post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস

সোমবার হামাস নেতা খলিল আল-হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মূলত কাতার ও মিসর। সোমবার হামাসের এক বিবৃতিতে বলা হয়, তাদের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোনে যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদনের বিষয়টি জানিয়েছেন। মিসরের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী আব্বাস কামেলকেও একই কথা বলেছেন তিনি।

post
এনআরবি বিশ্ব

পারমাণবিক অস্ত্র মহড়ার নির্দেশ পুতিনের

পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের আশপাশে অবস্থানরত নৌবাহিনীর সদস্য ও অন্য সেনারা এ মহড়ায় অংশ নেবেন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছেন পুতিন। ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের ‘বাস্তব’ ঝুঁকির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ মহড়া চলাকালে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি অনুশীলনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

post
এনআরবি বিশ্ব

হজ নিয়ে সৌদি সরকারের নতুন শর্ত

চলতি বছর হজ আয়োজনে ব্যাপক কড়াকড়ি করছে সৌদি সরকার। এবার হজ ভিসায় নতুন শর্ত দিয়েছে দেশটি। হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ পারবেন হাজিরা। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে,এবারের হজ ভিসায় শুধু মক্কা,মদিনা ও জেদ্দা শহর ভ্রমণ করতে পারবে। এছাড়া, অন্য কোনো শহরে ভ্রমণ করতে পারবেনা। সেই সাথে কাজ কিংবা বসবাসেরও নেই অনুমতি। এই বিধিনিষেধে আরো বলা হয়েছে,যে ব্যাক্তি এই নিয়ম মানবেনা তাকে ভবিষ্যতে হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হবে না। সেই সাথে, ওই ব্যাক্তিকে দেশ থেকেও বের কোরে দেয়া হতে পারে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেয়া ব্যক্তিদের ওমরাহ পালন, বা যেকোনো ধরনের আর্থিক অথবা অনৈতিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে নতুন বিধিতে।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেন সংঘাত সমাধানে ট্রাম্পের পরিকল্পনা

ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি এই পরিকল্পনা প্রকাশ করতে চান না। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন তিনি। নাম না প্রকাশ করার শর্তে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র এ পরিকল্পনার কথা জানিয়েছেন। সূত্রটির মতে, মার্কিন ভোটারদের মন জয়ে ট্রাম্প ইউক্রেইন যুদ্ধের ইতি টানতে চান। এর আগে এপ্রিলের শেষ দিকে টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইউরোপ যদি ব্যয় আরও না বাড়ায়, তাহলে তিনি ইউক্রেনকে আর কোনো সহায়তা দেবেন না।

post
এনআরবি বিশ্ব

ব্রিটেনে মানবপাচারকারী চক্রের সদস্য আটক

ছোট নৌকা যোগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে মানবপাচারকারী চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরে পাড়ি দেয়া দু‘টো নৌকার সাথে যুক্তদের খোঁজে চলমান তদন্তের অংশ হিশেবে এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এনসিএ। ৩৮ বছর বয়েসী এ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে প্রেস্টন থেকে। গ্রেফতারের পর তার ফোনসহ কিছু দলিলাদি জব্দ করা হয়েছে। ইরাকি নাগরিক ব্যক্তিটি তুরস্ক থেকে ব্রিটেনে আনার জন্য আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

post
এনআরবি বিশ্ব

হামাসের হামলায় আহত অন্তত-১০

গাজার রাফা থেকে কেরেম শালম ক্রসিংয়ের গাজা প্রান্তে নতুন করে হামাসের রকেট হামলার পর ওই ক্রসিংটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। হামাসের ওই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাতে গোণা যে কয়টি ক্রসিং দিয়ে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ করছিল কেরেম শালম তার একটি। এমন একটি সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে মিশরে আলোচনায় বসেছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েল স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে তারা হামাসের গাজা যুদ্ধ অবসানের দাবি মেনে নেবে না। হামাসের সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর-আইডিএফ পক্ষ থেকে বলা, গাজার দক্ষিণাঞ্চলের রাফা ক্রসিংয়ের কাছ থেকে ১০টি রকেট ছোড়া হয়।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক-৩০

মালয়েশিয়ার পাহাংয়ে, ১০ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে, শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন,ইন্দোনেশিয়ার ১০,থাইল্যান্ডের ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার এক জন নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে, অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে, ৩০ জনকে আটক করা হয়।

post
এনআরবি বিশ্ব

গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক প্রাণঘাতী হামলা সত্ত্বেও হামাসের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। গাজায় প্রায় সাত মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা ঠিক করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় প্রচেষ্টার প্রয়োজন হবে। গত বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গাজার আবাসিক ভবনগুলোর মধ্যে ৭২ শতাংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

post
এনআরবি বিশ্ব

বড় পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির

ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় ধরণের পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির। তাদের উল্লেখযোগ্য আসন জয় করে নিয়েছে লেবার পার্টি। গত এক দশকে পিছিয়ে পড়া লিবারেল ডেমোক্রেটও উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। ঝিমিয়ে পড়া গ্রীন পার্টিও উঠে দাঁড়িয়েছে। বিপুল সংখ্যক কাউন্সিলে জয়সুচক ফলাফল দেখে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, গত চৌদ্দ বছরে টরি সরকারের ব্যর্থতার জবাব দিলো জনগণ। টরি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার প্রার্থীরা হেরে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, গত কয়েক দশকে কনজারভেটিভ পার্টির এমন ভরাডুবি দেখা যায়নি। স্থানীয় সরকার ও মেয়র নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কি হতে পারে তারই ইঙ্গিত দিলো।

post
এনআরবি বিশ্ব

রোমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ইতালি ও রোমে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইতালিয়ান সংস্থার আমন্ত্রণে র‍্যালিতে প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।  ইতালি,বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সেনেগালসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের শ্রমিক জনতা এতে অংশ নেন। জাতি ধর্ম-বর্ণ সাদা কালো ভেদাভেদ ভুলে, বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমজীবিরা অংশ নেন। সমাবেশে বাংলা কমিউনিটির নেতা নুরে আলম সিদ্দিকী বাচ্চুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বক্তব্য রাখেন ধুমকেতু অর্গেনাইজেশনের সদস্য শারমিন জাহান সুবর্ণা ও ইতালিয়ান বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.