যুক্তরাজ্যে ‘সাম্য ও অসাপ্রদায়িক কবি নজরুল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
একমাত্র বঙ্গবন্ধুই কবি নজরুলকে ধারণ করতে পেরেছিলেন বলে মনে করেন, নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. আলী হোসেন চৌধুরী। যুক্তরাজ্যের ব্রিকলেইনে, বাংলাদেশ ওয়েলফেয়ার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ‘সাম্য ও অসাপ্রদায়িক কবি নজরুল’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে। সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য বিধান গোস্বামীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সাংবাদিক তানভীর আহমেদ। এসময় বক্তব্য রাখেন, শওগাত আলী বেনু,পলি জাহান,নিহারিকা রয়, সুলতানা রশিদ নাসরিন ও ব্যরিস্টার মঞ্জু সহ অনেকে। আলোচনা শেষে কেক কেটে ড.আলী হোসেন চৌধুরীর ৭১তম জন্মদিন উদযাপন করা হয়।
