যালি শান্তিপূর্ণ হয় সেজন্য প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাথে কয়েক দফা বৈঠক করা হয়েছে। তবে পিকেডিলি সার্কাল এলাকায় ইসরাইল সমর্থকরাও অবস্থান নেয়। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শান্তি বজায় রাখতে সচেষ্ট থেকেছেন। বললেন, সবার অধিকার রয়েছে নিজেদের দাবীর পক্ষে কথা বলা। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকে লন্ডনে এ যাবত ১৪ টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে লন্ডনে প্রতিবাদ

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত প্রতিবাদ র‍্যালিতে যোগ দেন লক্ষাধিক মানুষ। র‍্যালিতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। মেট পুলিশ জানিয়েছে র‍্যালি শান্তিপূর্ণ হয় সেজন্য প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাথে কয়েক দফা বৈঠক করা হয়েছে। তবে পিকেডিলি সার্কাল এলাকায় ইসরাইল সমর্থকরাও অবস্থান নেয়। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শান্তি বজায় রাখতে সচেষ্ট থেকেছেন। বললেন, সবার অধিকার রয়েছে নিজেদের দাবীর পক্ষে কথা বলা। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকে লন্ডনে এ যাবত ১৪ টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

post
এনআরবি বিশ্ব

গাজায় হামাস-ইসরায়েল লড়াই চলছে

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার সরু গলিপথগুলোতে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই হচ্ছে। আর দক্ষিণে রাফার চারপাশে জড়ো হওয়া ইসরায়েলি ট্যাংকগুলোতে হামাসের যোদ্ধারা হামলা চালিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, গাজার ঐতিহাসিক আটটি শরণার্থী শিবিরের মধ্যে বৃহত্তম জাবালিয়ার কেন্দ্রস্থলের বাজার এলাকায় ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া বহর ঢুকে পড়েছে, তাদের এগিয়ে যাওয়ার পথে বুলডোজারগুলো বাড়ি, দোকানসহ যা পড়ছে সব গুড়িয়ে দিচ্ছে। ইসরায়েল জানিয়েছিল, গাজা যুদ্ধের প্রথমদিকেই তাদের বাহিনী জাবালিয়া পরিষ্কার করে ফেলেছিল, কিন্তু হামাসের যোদ্ধাদের ফের সংঘটিত হওয়ার প্রচেষ্টা রুখে দিতে গত সপ্তাহে আবার তাদের বাহিনী সেখানে ফিরেছে।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেনের সেনাদের হাতে পৌঁছায়নি অস্ত্র

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র ইউক্রেনের সেনাদের হাতে এখনো পৌঁছায়নি। ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক অঞ্চল তাদের হাতছাড়া হওয়ার পথে। রুশ সেনারা দ্রুত সামনে এগোচ্ছে। ইউক্রেনের স্থলবাহিনীর একজন কমান্ডার আলেকসান্দর কোজাচেঙ্কো সতর্ক করে বলেছেন, তিনি ও তাঁর সেনারা রাশিয়ার সেনাদের ক্রমাগত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছেন। কোজাচেঙ্কোর বাহিনীর কাছে থাকা যুক্তরাষ্ট্রের এম সেভেন সেভেন সেভেন হাউৎজার থেকে প্রতিদিন ১০০ গোলা ছোড়া যেত। কিন্তু এখন তা সর্বোচ্চ ১০টিতে নেমে এসেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে ৬১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যত দ্রুত সম্ভব ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.