কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহারকারী গত ছয় মাসে দ্বিগুণ হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে ৭৫ শতাংশই কর্মক্ষেত্রে এআই ব্যবহার শুরু করেছেন।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ও লিংকডইনের ‘২০২৪ ওয়ার্ক ট্রেন্ড ইনডেস্ক’ নামের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, কাজের গতি ও পরিমাণ বেড়ে যাওয়ায় কর্মীরা এখন ব্যক্তিগত পর্যায়ে এআই প্রোগ্রামের ওপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা তাঁদের ব্যবসার জন্য এআই বিষয়ে গুরুত্ব অনুবাধন করলেও অনেকের এ থেকে ফল পেতে কার্যকর কৌশল প্রণয়ন-সম্পর্কিত স্পষ্ট ধারণার স্বল্পতা অনুভব করেন।
